আজও আছে গোপন, ফেরারী মন!

 

“যাও পাখি বলো; হাওয়া ছলোছলো,আবছায়া জানালার কাঁচ।

আমি কি আমাকে; হারিয়েছি বাঁকে,রুপকথা আনাচ- কানাচ।

আঙুলের কোলে জ্বলে জোনাকী,জলে হারিয়েছি কানসোনা কি!

জানালায় গল্পেরা কথা মেঘ,যাও মেঘ চোখের খুঁয়ে আবেগ।”

একসাথে শোনা আমাদের গান। আমার তুমি, সুখের সময়গুলো বুঝি অল্পই হয়। তেমনি তোমার সাথে কাটানো সেই অল্প সময় টুকু ভীষন মনে পরে। মিস করি, ভাবিয়ে তোলে, শিহরিত করে, আনমনা হই তারপর ফিরে আসি আমার আমিতে।

এই আমার আমিটা খুবই নগণ্য; কুনো ব্যাঙ। যার ঘরের কোণ পছন্দ, সেখানেই তার বসবাস করতে ভালো লাগে। আর তুমি তো দুর আকাশের উড়ন্ত বাজপাখি কিংবা অন্যকিছু। যার কুনোব্যাঙের সাথে তেমন সম্পর্ক নেই। তুমি শুধু শিকারেই মাটিতে পা রাখ। তেমনি পা রেখেছিলে কোন এক বসন্ত দিনে। আমি বড্ড বোকা; না বুঝেই প্রেমে পরেছিলাম। মনে হয়েছিল এবার খু-উ-ব করে শোধ নেব। আমার কৈশর, যৌবনের যত হারিয়ে ফেলা অপূর্ণতা ছিল সেসবের। দুজনে বেশ খুশিই ছিলাম। বেশ কদিন তোমার পাখায় ভর করে আকাশ দেখলাম; প্রাণ ভরে খেয়েছিলামও মুক্ত বাতাস। জানো? কি যে ভালো লেগেছিল সে সময় তোমাকে বোঝাতে পারব না!

অতঃপর তোমার স্বপ্ন; সেই আকাশেই তুমি পাড়ি জমালে। আমি তো উড়তে জানি না। তুমি আর আমায় কত নিয়ে বেড়াবে। বিরক্তি বলে তো কিছু আছেই! তাছাড়া স্বাধীনতা বলতে তো একটা ব্যাপার থাকেই। তুমি স্বাধীন, আমি তোমাকে ভালোবাসি কিন্তু আটকাতে পারি না। আমি তোমাকে আটকাতেও চাইনি কারন তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। কারণ তুমি আবদ্ধতা পছন্দ কর না।

তোমার যাবার সময় আমার ভীষন ফুঁপিয়ে কান্না পেল। ইচ্ছে করল চিৎকার করে কাঁদি। তোমার সেটাও পছন্দ না, তাই দিলাম বাদ। সামনে কাঁদব না কথা দিলাম। আমার সেই কোণা তো আছেই; যার সাথে হয় আমার নিভৃতে আলিঙ্গন। আজন্ম কান্নাগুলো আমি সেখানেই কাঁদি, যেন কেউ বুঝতে না পারে।

আমাদের স্বল্প প্রেমের শর্ত ছিল কেউ জানবে না। আজও কেউ জানেনি; আমি খুউব করে লুকিয়ে রেখেছি নিজের কাছে। পাছে তোমার অসম্মান হয়, এটা কি আমি চাইতে পারি? শুধু বুকের ভেতরের চিনচিনে ব্যাথাটা মাঝে মাঝে খুব জ্বালাতন করে। যাওয়ার সময় তুমি তো ওটা দেখতে পাওনি।

যাওয়ার সময় খুব করে বোঝালে; তুমি শেষ হয়ে যাবেনা। আমাদের আবার দেখা হবে, কথা হবে। আমি তোমার বুকে মুখ লুকিয়ে খুউব কাঁদব। তুমি ধমক দিয়ে খুব ভালোবাসবে। হুউম, ভাবলে আমার হাসি পায় কারণ এগুলো তোমার কথার কথা ছিল।

তারপর চলে গেলে দুর আকাশে, বসবাস তোমার মগডালে। তুমি অনেক ভালো আছ। আমি কেমন আছি জানার দরকার নেই। শুধু বলব, আমি আজও চেয়ে আছি হয়ত কোনদিন ফিরবে। এ আমার আশা মাত্র, তুমি কোনদিন ফিরবে না। তবুও আমি প্রতিক্ষায়!!!!! যদি ফিরে আস!!!!!❤️❤️❤️

তোমার কুনোব্যাঙ

ছবি- নেট থেকে।

মোট পড়েছেনঃ ১,০৮১জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. তবুও প্রতীক্ষারা ক্লান্ত হতে শেখে না। যে যায় সে পিছু ফিরে দেখে না, চোখের জল কিংবা ভাঙা বুকপাঁজড়ের খাঁজ কতটা ভাঙলো। তবু অপেক্ষা…..প্রার্থনার মত ফিরে আসুক কোনো এক সন্ধ্যাবেলা।

  2. হৃদয়ের করুণ এক আর্তির ধারা প্রবাহিত চিঠিতে।
    পাওয়া না পাওয়ার দোলাচলেই জীবন
    তাতে স্বপ্নের স্মৃতি কারো কাছে হয় উপেক্ষিত
    কারো বা অন্তরে গভীর মমতায় এঁকে দেয় ক্ষত চিহ্ন।
    নিখুঁত সমন্বয়ে নির্মল বিরহী সুধায় মুগ্ধ।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।

  3. আমার আকুতিপূর্ণ আবেগময় লেখা পড়েও যদি প্রেমিকের মনে নাড়া না দেয় সে বড্ড পাষান। দরকার নাই এমন প্রেমিক!

    অপেক্ষার প্রহর শেষ হোক। সে ফিরে আসুক না আসুক ভালোবাসা বেঁচে থাক মনের গহীণে।

    চমৎকার লিখেছেন আপু। শুভকামনা জানবেন।

  4. ধুর! ঐ কাপুরুষটটার কথা বাদ দেন। মন গলে না এরকম রোমান্টিক কথাবার্তা শুনে।
    তবুও মনের গহীনে ধুকপুক আওয়াজ ঠিকেই বাজে। যদি সে আসে ফিরে। ফিরলেই খাঁটি প্রেম। নচেৎ বাদ দিয়ে নিজের কাজে মন দেন।

    1. হা হা হা হা। একেই বলে আবেগের মাথায় পানি।
      সকল প্রেমিক ঢালুক পানি।
      অনেক ধন্যবাদ ও ভালোবাসা অবিরাম❤️❤️

  5. ভালো করে শীত নিদ্রা শেষ করে আকাশে উঁকি দিলে বসন্ত টের পাবেন।
    চিঠি কিন্তু বেশ। যদিও ছিচ কাঁদুনে ভাব রয়েই গেছে!!

  6. আহ্ কি যে একখানা আবেগী চিঠি। এসব আবেগে এমন পুরুষরা টলে না। ওদের দরকার একখানা আইক্কা বাঁশ। স্বার্থের কারণে যখন তখন রুপ বদলিয়ে যাযাবরের মতো ঠিকানা বদল করে। গানটা খুব পছন্দের আমার। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  7. শীত নিদ্রায় থেকেও কোনো ব্যাঙের প্রেম আর ভালবাসার আবেগময় অনিন্দ্য প্রকাশ। আসলে কেউ ফিরে আসে না। ঠিকই বলেছেন — এ আমার আশা মাত্র, তুমি কোনদিন ফিরবে না। তবুও আমি প্রতিক্ষায়!!!!! যদি ফিরে আস!!!!!❤️❤️❤️।
    সুস্থ আর ভালো থাকবনে।

  8. যে ফিরবে না বলে চলে গিয়েছে, তাঁর ফেরার অপেক্ষায় কোন লাভ নেই,
    তারপরেও অবুঝ মন প্রতিক্ষা করে তাঁর ফিরে আসার।

    বিরহের চিঠি ভালো হয়েছে,
    শুভ কামনা।

মন্তব্য করুন