এক কৌটো ভালোবাসা।

টক, ঝাল,মিষ্টি শুনলেই জিভে জল মানে আচার।
কেউ আবার ভালোবাসার মধ্যে টক ঝাল মিষ্টি খোঁজে তা নাইবা বললাম। আচারকে ঘিরে ভালোবাসা প্রতিটি বাঙালি মনে, খেয়ে বা খাইয়ে।

ছোট বেলায় মায়ের হাতের আচার আজো জিভে পানি এনে দেয়। এখনো মা আচার বানিয়ে পাঠান ঠিকই, স্বামী আর সন্তানদের জন্য সে আচার ভাগে জোটে না, তবুও ভালোবাসার স্বাদ ঠিকই পাই।

সংসার জীবনে এসে আত্মীয় স্বজন পরিবার কে আচার বানিয়ে খাওয়াতে ক্লান্তি নেই কারণ কাউকে কিছু বানিয়ে খাওয়াতে ও একটা সুখ আছে।

মেয়েদের কমবেশি এ সুখ সবার ই আছে। তবে পুরুষের মধ্যে একটু কমই আছে। কিছু মানুষ ব্যাতিক্রম যারা মানুষের খুশিতে নিজে খুশি হন। তেমনি এক কৌটো আচার পাঠিয়ে ছাত্রী কে চমকে দিতে কম মানুষই পারে।

আজ সকালে আমার শ্রদ্ধেয় শিক্ষক আমাকে তেমনি সারপ্রাইজ দিলেন যা ভাবতে পারিনি কোনোদিন। অনেক দিন যোগাযোগ নেই স্যারের সাথে। আজ হঠাৎ একটা ফোন, আপা একটা পার্সেল আছে নিয়ে যান। ভাবলাম কে পাঠালো? প্যাকেট খুলতেই দেখি আচার। হঠাৎ মনে পড়লো কোনো একদিন বলেছিলাম, স্যার আচার বানালে যেনো পাই। যে কথা সেই কাজ।
স্যারের হাতের আচার! এ যেন আচার নয় পরম আদর স্নেহ ভালোবাসা ভরা একটা কৌটো। আলোকিত মানুষ গুলো সত্যি এতো ভালো হয় আজ বুঝলাম।

আজ নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। আনন্দটুকু ধরে না রাখতে পেরে চোখে পানি এসে গেলো। স্যারের এ ভালোবাসা কোনদিন ভোলার নয়।

মোট পড়েছেনঃ ১,৪৭৪জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

      1. বুজ্জি রিস লাগছে আপনার। চাইলে আপনিও বানিয়ে পাঠিয়ে দিতে পারেন। স্যারের আচার কিন্তু অসাধান ছিলো। তবে এটা দিয়ে মুই কেউরে ভাগ দিমুনা কইলাম।

  1. আচার আমার অনেক প্রিয়। নিজের হাতে আচারের বয়াম দখল করে একটানা দুইদিনে খেয়ে শেষ করার মজাই আলাদা।

    আর প্রিয় মানুষের উপহার আরো আবেগ জড়ানো। ধন্যবাদ, টক ঝাল মিষ্টির স্মৃতিচারণে।

  2. আচারের কথা শুনলেই জিবে পানি আসে। ভাগ্য সোনেলা কোনো মানুষ না, তাইলে পানির জোয়ারে আজ সোনেলাতে আসা যেত না।
    আচার আমিও খুব পছন্দ করি। খিচুড়িতে তো আচার লাগবেই, ভাতের সাথেও নেই মাঝে মাঝে। খাওয়ায় টেস বারে এতে।
    আচার যেমনই হোক এই লেখার মাঝে ভালোবাসা আর শ্নেহটাই প্রধান তা বুঝতে পেরেছি। তাই আচার কেমন হলো তা আর জিজ্ঞেস করলাম না। খুব ছোট উপহার, তবে মাঝে মাঝে এমন উপহার আমাদের সবার আবেগকে নাড়া দেয়।
    শুভ কামনা।

    1. নিজেও আচার বানাতে জানেন সেটা কারো অজানা নয় বাট চেখে দেখবার সৌভাগ্য আমার হয় নি। বাকিটা নাইবা বলাম।
      আগাম ধন্যবাদ জানাই। পোস্ট দেখে যদি কেউ উৎসাহিত হয়।
      ধন্যবাদ মন্তব্যের জন্য ভাই।

  3. আজকাল উপহার পাওয়া যায় না। কেউ দিলেও তারচেয়ে বিরাট আকারের কিছু বিনিময়ে চলে যায়।
    উপহার পেতে সবার ভালো লাগে, সেটা ১ কৌটা হোক বা এক চিমটি।

    1. বিনিময় সবাই চায়না আপু।আর অনেক কে প্রতিদানে কিছু দেয়াও যায়না শুভকামনা ছাড়া।কিছু মানুষ সব কিছুর উর্ধে। কিছু উপহারের মুল্য দামি কিছুর চেয়ে দামি।

  4. উপহার সব সময়েই আনন্দদায়ক হয়। আর যদি সেটা অপ্রত্যাশিত হয় তাহলে তার আনন্দের মাত্রা সবকিছুকেই ছাড়িয়ে যায়। আপনার স্যার ও আপনাকে শুভ কামনা। 🌹🌹

মন্তব্য করুন