আলতা পায়

যাসনে যেন একলা নদীর ঘাটে
এইতো সবে উঁকি দিলো ভোর ,
সূর্য্যি মামার নিদ্রা ভাঙ্গতে দে
পাড়া পড়শী খোলুক কয়েক দোর ।

শিমুল গাছে হুতুম প্যাঁচা বসে
দাঁত দেখিয়ে যদি ভেচকী মারে ,
উল্টো ঝুলে বাদুর তেঁতুল গাছে
ডাল ভেঙ্গে সে ছিটকে যদি পড়ে !

ভয় পেয়ে তুই ছুটবি উল্টা দৌড়
পিছন ফিরে পথের কিনারায় ,
কাঁটা যদি বিধে আলতা পায়ে
ভাবতেই মোর বুকটা ফেটে যায় ।

ঘুমায় নদী, কুয়াশার কাঁথা গায়ে
কলসি দিয়ে তুলিসনা আর ঢেউ ,
দুলবে যদি ভাঙ্গা নৌকাখানী
ঘুমপাড়ানী নাই যে আমার কেউ ।

যদি বাঁজে বাঁশি বাবলা বনের ধারে
জল বোরাতে আসবি একেলা ,
দেখবো তোকে সাঁজের মিষ্টি আলোয়
কলসি কাঁখে, মিষ্টি কোমর দোলা ।

বাঁদর যদি পাথ্থর ছুড়ে মারে
ফাটা কলসি, শূণ্য দৃষ্টি তোর ,
পূর্ণিমা রাত সঙ্গি হলে তুই
গঞ্জে যাবো, হয় ‘ হতে দে ভোর ।

অনামিকায় ঝংকার তুলবি জলে
ছুটবে তরী জোয়ার ভাটির টানে ,
মিল যদি হয় ছন্দে, তালে, লয়ে
মিলাবো সুর দ্বৈত কন্ঠের গানে ।

জানবে লোকে, জানবে প্রতিবেশি
সখি গেছে সুজন মাঝির না’য় ,
ভয় পেলে তুই থাকনা ! সখি থাক;
যাসনে ঘাটে, একলা অবেলায় ॥

তুই বিহনে হারায় যদি সুর
বাঁশের বাঁশি ডুবিয়ে দিবো জলে ,
ভর দুপুরে আসিস যদি ঘাটে
ভাসবে বাঁশি, তুর হাতেই নিস তুলে ।

-০-
১২/০৯/২০১৯
ছবি- নেট থেকে

মোট পড়েছেনঃ ২,৯১০জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. ভয় পেয়ে তুই ছুটবি উল্টা দৌড়
    পিছন ফিরে পথের কিনারায় ,
    কাঁটা যদি বিধে আলতা পায়ে
    ভাবতেই মোর বুকটা ফেটে যায়,,,,আহা প্রেম!

    প্রেয়সীর তরে সদা উৎকণ্ঠা প্রেমিক মন। চমৎকার উপস্থাপন

  2. ভালোবাসায় প্রিয়তমাকে আগলে রাখার আকুতিটা কত সুন্দর, মধুরতায় তুলে ধরলেন! সম্মোহিত হয়ে পড়লাম। প্রকৃত প্রেমিক এমনই হয়। আগলে রাখে, আকড়ে ধরে রাখে বুকের পাঁজরে।

    ভিষন ভালো লাগলো কবিতাটি।
    শুভ কামনা বাবু ভাই 🌹🌹

    1. বাহ্
      প্রকৃত প্রেমিকের একটা নিদারুন সংজ্ঞা পেয়ে গেলাম।
      মনে হয় প্রতিটা মানুষের জীবনে একবার প্রেমে পড়া উচিত। শূণ্যতার ভয় মানুষের মন নরম করে দেয়।

      অনেক ভাল থাকবেন প্রিয় আপু।

      1. হু, এটা ঠিক বলেছেন। প্রত্যেকেরই একবার প্রেমে পরা উচিৎ,বিশেষ করে কবিদের। তাহলে পাঠকেরা দারুন দারুন কবিতা পাবে। আপনি পরেছেন কিনা তা আর জিজ্ঞেস করলাম না 😜

      2. আমি যে প্রতিবার প্রেমে পড়ি,
        প্রতিটি লিখার আগে
        বিরহে অভিষিক্ত হই সময় নিয়ে
        প্রতিবার লিখার আগে

        একটা শব্দের ঘিরে নিজেকে সেই পৃষ্ঠার সাথে মানিয়ে নিই- কল্পনার আঙ্গিনা জুড়ে।

        কত শত বার প্রেমে পড়ছি ইচ্ছের, এককাপ চা আর কর্ম ব্যাস্ততা সেখান থেকে টেনে তুলে যত্ন করে।

        সত্যি কিন্তু আপু।

    1. কোথায় আপনার আবিষ্কার
      আর কোথায় আমি
      আমি তো জানি আমার ভাইটি
      সবার চেয়ে দামী

      আপনার লিখাটার লিংক থাকলে দেবেন প্লিজ- পড়তে ইচ্ছে হলো যে।

      শুভেচ্ছা নিরন্তর।

      1. আপনার এখানেই আপনার লেখা পড়তে পড়তে
        লেখার চেষ্টা করলাম মাত্র। এমন হুটহাট লিখি-টিখি তো!
        আপনিও ভাল থাকবেন।
        আমি তো আপনার পাঠক।

    1. খুব করে যদি কাউকে ভালবাসতে ইচ্ছে হয়,
      তখন একটি প্রহরের জন্য আমি প্রেমিকের ভান করি-
      আর যত সব অক্ষরের অত্যাচার
      সব লিখায় লিখায় ঝাড়ি

      প্রেমিক মন অনেক বড় হয়, মনে হয় সমস্ত মানুষের কল্পনার চাইতেও অধিকতর বড়।

      হয়ত তাই দুনিয়াটা প্রতিনিয়ত নতুন নিয়মে সাজে।

      অনেক শুভেচ্ছা রইলো আপু।

  3. ভয় পেয়ে তুই ছুটবি উল্টা দৌড়
    পিছন ফিরে পথের কিনারায় ,
    কাঁটা যদি বিধে আলতা পায়ে
    ভাবতেই মোর বুকটা ফেটে যায় ।

    …………সাবলীল ছন্দে ভালোবাসার কবিতা, ছবিটাও বেশ মানিয়ে গেছে। অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম বাবু ভাই।

      1. মাত্র ঘাট থেকে এলো যে
        আলতা ধুয়ে নিলো যে দুষ্ট জল

        আবার লাগিয়ে দিবো- 🙂

        চৌকশ দৃষ্টিকোন আপু- মুগ্ধ আমি।

        অনেক শুভেচ্ছা সহ অভিনন্দন।

  4. রোমান্টিকতায় ভরপুর কাব্যের শৈল্পিকতা।
    চমৎকার প্রেমিক মনের ভাবনা।

    ছবিতে আলতা নেই পায়ে এটা একটু নজড়ে পড়লো বাকি সব ঠিক।

    1. মাত্র ঘাট থেকে এলো যে
      আলতা ধুয়ে নিলো যে দুষ্ট জল

      আবার লাগিয়ে দিবো- 🙂

      চৌকশ দৃষ্টিকোন আপু- মুগ্ধ আমি।

      অনেক শুভেচ্ছা সহ অভিনন্দন।

মন্তব্য করুন