অভ্যাস-৫

ভাবছি আর ভাবছি …… ভাব্‌বনা আর কিছুতেই– এমনই ভাবছি ; তবুও ভাবছি – ঘুমাব আরও – ঘুমঘোরে বা ঘোরঘুমে জেগে উঠব না – উঠলেও জেগে জেগেই ঘুমাব, তবুও ঘুমাব সকাল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা থেকে সকাল অবধি । হঠাৎ ই পায়ে মোক্ষম সুড়সুড়ি সকাল বলে – ‘সুপ্রভাত তোমাকে’ কী আর করা , বিদায়  – হে [বিস্তারিত অভ্যাস-৫]

অভ্যাস-৪

নিশ্চুপ নীরবতা ……….. শব্দ সমুদ্রে শেষহীন অবিশ্রাম এমন নৈশব্দের স্রোতে ভেসে ভেসে যাওয়া ; না – না , নেই কোন বিষণ্ণ দুঃস্বপ্ন — নেই – পাওয়া বা না পাওয়ার সুখ সুখ যন্ত্রণার জ্বলন্ত লাভা স্রোত, অতীন্দ্রিয় নিশ্চুপ ধূসরতা – অক্লান্ত স্তব্ধতায় গভীর নীল পাড়হীন বন্ধ্যা ম্লান স্খলিত স্থবির  রাত্রির পাহাড়ের ছায়া । জানলার ফাঁক গলে [বিস্তারিত অভ্যাস-৪]

লীলা কে অরিত্র………

চন্দনা………(লীলা) সোনার মেয়ে, ভূবনডাঙার হাসিতে ভুলব না আর চিনে নিয়েছি পরিযায়ী পাখিটি কে , জেনে গিয়েছি তোমার কুয়োতলার প্রেম – বৈশাখী বা কার্তিকের। শাঁকচুন্নী হয়ে……… বাকী শুধু ঘাড় মটকে রক্ত খাওয়া আমি মেনে নিতাম তাও । বুকে নিতে চেয়েছিলাম নদী কে সমুদ্দুর হয়ে , কই ! এ তো নদী নয় তুমি ছিলে ধেয়ে আসা বিষাক্ত [বিস্তারিত লীলা কে অরিত্র………]

ঝড়াপাতা-২ এর অরিত্র কে……।

অরিত্র , এইসব হেমন্তের রোদেলা ভীষণ একাকী দুপুর গুলোতে আমার খুব ইচ্ছে করে তোমার মত মিসকে শয়তান কে নিয়ে নিরুদ্দেশ হতে। শহরের এই ভিড় এড়িয়ে কোন প্রাচীন ঝুড়ি নামা বটের আড়ালে বসে , ইচ্ছে করে খামচে দিতে ইচ্ছে করে নখর বসাতে তোমার বুকের গভীরে । রোদ গড়িয়ে যখন প্রকৃতি নরম বিকেলের ছোঁয়ায় আরও নরম হয়ে [বিস্তারিত ঝড়াপাতা-২ এর অরিত্র কে……।]

অভ্যাস-৩

শিশিরের শব্দে ভাঙে ঘুম ঘাসফুলের এখনও আগের মতই , ঘাসের ডগায় হীরকোজ্জ্বল শিশির বিন্দু অবিরাম গভীর মমতায় ; মুমুর্ষ হৃৎপিণ্ডের আসন্নপ্রসবা অন্ধকার পালিয়েছে সেই কখন !

অপেক্ষা

(একটি ব্যর্থ ভাবানুবাদ) যদি তুমি আস……… আমি চাই – একটু আলো দাঁড়িয়ে জানালায় রাজপথে চাই দেখতে আনন্দের জনস্রোত, চাই কারো অনুগ্রহ। রাত্রি আমার কেন তুমি এত স্বল্পতায় স্বল্পতম‌… মিলনের অপেক্ষায় বাতাস, পাতাদের সাথে… ক্ষীণ রাত্রি আমার যন্ত্রণায় বিভোর। এই……….. শুনতে কি পাও ছায়াদের কানাকানি ? ব্রাত্য আমি আনন্দ অনুভবে অভ্যস্ত নিন্দায় ও। কিছু একটা ঘটছে [বিস্তারিত অপেক্ষা]

ত্যাগ

হননের এই মহাযজ্ঞে রণমত্ত সবাই…… কাজের কাজ!! সে হিসেব আসমানি; রণ পায়ে সং সাজা সহজ সে অনেক…… সহজ নয় বিশুদ্ধতায় আত্মদান । আগাম ঈদ শুভেচ্ছা সবাইকে । ঈদ মোবারক ।

আনন্দ ধ্বনি

“হর্‌ মুসিবৎকো দিয়া এক তবসুম্‌সে জবাব ইস্‌তরাহ গরদিসে দৌড়োঁকো রুলায়া হ্যায় ময়নে।” “—দুর্দিন-কে আমি খুব কাঁদিয়েছি । দুঃসময় ভেবেছিলো সে আমাকে কাঁদাবে । ভেঙে ফেলবে । কিন্তু পারেনি তা । বিপদের প্রতিটি আঘাতের জবাব আমি দিয়েছি হাসিমুখে । আমার সে স্মিত হাস্যের ফুলের কাছে হেরে গেছে দুঃসময়ের ভ্রুকুটি ।”

অভ্যাস……২

ঘুম ভাঙ্গে ফুলের গন্ধে-পাখির ঠোঁটে… কিন্তু আজতো এমন কিছুই হল না …তাহলে আজ কি আমি এখনও ঘুমিয়েই ? মন্দ কী……ঘুমঘোর বা ঘোর ঘুমেই কাটুক না আজ  ।   ছোট বেলায় দীঘল পুকুরে একপায়ে দাঁড়িয়ে থাকে সাদা বক দেখে ভীষন ভালোলেগেছিল , ধরতে চেয়েছিলাম আদর করব বলে ………ধরতে পারিনি – কেউ ধরেও দেয়নি… কেঁদেও ছিলাম অনেক…  [বিস্তারিত অভ্যাস……২]

অভ্যাস……১

খুব সকালে … হ্যা হ্যা …অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার অনেক দিনের অভ্যাস । জানালার লাগোয়া শিউলি ফুলের ঘ্রান – ঘরময় আলতো পায়ে হেঁটে বেড়ায় । ভালই লাগে । সাঁজ সকালে গোটা পাঁচেক বাংলা ও দুটি ইংরেজী পত্রিকা নেটে পড়াও আমার আর একটি চিরায়ত অভ্যাস । কিন্তু একরাশ নিমজ্জমান ‘হতাস হওয়া’ ছাড়া আর [বিস্তারিত অভ্যাস……১]

খোকন সোনার জন্য

এখন দিব্যি বেঁচে আছি তোকে ছাড়া । অথচ এমন করে কি থাকার কথা ছিলো ? তোর ভালোবাসা ছাড়া আমি কি করে বাঁচি বল ? তোকে ছাড়া কি দুঃসহ জীবন আমি কাটাচ্ছি তা কি তুই জানিস ? ইচ্ছা করে পরম মমতায় তোর চুল আঁচরে দেই !! তুই যেদিন আমাকে ফেলে চলে গেলি ! মনে আছে তোর [বিস্তারিত খোকন সোনার জন্য]

লুকোনোর নেই কিছু

এ আমার উন্মুক্ততা ধানসিঁড়ি নদীটির কাছে আমি সাঁতার কেটেছি বলে , বাতাসের কাছে আমি নিয়েছে বুকে তারে , সবুজের কাছেও অহর্নিশ আমার লেখাদের কাছেও লেখারাও আমাকে চোখে চোখে রাখছে বলে…… ভিজেছি আমি অমাবস্যার জ্যোৎস্নায় । আমি উন্মুক্ত……… চোখেরাও পেতেছে চোখ অপলক হাসছে আমার স্বপ্নেরাও মুখ টিপে , ছুটেছি ঊর্ধ্বলোক থেকে পাতালে স্থলভূম থেকে উত্তুঙ্গ এভারেস্টে [বিস্তারিত লুকোনোর নেই কিছু]

চাঁদ ও কথকতার পৌনঃপুনিকতায়…………

*এই চাঁদ…… এই ……ই…… চাঁদ চাঁদ……দ…. ডাকছি-তো… **হু… *হু…… কি? **শুনছি-তো……। *শুধু শুনলেই হবে,কথা বলছনা যে… **এখন ইচ্ছে করছেনা…… *রাত্রিরূপিনী…আমার আতপ্ততন্ময় অমৃতচক্ষে নরক জ্বেলে… নিশীথের নির্জনতায় ক্ষণভঙ্গুর অনুরাগে বিস্মরণের ক্ষমাহীন মাৎসর্যে…… জ্বল জ্বল করছ যে বড়… হয়ে বর্ণিলতায় বর্ণিল… ‘রাহু’ও তো ভড়কে যাবে,অমাবশ্যা ‘নাই’ হয়েছে কবেই ভালবেসে ভালবাসার আত্মসম্মোহন…… **ভরা পূর্ণিমা আজ,জাননা বুঝি? *ও তাই [বিস্তারিত চাঁদ ও কথকতার পৌনঃপুনিকতায়…………]

শূন্যতা

আজকাল ভেতরটা শূন্যতায় পূর্ণ নিজেকে খুব দরিদ্র মনে হয় তোর সাথে অভিমান না করতে পারার দারিদ্রতায় ভুগি সারাক্ষন। তোকে ঘিরে থাকা হাজার মানুষের ভীড় আজকাল আমায় কষ্ট দেয়না এই যে আমি কষ্ট পাইনা সেটাও আমায় কষ্ট দেয় আমি কষ্ট পেতে চাই তোকে ভালবেসে শুন্য রিক্ত হতে চাই । অথচ আমার অনুভুতির মাঠ এখন সবুজ ঘাস [বিস্তারিত শূন্যতা]