ঘুম ভাঙ্গে
ফুলের গন্ধে-পাখির ঠোঁটে…
কিন্তু আজতো এমন কিছুই হল না …তাহলে আজ কি আমি এখনও ঘুমিয়েই ?
মন্দ কী……ঘুমঘোর বা ঘোর ঘুমেই কাটুক না আজ ।
ছোট বেলায় দীঘল পুকুরে একপায়ে দাঁড়িয়ে থাকে সাদা বক দেখে ভীষন ভালোলেগেছিল , ধরতে চেয়েছিলাম আদর করব বলে ………ধরতে পারিনি – কেউ ধরেও দেয়নি… কেঁদেও ছিলাম অনেক… সেই পাখিটি অধরাই রয়ে গেল ………
মোট পড়েছেনঃ ৮৯৯জন
আজ পড়েছেনঃ ০জন
কিছু পাখি আজীবন অধরাই থেকে যায়!
হা হা … আপনি আপনার মতই সুন্দর করে কথা বলেন ।
অধরারাই অধরা হলে মন্দ কী ?
আজ হয়ত ফুল ফোটেনি
অথবা পাখিরা ডাকেনি
অথবা ডেকেছিল যখন তখন হয়ত আপনি ঘুমিয়ে ছিলেন—
তবে কিছু কিছু না পাওয়া আমাদের মেনে নিতে হয়
না মেনে উপায় নেই বলে ।
প্রাপ্তি দিয়ে অপ্রাপ্তি বা অপ্রাপ্তি দিয়ে প্রাপ্তির হিসেব করিনি – রাখিওনি ।
বর্তমানের বাস্তবতা হিরন্ময় , অতএব আসুন – বর্তমানেই বাঁচি – বর্তমানেই হাসি ।
কিছু কিছু জিনিষ অধরাই থেকে যায়, মানিয়ে নিতে হয়; মানিয়ে নেয়াই জীবন।
মানিয়ে নেয়াই জীবন – আপনি হয়ত ঠিকই বলেছেন ।
কিন্তু ………………… সহজ হয়ত নয় সব সময় ।
সেই পাখিটি অধরাই রয়ে গেল …….. এখনো সময় ফুরিয়ে যায়নি।
শুনেছি পাখিরা নাকি আজকাল খুব দুষ্ট হয় , তাই আর তেমন করে ভাবার সাহস পাই না ।
ভিরু হলে যা হয় আরকী ।
আপনি তো বেশ আনন্দ নিয়ে কথা বলেন ।
অধরা সেই পাখিটি
ধরাও দিতে পারে
এখনও সময় থেমে যায়নি