ভাবছি আর ভাবছি ……
ভাব্বনা আর কিছুতেই– এমনই ভাবছি ;
তবুও ভাবছি – ঘুমাব আরও – ঘুমঘোরে বা ঘোরঘুমে
জেগে উঠব না – উঠলেও জেগে জেগেই ঘুমাব,
তবুও ঘুমাব সকাল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা থেকে সকাল অবধি ।
হঠাৎ ই পায়ে মোক্ষম সুড়সুড়ি
সকাল বলে – ‘সুপ্রভাত তোমাকে’
কী আর করা , বিদায় – হে আমার সুখ সুখ ঘুম–
দেখা হবে আবারও কোন মধুক্ষনে ।
মোট পড়েছেনঃ ৮৮৩জন
আজ পড়েছেনঃ ০জন
কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি আরেকটা নতুন সকাল দেখবার সুযোগ করে দেয়ার জন্য।
শুভসকাল।
অবশ্যই কৃতজ্ঞতা ঘুম ভাঙ্গা এমন সকালের জন্য ।
প্রভাত শুভেচ্ছা আপনাকেও ।
বেশি ঘুম ভালো না
কত আর ঘুমাবো ?
ঘুমাতে ঘুমাতে ক্লান্ত
শুভ সকাল …
হা হা ……কিন্তু ঘুমই চুড়ান্ত সত্য ।
শুভ সকাল 🙂
আপনাকেও শভ সকাল ।
আমিও তো ঊঠে জেগেজেগে ঘুমাই 😛 শুভ সকাল ।
জেগে জেগে ঘুমানো ও একটি ঘুম , অতএব এটাও চালু রাখা যেতে পারে ।
আপনার এমন লেখা মিস করি আজকাল ।
এখন থেকে আর যেন মিস না হয় ।
আর একটি নতুন সকাল সবার কপালে জোটে না
ঘুমঘোর/ঘোরঘুম উঠুন