ছবি গল্পের মৃত্যু

  আমার ঘরে খুব একটা আলো ঢোকে না, একটু অন্যরকম ভাবে বললে আমিই ঢুকতে দেই না, কারণ অন্ধকারের একটা নিজেস্ব গল্প আছে, আমার বাসার নিচের নদীর মত আঁকাবাঁকা রাস্তাটা দিয়ে দিকভ্রান্ত বাসগুলোর শব্দ সেই গল্পে নতুন মাত্রা দেয়, আমি আমার একান্ত ব্যাক্তিগত অন্ধকারে বসে তখন কালি আর শব্দ গুলিয়ে ছবি আঁকি, কখনো সেই ছবিতে একটা [বিস্তারিত ছবি গল্পের মৃত্যু]

আমি যে তোমারই ছায়া

আমি যে তোমারই ছায়া তোমারে বুঝিতে তাই নিজেরেই দেখা নিজের অন্তরে ডুব দেই ধ্যানে তোমার অন্বেষণে একান্ত নির্জনে বিমূর্ত শান্তির অমুল্য রতনে।  -{@

অন্ধ পাখি

  আজকাল জীবনের হিসেবগুলো আগের মত মিলছে না, সব মিলতে হবে এমন কোনো কথাও নেই, বুক ভরে সিগারেটে একটা টান দিলাম টের পাচ্ছি রক্তের অনুতে অনুতে মিশে যাচ্ছে নিকোটিন, অনুভুতিটা চমৎকার। জানালার বাইরে রাত নামছে, আমার মত হতাশাবাদীর কাছে রাত ঈশ্বর, রোদ অভিশাপ, জোনাকী  জ্যোৎস্না, আমি জানি ,আমার চার বাই ছয় জানালাটা দিয়ে চাঁদের আলোয় [বিস্তারিত অন্ধ পাখি]

হেমন্ত প্রকৃতি- অতঃপর কেমন আছো তুমি?

 “মনের ভেতর খরা চলে বেশ বৃষ্টি হলে পরে আবার ভিজে উঠি, কুয়াশা কেটে যায় ক্রমশ মাঝে মাঝে চাঁদ দেয় উঁকি।।“   হেমন্ত প্রকৃতিঃ স্নিগ্ধতা কেবলই ছড়ায় মাকড়শার মত জাল। শাদা হিম জমে পরে থাকা শিউলীর গায়ে। পাখিরা শিস দেয়। বাতাসে ধানের গন্ধ, এখানে ওখানে ওড়ে ধানের গায়ের ছোট ছোট পোকা। তাদের গায়ে লেগে থাকে আফসান। [বিস্তারিত হেমন্ত প্রকৃতি- অতঃপর কেমন আছো তুমি?]

অগ্নিকালের জলছবিমালা

অগ্নিকাল আজও বিষম তাড়িত করে। বায়ান্ন হতে একাত্তুরের পথ কত যে বাধাবিঘ্নময় বাধার বিন্ধ্যাচলসম ঐতিহাসিক পদযাত্রা সে ইতিহাস আজ যারাই মানুক, না মানু্‌ক, সত্যকে মিথ্যা বানানো যায় না, যাবে না। আজকের বাংলাদেশ রাতারাতি কারও ঘোষণাপাঠে আসেনি। এক ধারাবাহিক সংগ্রামী রক্তাক্ত মুক্তিকামী অনন্য নেতৃত্বের ফসল এই বাংলাদেশ। সে নেতৃত্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নেতা মহান বঙ্গবন্ধু শেখ [বিস্তারিত অগ্নিকালের জলছবিমালা]

বিলাসিতা বনাম দারিদ্রতা

যতই চিল্লাই না কেন ‘দারিদ্রতা দূর হোক,সমাজ মুক্তি পাক’ বলে,দারিদ্রতা কখনই এ দেশ থেকে যাবে না।রাগ করলেন?রাগ করলেও এ সত্য কথাটাকে এড়িয়েও যেতে পারবেন না। দারিদ্রতা দূর হোক মনেপ্রানে আমিও চাই।যদি কেউ সত্যিই রাগ করে থাকেন তবে কষ্ট করে আমার লেখাটি পড়বেন প্লিজ। ক্ষমা চেয়ে নিয়ে বলছি যে দেশের বেশির ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে [বিস্তারিত বিলাসিতা বনাম দারিদ্রতা]

নীলিমা

নীলিমা, তোমায় আর লিখব না, এ চিঠিই যেন শেষ চিঠি হয়। এ চিঠি ভাসিয়ে দিব জলে; শুন্যে অথবা দুরন্ত খোলা হাওয়ায়। নীলিমা, তোমায় আর ডাকবনা, এ ডাক যদি নাইবা শুনতে চাও। আমার কথাকলি ধ্বনিত হবে- তোমার কানে কানে, যে দিগন্তেই হারাও। নীলিমা, তোমায় আর ভাবব না, এ ভাবনায় দুঃখ পেতে হয়। আমার ভাবনা মুছে ফেলব- [বিস্তারিত নীলিমা]

স্কুল-কলেজের শিক্ষকদের কতটুকু মর্যাদা দিচ্ছে এই সমাজ?

আমার বাবা পেশায় একজন শিক্ষক। আমার মত যাদের বাবা পেশায় শিক্ষক তাদের গর্ব করার বেশি কিছু নেই বাবার ঐ শিক্ষকতা পেশা টুকু ছাড়া। অভাব আর অর্থকষ্টই আমাদের সম্বল। তাই মনের মাঝে প্রশ্ন জাগে অভাবের সাথে কি সম্মানের সম্পর্কটা একটু বেশিই কিনা ! লজ্জ্বা আর ক্ষোভের কথা কি জানেন? আমাদের শিক্ষক বাবারা কিংবা আমাদের শিক্ষাগুরুরা সম্মানের [বিস্তারিত স্কুল-কলেজের শিক্ষকদের কতটুকু মর্যাদা দিচ্ছে এই সমাজ?]

নির্বাচনী ইশতেহার এবং রসিকতা

বাংলাদেশের মানুষ রসিকতা পছন্দ করে । নির্মম রসিকতা গ্রহন করে । ভুঁড়ি ভুঁড়ি উদাহরণ দেয়া যেতে পারে । তার একটি দিলাম । চোখে দেখা আমার । এক লোক রাস্তায় হাঁটছে । গ্রাম্য রাস্তা । রাস্তার দু ধারে গাছ । পাতা মোড়া পথ । গ্রামে খোলা আকাশের নিচে হাগাহাগির চর্চা আছে ( এখন কমে আসছে এই [বিস্তারিত নির্বাচনী ইশতেহার এবং রসিকতা]

জীবনে প্রথম গল্প লেখার ক্ষুদ্র প্রয়াস!

আজ ঘুম থেকে উঠেই বিরাট বড় ভুল করে ফেলেছি। ব্রাশ করতে গিয়ে বুঝলাম টুথপেস্ট আর সেভিংক্রীম এক জায়গায় রাখা ঠিক হয় নি। মাথাটা গেল বিগড়ে! কোনমত ফ্রেশ হয়ে ব্রেকফার্স্টের জন্য ক্যান্টিনের দিকে পা বাড়ালাম। ভাত না পরোটা__ কোনটা খাবো সিদ্ধান্ত নিতে পারছি না। আজ কয়েকদিন হচ্ছে, সিদ্ধান্তহীনতায় ভুগছি। শেষে বনডিম মানে পাউরুটির ভিতরে ডিমভাজি দিয়ে [বিস্তারিত জীবনে প্রথম গল্প লেখার ক্ষুদ্র প্রয়াস!]

পরম প্রাপ্তি

চাঁদের বুকে জল ফেলেছে – বরষা ভরা ধরা- হৃদয় ভরা পুলকে তাই – তৃপ্ত দেহে ; শান্ত মনে – ঘুমে আত্মহারা। মেঘ সাগরে ভাসছে ভেলা – জুড়িয়ে দিয়ে জীবন জ্বালা। রাতের আকাশ জোছনা ভরা নদীর ধারে জোনাকিরা জ্বলছে যেন তারা।       -{@

যা ইচ্ছে

অফিসে আসতেই ডাক পড়ল বসের ঘরে । বস আমাদের আগে এসেছে? সমস্যার গন্ধ পাচ্ছি। বসের রুমে ঢুকে দেখি সহকর্মীরা সব আমার আগে এসে বসেছে তার চারপাশে। কিছু না। নিছক অফিস শেষ হবার আগের আড্ডা। এরপর সবাই মিলে ওয়ার্কারদের উতসাহ দিতে যাবে । ঈদ মোবারক জানানোই উদ্দেশ্য। কেউ কেউ আজ চলে যাবে , কাল হয়তো সকাল [বিস্তারিত যা ইচ্ছে]

সোনেলায় আমার অনুভুতি , মুন্নি সাহার সাক্ষাতকার

মাত্র কিছুদিন পূর্বে এখানে ব্লগার হিসেবে এসেছি। এর পূর্বে বিভিন্ন ব্লগ পড়েছি । শুধুই পাঠক আমি , লেখক কোন কালেই ছিলাম না । এই ব্লগের সবার আন্তরিকতায় মুগ্ধ আমি। আমার মত একজন অলেখক কে সবাই যেভাবে উৎসাহ দিলেন , তা কল্পনার অতীত । কৃতজ্ঞতা সবার প্রতি যারা আমাকে উৎসাহ দিয়েছেন । একটি কাল্পনিক সাক্ষাতকার মুন্নি [বিস্তারিত সোনেলায় আমার অনুভুতি , মুন্নি সাহার সাক্ষাতকার]

”সীমার মাঝে”

সীমার মাঝে, আসীম, তুমি বাজাও আপন সুর । আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর । কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, আরুপ, তোমার রূপের লীলায় জাগে হ্রীদয়পুর । আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর । তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে- বিশ্ব সাগর ঢেউ খেলিয়ে ওঠে তখন দুলে । তোমার আলোয় [বিস্তারিত ”সীমার মাঝে”]

রাজনীতি না করেও যে সব রাজনৈতিক হয়রানীর স্বীকার হয়েছি

১৯৭১ ২৭ এপ্রিল বিকেল ৫টা। ছোট এবং সমৃদ্ধ শহরের দক্ষিন দিক থেকে হঠাৎ দ্রুম দ্রুম শব্দ। পাকিস্থানী হানাদার বাহিনীর আক্রমণের আশংকায় ২৫ মার্চের পরেই শহরের পশ্চিম পারের গ্রামের বাড়িতে বসবাস আমাদের। ক্লাস ফোর এ পড়ি। প্রস্তুতি নেয়াই ছিল। সারা গ্রামের লোকজন ধীরে ধীরে বাড়ী ছেড়ে বেড় হচ্ছে। আমাদের বাড়ীর সবাই বেড় হতে হতে সন্ধ্যা প্রায়। [বিস্তারিত রাজনীতি না করেও যে সব রাজনৈতিক হয়রানীর স্বীকার হয়েছি]