অন্ধ পাখি

 

আজকাল জীবনের হিসেবগুলো আগের মত মিলছে না, সব মিলতে হবে এমন কোনো কথাও নেই, বুক ভরে সিগারেটে একটা টান দিলাম টের পাচ্ছি রক্তের অনুতে অনুতে মিশে যাচ্ছে নিকোটিন, অনুভুতিটা চমৎকার।

জানালার বাইরে রাত নামছে, আমার মত হতাশাবাদীর কাছে রাত ঈশ্বর, রোদ অভিশাপ, জোনাকী  জ্যোৎস্না, আমি জানি ,আমার চার বাই ছয় জানালাটা দিয়ে চাঁদের আলোয় এই পাথুরে শহরের যতটা দেখা যায়,  শহরটা এর চেয়ে অনেক অনেক বড়, কিন্তু এই কথাটা মগজ স্বীকার করলেও মন করে না। আমি জেগে থাকি অনন্ত দীর্ঘ রাত, প্রতিটি রাতের মৃত্যুর কিছু আগে আমার জানালার বাইরে একটি অন্ধ পাখি হাজার বছরের গন্ধ মাখা সুরে গান করে, আমি ঘুমিয়ে পড়ি।

নতুন একটা সকাল হয়, আমার জানালাটা হয়ে যায় আলোর জানালা। নাগরিক কোলাহলে আমার জীবনের আরো একটা রাত হারিয়ে যায়, এলোমেলো হয়ে যায় সব হিসেব নিকেশ, আমি অপেক্ষা করি,

মোট পড়েছেনঃ ৮৪১জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. অভিনন্দন আপনাকে ।
    আপনি এখানে এই প্রথম লিখলেও নিয়মিত লেখার গুণাগুণ ঠিকই টের পাচ্ছি ।

    অনন্ত রাতের পর আবার অনন্ত দিন এসে ঠিকই উপস্থিত হবে ।

  2. নতুন একটা সকাল হয়, আমার জানালাটা হয়ে যায় আলোর জানালা। নাগরিক কোলাহলে আমার জীবনের আরো একটা রাত হারিয়ে যায়, এলোমেলো হয়ে যায় সব হিসেব নিকেশ, আমি অপেক্ষা করি (y) (y) -{@

    1. জাঈদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। নিজ নামটা অনেক কুৎসিত। এর চেয়ে কলিংবেল হয়ে থাকা ভালো । আমাকে ভালোবাসুন, নামটা হারিয়ে যাক না।

      টিংটং টিংটং টিংটং

মন্তব্য করুন