২.২ ক্রিয়াপদ ও বেগ ভাবনাকে বেগ দেবার জন্য, বেগকে সংবেদনতর করবার জন্য ক্রিয়াপদের পুনরাবৃত্তির ধ্বনিকে ব্যবহার করেছেন জীবনানন্দ অত্যন্ত কুশলতার সঙ্গে। দুটো উদাহরণ দেওয়া যাক: জলপাইয়ের পল্লবে ঘুম ভেঙে গেল ব’লে কোন ঘুঘু তার, কোমল নীলাভ ভাঙা ঘুমের আস্বাদ তোমাকে জানাতে আসবে না। হলুদ পেঁপের পাতাকে একটা আচমকা পাখি ব’লে ভুল হবে না তোমার, সৃষ্টিকে [বিস্তারিত]
