একবার এক জোনাকি হুড়মুড়িয়ে, খামোখা-খুশির আবেশ ছড়িয়ে কাছে চলে এসে বলে, চলো-না উড়ি, বুনো ফুলের ঘন-সীমাহীন শরীরী-গন্ধ মেখে ঐ নীলের দূরাকাশে; অসম্ভব, বলি তাকে, ভাবি-ও, কিন্তু, চোখ উল্টে নির্বোধ! তা বলি-না; আলোজ্বলা-ডানায় ভর করে, এ-আমায় কোথায় নিয়ে এলে!! সেই থেকে বুক পকেটেই আছে, জোনাকিটি প্রজাপতি হয়ে, মরে গিয়েও জ্বলে আছে, জ্বালাচ্ছে-ও অনন্তকাল ধরে, উদাসী উদ্বৃত্ততায় [বিস্তারিত]