#আপনি বাকপটু, কথার কারিগর
আপনার শব্দভাণ্ডার ভরপুর পূর্ণতায় ।
যখন যে কোন শব্দের সাথে শব্দের মালা গেঁথে
নির্মাণ করতে পারেন অপূর্ব সব কথকতা
প্রয়োগ করতে পারেন যখন যেমন ইচ্ছা ।
তবে কি জানেন তো —****–
জানলে আর পারলেই সব কথা বা কাজ
সবসময় যথেচ্ছ ব্যবহৃত হতে দিতে নেই ,
পরিবেশ ও পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে
সেই মতো কথা বললে বা কাজ করলেই
কেবল তাতে সঠিক ব্যক্তিত্বের প্রতিফলন ঘটে ।
যেমন: যখন দেশ শোকের সাগরে ভাসে
আপনার স্ট্যাটাস প্রেমে, রঙে, ঢঙে, ব্যঙ্গে ভরপুর ,
অথবা আহতের প্রতি সমবেদনা জানালে
নির্বিচার শ্লেষাত্মক আক্রমণাত্মক বিদ্রুপাত্মক বাণীতে শরবিদ্ধ করতে পিছু হটেন না মোটেও ।
যদি একাত্ম না ই হতে পারেন
অন্তত নিশ্চুপ থাকুন প্রকাশে ।
অন্যে নিজেকে সময়ের সাথে সংযত করলে
তাও মেনে নিতে বাঁধে আপনার ,
যিনি ক্ষতির কারণ নয় কোনমতেই
তাকেও স্বস্তিতে থাকতে দিতে হোন অরাজি ।
আপনার অসুস্থ সত্তার কাছে
অন্যের সুন্দর চলন বলনের নেই স্বীকৃতি
দয়া করে এভাবে নিজ ব্যক্তিত্ব দিবেন না জলাঞ্জলি,
স্মরণে আনি সর্বজন গ্রাহ্য বাণী –*****–
একজন মানুষের কথা কর্ম
তার মননের মানসিকতার পরিচয়ের ঝান্ডা উড়ায়,
আর সঠিক ব্যক্তিত্ববান মানুষই সবসময় শ্রদ্ধেয়, পূজনীয় ।#
শাহীন চৌধুরী ডলি
১৪ জুন ২০১৭
ঢাকা
সহমত।সুন্দর উপস্থাপনা।
ধন্যবাদ ও শুভকামনা রইলো
সহমত পোষন করছি। খুব দরকারী কিছু কথা লিখেছেন।
ধন্যবাদ ও শুভকামনা রইলো
ক্ষমতা থাকলেই তা ব্যবহার করা উচিৎ না,
সংযমী হতে সবাই পারে না অবশ্য।
ভাল লেখা।
সহমত পোষণ করছি প্রিয় আপু, সবার সংযমী হওয়া উচিত। (y)
সংযমী হতে শিখতে হয়। এতে অবশ্যই নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে।
তবে একেকজনের প্রকাশ একেকরকম। আমি বিশ্বাস করি প্রতিটা মানুষ ভিন্ন।
আর যেসব মানুষ নিজের ঝন্জা নিজে উড়ায় তাদের কেন যেন আমার মোটেও মূল্যায়ন করতে ইচ্ছে করে না। কেন যেন আমি ফিরেও তাকাই না। তাকে তার সঠিক যায়গাটি আমার খুব দেখাতে ইচ্ছে করে। এবং আমি ইদানিং তা বেশ দেখাই। যে যেমন তার সাথে ঠিক সেই ব্যবহারটাই করি। আগে ছিল না এই জিনিসটা আমার ভিতর।
ভাল পোষ্ট। ছোট কথায় অনেক মূল্যবান কথা বললেন।
বেশ ভালো লিখেছেন।
ভাল লাগা রইল আপু। আমার মনে হয় সবাই জানে কিন্তু মানিনা।
অতি সত্য কথন যা আমাদের প্রায়ই মনে থাকে না