মাঝে মাঝেই স্বপ্নের দ্বারপ্রান্তে পৌঁছে যাই। হোঁচট খেয়ে ফিরে আসে মন। একটা দোকান --- চাটাইয়ের ওপর মাটির লেপ। ছনের চাল। দোকানের ভেতরে ডলি বিস্কুটের কৌটো, বুনবুনি বা নানা রঙের টিকটিকির ডিমগুলোর কাঁচের বয়াম ভেদ করে পিটপিট তাকানো, মচমচে চানাচুর, বিলাতি দুধ, আচার, কাঠি লজেন্স। এসব ছাড়াও সর্ষের তেল আর জর্দার সুবাস। পুরো দোকান ম ম। [বিস্তারিত]










