হুজুগে

হুজুগে
***
হৈচৈ পড়ছে দেখো
চিলে নিয়েছে কান?
হুজুগীদের রুখতে চাইলে
সে কান ধরে টান!

ইতা লিখলে ঐতা হবে
লিখে ফেলো মন্তব্যে
শত শত কমেন্ট নিয়ে
পৌছতে চায় গন্তব্যে।

আমগাছে টাকি মাছ
গোল আলুতে আল্লাহ
খাছ দিলে জপে যাও
সোবহান আল্লাহ!

ভার্চুয়াল জগতে
ভেসে চলে ভেলা
লুকাতে চায় সবে
কতোটা একেলা।

বাস্তবে পিছুটান
মরীচিকায় দৌঁড়ঝাপ
সামনে সে যাবে না
পিছে যাবে একধাপ।।

মোট পড়েছেনঃ ৭৩৬জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. মানুষের ভিতরে এক রূপ বাহিরে আরেক রূপ।দিন দিন মানুষ কেবল নিজেকেই ফাকি দিচ্ছে। এ ফাকি মানুষকে প্রত্যাক্ষ না হলেও পরক্ষ ভাবে ক্ষতি করে যা পরে আফসোস হয়। চমৎকার কবিতা।

  2. একেবারেই চেনা জগতে ঘাপটি মেরে মুখোশ পরে আমরা যেমন বসে থাকি। এ কবিতা দিয়ে সুন্দর করে বোঝালেন। স্বকীয়তা নষ্ট হচ্ছে আমাদের।
    ধন্যবাদ।

    1. অনেককে দেখবেন, গোল আলুতে, গরুর মাংসে কিংবা আকাশের মেঘে আল্লাহু অংকিত আছে- এগুলো দেখিয়ে সস্তা জনপ্রিয়তা পেতে চায়। আমিন না বলে যাবেন না ইত্যাদি বিষয়গুলো দেখেলে একেবারে ডিসগাসটিং লাগে…..
      পড়ে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবারও আসবেন আমার ব্লগ বাড়িতে।

  3. বাস্তবতাই এখন মরিচীকার পেছনে ছুটছে। গন্তব্য নির্ধারন করি নিজেরাই, আবার সেই গন্তব্যে ছুটছিও মানবতা হারিয়ে। চমৎকার বোধ নিয়ে লিখেছেন। শুভ কামনা।

    1. অথচ সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগুলো ‍পুরো দেশটাকেসহ উন্নতির দিকে নিয়ে নেয়া যেত।
      ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

  4. বাস্তবে পিছুটান
    মরীচিকায় দৌঁড়ঝাপ
    সামনে সে যাবে না
    পিছে যাবে একধাপ।।

    এরকম কিছু চিন্তাভাবনা নিয়ে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ সাইট ফেসবুক Deactivated করে রেখেছি। জানি না আর ফেসবুকে প্রবেশ করি কিনা।

  5. হুজুগে মানুষ আরও কত কিছুই না করে। অথচ কোন কিছু যাচাই না করে অনেক সময় আমরা বেফাঁস কথা বলে থাকি যা মোটেই উচিত নয়।

    রম্য কবিতা হলেও লেখার মধ্যে যে বার্তা দিয়েছেন পাঠকদের তা সত্যিই চমকপ্রদ। লেখা ভালো লেগেছে ভাই।

  6. হুজুগে বিষয় অনলাইনে খুবই খায়,
    কান নিয়েছে চিলে,
    সবাই দৌড়ায় চিলের পিছে সব কাজ ফেলে।
    কোনো ভাবে একটা কিছু লিখে দিন কারো বিরুদ্ধে অনলাইনে, বিশ্বাস করবে প্রায় সবাই।
    এতটা বিশ্বাস হাদিস কুরআন করে কিনা সন্দেহ আছে আমার।

    ভালো লেগেছে,
    আরো লেখুন ভাই।
    শুভ কামনা।

মন্তব্য করুন