আমি চেয়েছিলাম, খুব করে চেয়েছিলাম, নিজের সীমা ভুলে চেয়েছিলাম, আমি নামক ব্যথাটা তোমার হোক। আমি নামক ব্যথার তীব্র যন্ত্রণায়়- যদি কেউ ছটফট করে তবে সে তুমি হও। আমার ভালো মন্দে মাথাব্যথা তোমারই হোক। আমার ভূত ভবিষ্যত নিয়ে উৎকণ্ঠায় দিন তোমারই কাটুক। অথচ কি নিরর্থক ছিলো এ চাওয়া! আমার কেউ না হওয়া মানুষটার প্রতি- আমার এই [বিস্তারিত]

প্রথম ভেলেন্টাইন

শিরিন হক ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ১০:২৭:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য
প্রথম যখন প্রেম এসেছিল তখন ইন্টার প্রথম বর্ষে পড়ি। প্রতিদিনের মত অফ পিরিয়ডে কমনরুমে বসে টেবিল টেনিস খেলছিলাম। হঠাৎ কলেজের পিয়ন এসে বললো ম্যাডাম আপনাকে রুমে ডাকছেন। দরজার সামনে গিয়ে সালাম দিলাম রুমে বসে থাকা চুল অর্ধ পাকা সাদা ছাপার শাড়িতে চেয়ারে বসে থাকা ম্যাডাম কে। কখনো কথা হয়নি তাঁর সাথে আমার, আজ প্রথম দেখা। [বিস্তারিত]

হেমন্তর বিরহী ক্রন্দন

ছাইরাছ হেলাল ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ০৯:২৪:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য
  হেমন্তের আনন্দ-দেহে এ কোন্‌ বিরহ ক্রন্দন! নিমেষে-নিমেষে ক্ষণে-ক্ষণে কেঁদে যাওয়া,কাঁদাকাটা; ব্যথা-লজ্জার অপঘাত অভিঘাতে দুর্বোধ্য বেদনার স্ফুটনে আবেশে ডুবেছো ডুবায়েছো নিদ্রাহীন ছায়া পথের মায়া বিভ্রমে; হিরণ্ময় প্রেম-অমৃত-অভিলাষী হেমন্ত, নিত্য সুন্দরের বার্তা নিয়ে নবান্নের কানে কানে কী বল? পৃথিবীর ঐ শেষ সীমায় রূপকথার রাতে,হঠাৎ-ব্যথায়, ভালোবাসি ভালোবাসি? আদিম রাতের বেণীর-ফাঁদে? নিঃসঙ্গতার ভাঁজ-ভাঁজ ছদ্মবেশে? চাঁদের প্রেত-রাতে? কবিতার উন্মুখ [বিস্তারিত]
[caption id="attachment_65647" align="alignnone" width="300"] নির্মাতা রেজা ঘটক[/caption] কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটকের দেশের মতুয়া সংখ্যালঘুদের উপর নির্মিত "হরিবোল" চলচ্চিত্রটি সম্ভবত অচিরেই মুক্তি পাবে।নির্মাতা রেজা ঘটকের সাথে আমার ফেইসবুকের বন্ধুত্ব বেশ পুরনো।পরিচয়টা হয়েছিলো আরেক কথা সাহিত্যক প্রকাশক ও সংগঠক নীল সাধু’র সামাজিক স্বেচ্ছা সেবক সংগঠন “এক রঙ্গা এক ঘুড়ি’ সংগঠনের এক ঢাকা বই মেলার [বিস্তারিত]

মন্তব্য অসহায়ত্ব।

মোঃ মজিবর রহমান ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ০৬:৫১:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য
  আমি একজন অতি নগন্য পাঠক। পাঠক হয়েই আছি। লেখা যতনা কঠিন তার চেয়েও কঠিন মনে হয় মন্তব্য দেওয়া। বা প্রতিউত্তর দেওয়া। সময় সময় পড়তে ভাল লাগলেও মন মত মন্তব্য ইচ্ছা থাকা সত্বেও প্রকাশ করা অতি কঠিন আমার নিকট। মন বা পরিস্থিতি সঠিক ভাব প্রকাশে অনীহা দেখায়। অনেক লেখা প্রচন্ড ভাল লাগে কিন্তু মন্তব্য লিখতে [বিস্তারিত]
নরম রৌদ্রের মত ঠোঁটে তুলে নিয়ে কয়েকটা বীজ অন্য কোথাও উড়ে যাও পাখি। এখানে হেমন্তের গান কার্তিকের মাঠে চড়ুইয়ের দল অঘ্রাণের হিমেল হাওয়ায় ফসলের প্রতীক্ষায়। এখানে এখন বীজ বোনার অবকাশ কোথায়? এমনই ভাবনায় আচমকা হানা দেয় কালো মেঘ। ভেঙে যায় ভেতর বাহির। বাইরে বৃষ্টি অবিরাম। অবিচার কিছু হচ্ছে কি মনের ওপর? ভেবে চলেছি হেমন্ত, আরও [বিস্তারিত]

আজ তার জন্মদিন

তৌহিদুল ইসলাম ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ১১:২৫:২৫পূর্বাহ্ন শুভেচ্ছা ৫৪ মন্তব্য
আজ তার জন্মদিন। অমাবস্যাতিথির ঝড়ো বাতাসে মায়ের কোল জুড়িয়ে আজকের এই দিনে যে শিশুটি নশ্বর পৃথিবীতে এসেছিলো তার আজ জন্মদিন। দুরন্ত শৈশব থেকে মধ্যবয়সের যুবকে পরিণত হওয়া সোনেলার সোনালি ঘন্টিবাদকের আজ জন্মদিন। ব্যক্তিগত অভিরুচির মুল্য তাকে যাচাই করেনা আর, ব্যক্তিগত অনুরাসের আগ্রহ তাকে সাজিয়ে তোলেনা আর। নিজের মনের মত করে পছন্দ করা,বাছাই করা,সাজাই করার অধিকারগুলিকে [বিস্তারিত]
মাহবুবুল আলম // পরিকল্পিতভাবে কোন সংখ্যালঘু ব্যক্তির নামে ফেসবুকে ধর্ম বা মহানবীর (সাঃ) অবমাননার গুজব ছড়িয়ে জনতাকে উস্কানি দিয়ে বার বার সাম্প্রদায়িক হামলার মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে দেশের চিহ্নিত একটি মহল । বিএনপি ও তার মিত্র শক্তি পেছনে থাকলেও প্রকাশ্যেই সামনে থেকে নেতৃত্বে জামায়াত, হেফাজতসহ মৌলবাদীরা। প্রতিবারই গুজবের বিষয়টি প্রমাণিত হলেও [বিস্তারিত]

তারপর

মাছুম হাবিবী ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ০২:৩২:০০পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
অর্ধগলিত রাতে বিল্ডিং এর আলোগুলো নিভে আসলে নিভে যায় ক্যাসিনো মাতানো হোস্টেলের নিয়ন আলো! কিছু ছারপোকা আর আরশোলা ঝগড়া করে রঙিন ল্যামপোস্টের আলোতে! অতঃপর শহরে নেমে আসে একঝাক মুখোশপরা অমানুষ। রাতের আধারে চুষে চুষে খায় বেশ্যাসহ পবিত্র স্তনের দুধ! আমরা তখন কাঁথা ঝাপটে গভীর ঘুমে বিভোর ঠিক সেই মুহূর্তে ধর্ষণ করা হয় বাংলাদেশ নামক এক [বিস্তারিত]

একের ভেতর তিন

আকবর হোসেন রবিন ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ০২:২১:০৩পূর্বাহ্ন বুক রিভিউ ৩১ মন্তব্য
রীটা আপু মেসেঞ্জারে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’র ইউটিউব লিংক দিয়ে বললেন, ‘এটা দেখো। সংলাপগুলো মনোযোগ দিয়ে শুনবে’। আমিও বাধ্য ছেলের মতো এক বসায় দেখে ফেললাম ২ ঘণ্টা ৫০ মিনিট দৈর্ঘ্যের ‘রক্তকরবী’ । দেখে আপুকে নক করলাম। উনি আমাকে কয়েকটা প্রশ্ন করলেন। এর মধ্যে একটি প্রশ্ন হলো, নন্দিনী রাজাকে তার হাত ধরতে দিয়েছিল। চুলে আঙ্গুল বুলাতে দিয়েছিল। কেন? [বিস্তারিত]

অচেনা সন্ন্যাস

হালিম নজরুল ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ০১:০৩:০২পূর্বাহ্ন গল্প ৩৫ মন্তব্য
চারদিকে রঙবেরঙের ফুল আর কাগজের সমারোহ।আবালবৃদ্ধবনিতার চোখেমুখে আনন্দের বান।এমনই রঙিন সময়ে ক্রমশ শব্দের প্রখরতা বাড়িয়ে স্টেশনে এসে থামলো সকলের কাঙ্খিত সেই আন্তনগর ট্রেন "মিতালী এক্সপ্রেস"।এই স্টেশনে নতুন এই ট্রেনটির আজই প্রথম উদ্বোধন।প্লাটফর্মে থামতেই মুহুর্মুহু উচ্ছ্বাস জনতার।চারদিকে হাসির ঝিলিক।শুধু হাসি নেই সন্ন্যাসের মুখে।এমন আনন্দের মুহূর্তেও যেন তার চোখেমুখে যন্ত্রণার ছাপ,চাপা কান্নার বিষণ্নতা।ভিজে যাওয়া চোখের জলে চিকচিক [বিস্তারিত]

চলার পথে-২ (ডাপা)

চাটিগাঁ থেকে বাহার ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ১২:০৯:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য
(ডায়রীর পাতা থেকে) ১লা জানুয়ারী ১৯৯১ ইংরেজী, মঙ্গলবার। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় সেজ মামার কাছে বেড়াতে এসেছি। মামা এই থানার ওসি। আমি এসেছি তিন দিন আগে। সকালে বাসায় গরম ভাত খেয়ে গোসল করলাম। তারপর মামির আয়রণ মেশিন নিয়ে আমার দুটি সার্ট স্ত্রী করলাম। অতঃপর বের হয়ে সরকারি মুজিব কলেজ গিয়ে ক্যাম্পাসে কিছুক্ষণ হেটে থানা কোয়ার্টারের [বিস্তারিত]

কয়েকটি মৃত্যু – জহির রায়হান

গালিবা ইয়াসমিন ২৫ অক্টোবর ২০১৯, শুক্রবার, ১০:৩৬:১৯অপরাহ্ন বুক রিভিউ ২০ মন্তব্য
বইঃ কয়েকটি মৃত্যু লেখকঃ জহির রায়হান প্রকাশনিঃ অনুপম প্রকাশনী মূল্যঃ ৫৪ টাকা পাঠ্য প্রতিক্রিয়াঃ জহির রায়হান-একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।এছাড়াও চলচ্চিত্র আর সাহিত্যের অবদানে অনেক অনেক পুরষ্কার লাভ করেন। “কয়েকটি মৃত্যু” হচ্ছে জহির রায়হানের একটি ছোট গল্প। [বিস্তারিত]
একদিন পাগলের মতো ভালোবাসতে তুমি আমায়! তোমার অমন তুমুল ভালোবাসার ঝড়ে এলোমেলো- হয়েছিলো আমার একরোখা জেদী পৃথিবী। বদমেজাজী আমি হয়ে উঠলাম প্রেমময় নারী। তোমার রক্তিম আভা দু'চোখের দিকে তাকিয়ে, হঠাৎ ফুলে ফেঁপে ওঠা জলোচ্ছ্বাসের মতো- প্রেম আঁছড়ে পড়েছিলো আমার হৃদয়ে । উসকোখুসকো উড়নচণ্ডী আমি হয়ে উঠলাম প্রেয়সী। তোমার উদ্দাম ভালোবাসার স্রোতে ভেসে গিয়েছিলাম, স্রোতস্বিনী নদীর [বিস্তারিত]
কি জানি, তোমারে দেখলে আমার নিজেরে গরিব মনে হয় ............... আমি এতো দুঃখে নাই গো মিনা মাঝি........... আমার কুয়াশা আছে,ঘাসের উপর বিন্দু কণা জল আছে। শীত/বসন্ত আছে সুখের একখান কোকিলও আছে............ ঝাপির ভীতর একখান সোনার নোলক আছে, সাথে আছে লাল পার ডোরের আসমানী রঙের গরদ............. আমার ঘরের বেড়ায় কাজলের কালি যত্নে রাখা আছে। আমার শরীর [বিস্তারিত]

আর্কাইভ