মিলন-যুদ্ধের পুষ্প বিলাস

ছাইরাছ হেলাল ১৬ নভেম্বর ২০১৯, শনিবার, ১০:১১:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
  নির্ঘুমের প্রত্যাশায় জেগে আছি আজ-ও, বলেছিলে আসবে, এই হেমন্তে; শতবর্ষের ক্লান্তি নবায়ন করে করে প্রত্যাশার তাঁত বুনে বুনে অদৃষ্টের নিকুচি করে, জয়-পরাজয়ের বনেদি হিসাব পাশে ফেলে, নকশা-তোলা হাতের তালুতে ভাঁজ খোলা কবিতা-স্পর্শ-পল্লব দেখব বলে; নিঃশব্দে মিলিয়ে যাবে একাকীর একাকীত্ব কবিতার নিগূঢ়-নিয়ম নিঃশ্বাসে, স্পর্শ কাতর মধুচন্দ্রিমার-মৌমাছি-গুঞ্জনে, বিষাক্ত হুলের আলোর ঝলকানিতে, ভয়-শূন্যের ব-দ্বীপে; যোজন যোজন দূর [বিস্তারিত]

জ্যাম

রুমন আশরাফ ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১১:৫৯:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
দৃশ্য- ১   পড়ন্ত বিকেল। প্রায় বিশ মিনিট ধরে রিকশায় বসে আছে হাসান। রিকশার সামনে-পিছনে বিশাল জ্যাম। বলতে গেলে রিকশাটি একদমই অনড় অবস্থায় রয়েছে। রিকশাওয়ালা তার আসনে বসেই এদিকওদিক তাকাচ্ছে। জ্যাম ছাড়ার অপেক্ষায় আছে। তবে তার অবয়বে বিরক্তির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এমন জ্যাম তাদের হরহামেশাই সহ্য করতে হয়। পড়ন্ত বিকেলের সূর্যের তির্যক আলোর [বিস্তারিত]

চতুর্থ গল্প (চিঠি)

এস.জেড বাবু ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৭:৪৬:৫২অপরাহ্ন চিঠি ২০ মন্তব্য
প্রিয়তমা, প্রিয়তমা বলেই ফেলি। কারণ আপন হিসেবে যতটা মন খুলে কথা বলতে পারবো- অন্য কোন কিছু দিয়ে শুরু করলে হয়তো ততটা বলা হবে না। যাক, জানিনা আমাকে পাঠানো তোমার ছবিটা “ফটোশপ” ঘুরে এসেছে কি না। এমন দুধে আলতা রং আর তুলিতে আঁকা চোখ মানুষের হয় জানা ছিলো না। তোমার প্রেমে পড়তে সময় লাগলেও তোমার চোখের [বিস্তারিত]

আবর্তন

নীরা সাদীয়া ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৬:২৪:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
একটা সময় আমি পরীক্ষা দিতাম, শিক্ষকরা গার্ড দিতেন, এখন আমি গার্ড দেই, ছাত্ররা পরীক্ষা দেয়। আমি তাদের খাতা সই করি, নীরবে পরীক্ষা দিতে বলি। সবার দিকে নজর রাখি যেন হলে কোন বিশৃঙ্খলা না ঘটে। তারা হলের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে, "ম্যাডাম আসি?...ম্যাডাম আসবো?" এসবই একসময় আমি করেছি,আমরা করেছি... আমার কাছে মনে হয় জীবনটা একটা বৃত্তের [বিস্তারিত]

হেমন্ত বন্দনা- চড়ুইভাতি

আকবর হোসেন রবিন ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৪:৩৯:১৪অপরাহ্ন গল্প ২০ মন্তব্য
আজ খুব ভোরে ঘুম ভাঙ্গলো। সাধারণত এতো ভোরে ঘুম ভাঙ্গেনা। এক জোড়া কবুতর তাল মিলিয়ে ডাকছে খাটের তলে বসে। ঘরের পিছন দিক থেকে মোরগের ডাক ভেসে আসছে কানে। মূলত এদের ডাকে ঘুম ভেঙ্গে গেছে। মাথার উপর টিনের চাল। চাল  থেকে ফোঁটা ফোঁটা শিশির বিন্দু গড়িয়ে পড়ছে। হালকা শীত শীত লাগছে। এমন ভোরে আমার খুব ইচ্ছে [বিস্তারিত]

মিথ্যে সমাজ

সঞ্জয় মালাকার ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৩:০০:৫১অপরাহ্ন এদেশ ২৪ মন্তব্য
১/সত্য টা হারিয়ে আজ, মিথ্যের ধরেছি সঙ্গ আমি জীবিত নাকি মৃত, প্রশ্ন তুলে কত শত / মিথ্যে সমাজ,, ধর্ম বলে ঐ সমাজে পোড়ায় ঘরবাড়ি জাতির নামে হয় আজ মিথ্যে মারামারি, কে খেলেছে মরণ খেলা,কে খেলছে রক্তের হলি সমাজ তো এখন হয়েছে জাতি বিবাধের গাড়ি! মিথ্যে টা পেয়েছে স্হান, হিন্দুদের ঘর পোড়লো,মুসলমানের রক্ত ঝরল, কেউ হাসলো [বিস্তারিত]

উচ্চ ডিগ্রিধারী অবলা

রেজিনা আহমেদ ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০১:৩৪:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য
  বেশীরভাগ অতি শিক্ষিত মেয়েরা স্বামীর সাথে সংসার করতে পারেনা..তারা শুধুই কখন কি উপায়ে স্বামীকে ডিভোর্স দেবে, হেনস্থা করবে এই বাহানা খোঁজে.. এবং আইনের অপব্যবহার করে।। তারা "নারী স্বাধীনতা" , " নারী-পুরুষ সমানাধিকার" খুঁজতে গিয়ে "স্বামী-সন্তান-সংসার-পরিবার" নামক এক অপার সুখ থেকে নিজেরাই নিজেদেরকে বঞ্চিত করে.. বেঁচে থাকার জন্য পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক শিক্ষাও খুব প্রয়োজন.. [বিস্তারিত]

চুরিবিদ্যা

আরজু মুক্তা ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১২:১০:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
"চুরিবিদ্যা বড় বিদ্যা,  না পরিলে ধরা।" সকালবেলা ঘুম ভাঙ্গলো, "বাবা গো, মা গো" "আর করবার নং চুরি!" ( আর করবো না চুরি।) চোখ কচলাতে কচলাতে গিয়ে দেখি চোরকে গাছের সাথে বেঁধে পিটাচ্ছে। আমাদের পাড়ার সব চোরকে মারার জন্য যিনি বিখ্যাত হয়ে আছেন। সেই গাজী ব্যাপারী।  মারের চোটে বেচারি পায়খানা, প্রসাব করে একাকার। চোর মসজিদের দান [বিস্তারিত]

চিঠি

কামরুল ইসলাম ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১২:০২:৪১অপরাহ্ন চিঠি ১১ মন্তব্য
প্রিয় নবীণা 💗 বৈরী আবহাওয়ায় এক ঝাঁক বিষন্নতা আচ্ছন্ন করে আছে মনের চার পাশ। আকাশের বুকে দলে দলে ভেসে যাচ্ছে মেঘের শাবক । হেমন্তের প্রান্তে সোনা ঝরা বৃষ্টি বাড়িয়ে যায় শীতের তাপর । প্রতিকুল আবহাওয়ায় স্থবির জনজীবন। বারান্দা বেয়ে জানালার ফাঁকে মৃদু সমীরণ এসে উষ্ণতায় দখল নিয়েছে চার দেয়াল। একাকীত্বের প্রহর, উষ্ণতায় শিতল, ভাবনায় জেগে [বিস্তারিত]

হিমুর হাতে কদম্বফুল

মুহম্মদ মাসুদ ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৯:৩৭:৩৮পূর্বাহ্ন গল্প ১২ মন্তব্য
ঘুম থেকে তখনো উঠিনি। কিন্তু হঠাৎ আচমকা ডাকে ঘুম ভেঙে যায়। দুচোখ মিলে ধরতেই দেখি হিমু হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। বুকটা ধরফর করে উঠলো। অবশ্য হিমু বুঝতে পেরে কাছে এসে গায়ে হাত বুলিয়ে বললো - আমি হিমু। বোতলের পানি চোখেমুখে ছিটিয়ে দিলো। কিছুটা সময় পর স্বাভাবিক হয়েছিলাম। হিমু বললো - ১০০ টাকা হবে? আমি [বিস্তারিত]

শেষ বিকেলের প্রণয়(শেষের কিছু অংশ)

সুরাইয়া পারভীন ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৮:০৮:২৬পূর্বাহ্ন উপন্যাস ১৯ মন্তব্য
গল্প লিখে চলেছি গল্প। একজন মৃত্যুপথযাত্রী মানুষের জীবন সায়াহ্নের অন্ধকারে এসে ক্ষণিক আলো পাওয়া ও সেই আলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়া তীব্র আকাঙ্ক্ষা থেকেই শিরোনাম 'শেষ বিকেলের প্রণয়' নাম দিয়েছি। ইচ্ছে ছিলো  শেষ বিকেলের রোদ্দুর হবে আমার উপন্যাসের শিরোনাম । কিন্তু আমার আগেই কেউ এ শিরোনামে গল্প গুচ্ছ লিখেছেন। তাই নামটি পরিবর্তন করতে হলো সব [বিস্তারিত]

তালগাছ ভাবনা

কামাল উদ্দিন ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৬:৫৮:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য
গত বছর যখন রাস্তাটা প্রসস্ত করেছিল তখন অনেক গাছ কাটা পড়লেও তাল গাছটা রয়ে গেছে বহাল তবিয়তে। এবার রাস্তাটা আরো বড় করার পরিকল্পনা নিয়েছে পৌর কর্তৃপক্ষ। তাই আমার বাড়ির উল্টো পাশের তাল গাছটা এবার কাটা পড়বে নিশ্চিৎ। দুই বছর আগে যখন এক জোড়া মুনিয়া দম্পতি তাল গাছটায় বাসা বাধে তখন থেকেই আমি অবসরে তালগাছটা নিয়ে [বিস্তারিত]

জন্মভূমি প্রিয় মাতৃভূমি

শিরিন হক ১৫ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১২:২৮:৩০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
  মাগো! তোমার উঠোনে আজ শূন্যতা হাহাকার করে মানবতার অভাবে। কিছু আগাছা আর শেয়াল কুকুরের উৎপাত বড্ড বেমানান। পশ্চিমারা চলে গেছে সেই কবে! তবুও তারা কিছু বিষাক্ত বীজ বপন করে দিয়ে গেছে গোপনে। আজ তা মাথাচাড়া দিয়ে বৃক্ষের ন্যায় দাঁড়িয়ে আছে তোমার বুকে। প্রতিনিয়ত তোমার হৃদয় খুঁড়ছে। তোমার সোনালী ফসল, সবুজ বনানী উজার করে তোমাকে [বিস্তারিত]

মি টু মুভমেন্ট, যৌন নিগ্রহ ও কিছু উপলব্ধি!!!

শিপু ভাই ১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৮:৩০:০৫অপরাহ্ন সমসাময়িক ১০ মন্তব্য
মি টু তথা যৌন নিগ্রহের অনেকগুলো কেস পড়লাম। অবাক হইনি। কমন কেস। অহরহ ঘটছে এগুলো। ব্যক্তিগতভাবে আমি মনে করি দুজন প্রাপ্ত বয়স্ক মানুষ পারস্পরিক সম্মতিতে যা খুশি করতে পারে তাতে আমার কিছু বলার অধিকার নাই। তাদের পাপ হলে তাদেরই হবে, প্রচলিত আইনে এটা অপরাধ হলে তারা সাজা পাবে। বাট আমি কিছু বলার রাইট রাখি না। [বিস্তারিত]
অনেক স্ত্রী বিরক্তিকর হয়। বিরক্তিকর স্ত্রীর সাথে দশ মিনিট ও কথা বলা যায় না। কিন্তু আশেপাশে মাছির মতো ভন ভন করা মেয়েগুলোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। গুলতেকিন এর ক্ষেত্রে হয়তো তেমন ই হয়েছিল। আবার নাও হতে পারে। আমরা আমাদের জীবন থেকে দেখি। আমাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক প্রিয় মানুষের থেকে দূরে চলে যেতে [বিস্তারিত]

আর্কাইভ