প্রিয় আকাশ, আশা করি তুমি ভালো আছো, ভালো থাকবে তোমার একমাত্র ভালোবাসা 'তন্বী' কে নিয়ে। আমি পারিনি তোমাকে সুখী করতে , পারিনি তোমার ঔরসজাত সন্তান আমার জরায়ুতে ধারণ করতে, তোমাকে 'বাবা' ডাক উপহার দিতে। আমাকে ক্ষমা করো প্লিজ। তোমার ভালোবাসা আজ তোমার হাতের মুঠোয়, হয়তো এখানে ঈশ্বরের সমর্থন আছে বলেই এমনটি ঘটলো এতবছর পর। আমি [বিস্তারিত]

করোনা ছুটির চতুর্থ দিনে

কামাল উদ্দিন ৩০ মার্চ ২০২০, সোমবার, ০৬:২৩:১৬অপরাহ্ন সমসাময়িক ২০ মন্তব্য
নাতনীর বয়স সাত দিন হলো, নাম রাখতে হবে। নেট ঘেটে পছন্দ মতো কোন নামই পেলাম না। ওদিকে আবার ফতুয়া দিয়া রেখেছে ওর মাথার চুলের সম পরিমান ওজনের সোনা রূপা নাকি দান করতে হবে। রূপার কথায় আমি না করতে পারিনা, কিন্তু সোনা! এই দুঃসময়ে এতোটা টাকা পয়সা দান করাটা সত্যিই কঠিন হবে। বললাম আপাতত চুল কাটার [বিস্তারিত]
জোহরা সবসময় আচার আচরনে একজন চঞ্চল উচ্ছল প্রকৃতির মানুষ।শত দুঃখের মাঝে তার মুখে সর্বদা হাসি লেগে থাকে যেন।কোন দুঃখই তাকে মনে হয় সেভাবে স্পর্শ করতে পারে না।একসময় স্বামী সন্তান নিয়ে ভরা এক সংসার ছিলো তার।হাসি আনন্দ গান স্বপ্ন সোহাগ সবই ছিলো সেখানে।কোন কিছুর কমতি ছিলো না । যদিও প্রায় সব পরিবারের মতো ই শ্বাশুড়ীর সাথে [বিস্তারিত]

করোনা ছুটি -৩

মারজানা ফেরদৌস রুবা ৩০ মার্চ ২০২০, সোমবার, ০৬:০৫:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য
#করোনা_ছুটি_৩ ঘুম ভাঙলো একটু দেরি করেই। আলো ঝলমলে সকাল। চারপাশ নিস্তব্ধ। মোবাইল হাতে নিয়ে দেখি সর্বনাশ নয়টা আটচল্লিশ! বহুকাল পরে এতোদেরি করে ওঠা। ছুটি শুরুর দ্বিতীয়দিনেই এলার্ম বন্ধ করে দিয়েছিলাম। উঠেই ওয়াশরুম। বেরিয়ে ফিল্টার থেকে পানি নিয়ে চুলোয় চাপালাম। করোনা হানা দেয়ার পর সকালের পানিটা উষ্ণ গরম খাই। নিত্যদিনের নিয়মিত একডোজ থাইরক্স খেয়ে নিলাম (এটিতে [বিস্তারিত]

ভাঁওতাবাজি-১

সুরাইয়া পারভীন ৩০ মার্চ ২০২০, সোমবার, ০১:১৮:১০অপরাহ্ন সমসাময়িক ২০ মন্তব্য
পড়ন্ত বিকেলে দুয়ারে বসে আনমনে কতো কিছুই ভাবছি। অনেকটা ঘোরের মধ্যেই ছিলাম। কখনো যেনো দাদি এসে পাশে বসেছে খেয়াল করিনি। কয়েকবার নাকি ডেকেছে আমাকে শুনতে পাইনি। শেষে বিরক্ত হয়ে গা ঠেলা দিয়ে বললো ঐ ছুড়িটা কখন থেকে ডাকছি শুনতে পাসনা। বুঝলাম বেচারী বেশ বিরক্ত। আমিও বেশ বিরক্তি নিয়ে বললাম -ধুর ছাতা! কী হয়েছে এতো চিৎকার [বিস্তারিত]

যুদ্ধ জয়ের গল্প

রেহানা বীথি ৩০ মার্চ ২০২০, সোমবার, ১১:০৫:৫০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
২০১৪ সালের শুরুর দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ি। অদ্ভুত এক অসুস্থতা। পেটে গোলমাল আর হালকা জ্বর। কোনও ভাবেই ঠিক হচ্ছে না। নানা ব্যস্ততায় রাজশাহী পর্যন্ত যেতে পারছি না ডাক্তার দেখাতে, বড় বোন যেহেতু ডাক্তার, ফোনে ফোনে তার কাছে ওষুধ নিই। কিন্তু পেটের গোলমাল আর ঠিক হয় না। ধীরে ধীরে খাওয়ার রুচি শূণ্যের কোঠায়। শরীর [বিস্তারিত]

অদ্ভুত আঁধার এক – ২

রিমি রুম্মান ৩০ মার্চ ২০২০, সোমবার, ০৯:২০:৩৭পূর্বাহ্ন সমসাময়িক ১৪ মন্তব্য
বাড়ির সামনে উঠোনের গাছে প্রতিবারের ন্যায় এবারও ম্যাগনোলিয়া ফুল ফুটেছে। গাছটি বেলকণির একেবারে লাগোয়া হওয়ায় ডালগুলো ছড়িয়ে ছিটিয়ে রেলিং এর ফাঁক ফোকর গলিয়ে ভেতরে এসে গেছে। পুরো গাছ ফুলে ফুলে গোলাপিময়। অন্যবারের চেয়ে এবার শীত কিংবা তুষারপাত কম হওয়ায় গাছে গাছে একটু আগেভাগেই ফুল ফুটতে শুরু করেছে। ম্যাগনোলিয়া ঝরে যাবার পর পাশেই দাঁড়িয়ে থাকা চেরি গাছে [বিস্তারিত]

আমরা আসলে কি চাই?

সাবিনা ইয়াসমিন ৩০ মার্চ ২০২০, সোমবার, ১২:২৩:০৩পূর্বাহ্ন সমসাময়িক ৩০ মন্তব্য
বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বর্তমানে এদেশের ১৬ কোটি মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটি মুখ হয়ে উঠেছেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হবার পুর্ব থেকেই নিয়মিত প্রেস ব্রিফিং করে তিনি আইইডিসিআর এর প্রধান মুখপাত্র হয়ে উঠেছেন। দেশের মানুষ বর্তমানে প্রতিদিন তার প্রেস ব্রিফিং এর জন্য অপেক্ষা [বিস্তারিত]

ইরার ডাইরী – পর্ব-১

নীরা সাদীয়া ২৯ মার্চ ২০২০, রবিবার, ১০:২৬:৩০অপরাহ্ন গল্প ১৯ মন্তব্য
সবুজ ফোন করে খবর দিলো, 'স্যার, কাজটা হয়ে গেছে।' 'হয়ে গেছে? ঠিকাছে, রাখো।' শফিক সাহেব ড্রয়িং রুমের দিকে এগুলেন। বিশাল বড় ড্রয়িং রুমের একপাশে দামী সোফা শোভা পাচ্ছে, তার উল্টো দিকে দেয়ালে টাঙানো ঝকঝকে টিভি। রিমোটটা হাতে নিয়ে টিভিটা ছাড়লেন৷ একের পর এক বাংলাদেশী চ্যানেল ঘাটতে লাগলেন, কোনটাতে খবর হচ্ছে! কিন্তু এখন বাজে রাত একটা [বিস্তারিত]

চিঠি

কামরুল ইসলাম ২৯ মার্চ ২০২০, রবিবার, ১০:০৬:৪৩অপরাহ্ন চিঠি ১৭ মন্তব্য
নবীণা, তোমার ঘন নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে বিশ্বের জলবায়ু । বৈরী মহামারীতে বিষণ্ণতার অবসাদ ঘিরে রেখেছে জনজীবনের চার দেয়াল। আতংকের আশঙ্কায় উদ্দিগ্ন বিশ্ব হৃদয়ে । তোমার বাসনা আর ইচ্ছে গুলো ঝরে পড়ছে অলস সময়ের স্রোতে । তোমার মান অভিমান ক্রমাগতই সৃষ্টি করে দুরত্ব থেকে দুরত্বতর । ছুঁয়ে যাওয়া স্বপ্ন গুলো জেগে উঠে ব্যথাতুর মননে । [বিস্তারিত]

মধ্যরাতের আর্ত- চিৎকার

জিসান শা ইকরাম ২৯ মার্চ ২০২০, রবিবার, ০৯:৩০:৩০অপরাহ্ন অণুগল্প ৩৬ মন্তব্য
বহু রঙয়ের সমাহারে এরা বেশ আটঘাট করে নেমেছে এই বিশ্বে। আপাতত চারশত এর বেশী রঙ ধারণ করেছে। এদের গোলগাল চেহারাটার সাথে কদম ফুলের বেশ মিল। তবে এদের কদম ফুলের মত এত কেশর নেই। এদেরকে প্রতিরোধ করার মত কোনো যুদ্ধাস্ত্র আবিষ্কৃত হয়নি এখনো। আর তাই আক্রমন নয়, প্রতিরক্ষা কৌশল অবলম্বন করে আছে মানবকুল। শত্রুর মোকাবেলায় পালিয়ে [বিস্তারিত]

বশীকরণ

হালিম নজরুল ২৯ মার্চ ২০২০, রবিবার, ০৮:৫১:৫১অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
বৃষ্টি ধোয়া মিষ্টি ছোঁয়া জোস্না মাখে যদি , আকাশটাতে সুপ্রভাতে ছড়ায় সুখের নদী। নদীর জলে নায়ের ছলে জলকেলিতে যাস, দেখবি মিতা প্রেমের সীতা খুব সহজে পাস। সীতার মনে সে সুক্ষণে দিস প্রেমের অনল , শীতল ছায়ে নীটোল পায়ে বাজবে রাঙা মল মল বাজিয়ে জল সাজিয়ে ধরবে প্রিয়া গান, মুছবে আঁখি প্রাণের পাখি আনবে কলতান। কলতানে [বিস্তারিত]

জীবনের হিসেব

ফজলে রাব্বী সোয়েব ২৯ মার্চ ২০২০, রবিবার, ০৮:৩৫:০৮অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
খোলা আকাশের নিচে হাত পা ছড়িয়ে শুয়ে আছে রইসুদ্দি। বিস্তির্ণ মাঠের ঠিক মধ্যিখানে চোখ বুজে আছে। না না, মরেনি সে, এখনও মরার মত বয়স হয়নি তার যদিও মৃত্যু মানে না কোন বয়স, কোন সীমা। জীবনের হিসেব নিকেশগুলো মেলানোর চেস্টায় রত। সংখ্যা আর যোগ বিয়োগের মাঝে অনেক হিসাবেই গড়মিল হয়ে আছে। ছেলেবেলায় বাবা মাকে হারালো, বয়সকালে [বিস্তারিত]

চিঠি – তৃতীয় অংশ

এস.জেড বাবু ২৯ মার্চ ২০২০, রবিবার, ০৮:৩১:৫২অপরাহ্ন চিঠি ১৯ মন্তব্য
কখনও ভাবনায় পড়ে যাই- পছন্দ শব্দটার উপর আপেক্ষিক প্রভাব আসলে কিসের ? চোখের ? না মনের ? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খায়, ঘুরে ফিরে প্রশ্নগুলো আবারও সেই একই প্রশ্ন করে, আমি সময় পেলে ঠান্ডা মাথায় যোগ বিয়োগ মিলাই, পছন্দ কাকে বলে! গুণ ভাগ সরল অংক শেষেও- সে প্রশ্নের সঠিক জবাব খুঁজে পাইনা। তবে আশাহত নই, জীবনে [বিস্তারিত]

বন্দী ঘরে (আড্ডা পোস্ট)

ইঞ্জা ২৯ মার্চ ২০২০, রবিবার, ০৬:৫৫:১৮অপরাহ্ন আড্ডা ৮০ মন্তব্য
ব্লগার বন্ধুদের কাছে জানতে চাই, কেমন কাটছে আপনাদের, এমন লম্বা ছুটি কিভাবে কাটাচ্ছেন, কমেন্ট বক্সে যার যার অভিজ্ঞতা শেয়ার করার অনুরোধ করছি। আমি কিভাবে কাটাচ্ছি শুনবেন? ছুটি ঘোষণা শুনার পরই আমি পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক এবং ব্লিচিং পাউডার কিনে ফেলেছি, গিন্নি গেলেন বাজারে বড় ছেলেকে নিয়ে, আমি পই পই করে বলে দিয়েছি দ্রুত নষ্ট [বিস্তারিত]

আর্কাইভ