স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ক'জন-ই বা সত্যোচ্চারণ করতে পারে বা অসঙ্গতির বিরুদ্ধাচারণ করতে পারে। বেশিরভাগই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে পথ হাঁটে সুবিধা প্রাপ্তির আশায়। পারলে তেলবাজিও করে বাড়তি আনুকূল্য লাভের আকাঙ্ক্ষায়। সামাজিক অধঃপতনের এটা একটা বিশেষ কারণ। জানতাম, অসির চেয়ে মসি শক্তিশালী। কথাটা সত্যতা পায় তখনই যখন মসি হয়ে ওঠে সমাজ পরিবর্তনের হাতিয়ার। সমাজের সমস্ত অসঙ্গতির [বিস্তারিত]

আধো আকাশের চিঠি

ছাইরাছ হেলাল ২০ জুন ২০২০, শনিবার, ০৯:৪৩:৫৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য
  আধো আধার-আকাশ থেকে ডাক পিয়ন চিঠি নিয়ে আসে, স্বচ্ছ-আগাম-বার্তা, দীর্ঘ-সংক্ষেপে; একটু অনুমান, একটু ধারণা, ব্যাখ্যা, সংজ্ঞা, সামান্য-তত্ত্ব, আমার যা জ্ঞান-গম্মি, জানা-অজানা তার সমুদয় যোগফল-বিয়োগফল ভাগ-পুরণ থেকে, একটু বেশী একটু কম, আন্দাজ আর পরিমাপ শেষে, একটি বিস্তীর্ণ উপকুলে দেখতে পাই মুহূর্ত থেকে মুহূর্তের বৃষ্টি; এর সারমর্ম দৃশ্যমান হলে ভাবনারত হতে হতে হেঁচকি উঠে আসে, কুড়িয়ে [বিস্তারিত]

গোপালের রামলীলা

প্রদীপ চক্রবর্তী ১৯ জুন ২০২০, শুক্রবার, ১১:৩৮:০৯অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
আয় মদন খেলবি মাঠে, নগেন যায় বল নিয়ে। মধুরাম বাঁশি বাজায়, নিধুরাম গরু চরায়। বোকারাম ধোকা দেয়, পেঁচারাম বিটে যায় কুম্ভরামের মাথায়। উইপোকা কাপড় কাটে, ছারপোকা ট্রেন চড়ে। পটলরাম মাছ কিনে, ভিতুরাম পিছুটানে। পেটমোটা গোপালবেটা, বাড়ি নিয়ে যায় ইলিশ মাছের কাটা। ভেপুরামের সুন্দরি বউ তার, হেসে হেসে কাটায় সুখের সংসার। প্যাঁচালরাম জিলাপি বানায়, বউয়ের সাথে [বিস্তারিত]

বোবা ভাষা (পর্ব- ০৩)

এস.জেড বাবু ১৯ জুন ২০২০, শুক্রবার, ০৮:৩৩:১৮অপরাহ্ন গল্প ২৪ মন্তব্য
যখন স্ব-দলবলে আলোকপতি অধিগ্রহন করে আঁধারের বসতি, ক্লান্ত শেয়ালের গলা ভাঙ্গা চিৎকার স্তিমিত প্রায়, আলোর ক্ষুধায় সবুজের কুসুম ভেঙ্গে উঁকি মারে কোটি কোটি নিষিক্ত কলির ভেতর ঘুমন্ত পাপড়িগুলো, পরগাছার লিকলিকে ডগা সুযোগ বুঝে মেলে দেয় আরও চারটি পাতা, দু’দুটি খুড়ি। দুইপাশে দুটি সুঁড় ফাঁটা বাকলের খাঁজ আঁকড়ে ধরে চার ইঞ্চি মতো বাড়িয়ে নেয় নিজের দৈর্ঘ্য। [বিস্তারিত]

অভিনয়

ফজলে রাব্বী সোয়েব ১৯ জুন ২০২০, শুক্রবার, ০৭:০৭:২৫অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
দুচোখ ভরা স্বপ্ন ছিল, ঘুম ভাঙতেই উবে গেল। প্রেমপূর্ণ হৃদয় ছিল, যান্ত্রিকতা কেড়ে নিল। নির্ভেজাল হাসি ছিল, কষ্টের আঘাতে মিলিয়ে গেল। এখন আর স্বপ্ন দেখতে ইচ্ছে হয় না, এখন আর কাউকে ভালবাসতে ইচ্ছে হয় না, এখন আর মন খুলে হাসতে ইচ্ছে করে না। করে চলছি অভিনয় নিজের সাথে। স্বপ্ন দেখার অভিনয়, ভালবাসার অভিনয়, হাসিটাও চলছে [বিস্তারিত]

ভুল পথে রেমাক্রির জলে

কামাল উদ্দিন ১৯ জুন ২০২০, শুক্রবার, ০৬:০২:০২অপরাহ্ন ভ্রমণ ২২ মন্তব্য
নয়াচরন পাড়ায় কিছুটা বিশ্রাম করে আমরা এগিয়ে চললাম ছোট্ট গ্রাম হানজরাই পাড়ার দিকে। এতোটা চমৎকার লোকেশনে পাহাড়ি গ্রাম আমি খুবই কম দেখেছি। দুই দিকে উঁচু পাহাড় দ্বারা পরিবেষ্টিত। আর সামনে রেমাক্রি খাল, রেমাক্রি খালটাকে আমি নদী বলতেই স্বাচ্ছন্দ বোধ করি। খালের উপারে আবারো উঁচু পাহাড়। আমি সঠিক বলতে পারছি না এই গ্রামের উচ্চতা, তবে অনুমান [বিস্তারিত]
আমি তোমার জন্য এসেছি (পর্ব-৪১) না ভাবি ওরা খাবে না, হালকা নাস্তা দিলেই চলবে। রোহান নতুন মেহমান দুপুরে না খেয়ে যাবে ব্যাপারটা কেমন দেখায় না! আরে ভাবী সমস্যা নেই ওরা সবাই আগামীকাল বিয়েতে যাবে, আজ শুধু মিতুর সাথে পরিচিত হয়ে চলে আসবে। ওকে বুঝছি, রোহান শোন মিতুর ভাইয়া বিকালে তোমাদের ওখানে যাব হলুদ এর আয়োজন [বিস্তারিত]
চাওয়া-পাওয়ার বিড়ম্বনায় দোদুল্যমান যেখানে স্বার্থপরতা, সেখানে অপ্রত্যাশিত সার্থকতা হলো নিজেকে গুটিয়ে রাখা। ক্ষণস্থায়ী আনন্দলাভের মোহে কি দরকার বিরাগভাজন হবার? আমি ভারমুক্ত হতে চাই অথবা সমভারে সবার সাথে এগুতে চাই। আসক্ত-অনাসক্ত গন্ডীর সীমা পেড়িয়ে হতে চাই নিষ্কলঙ্ক তৃপ্ত লেখক। নিজের বস্তুনাশের দুঃখ নেই, কারো উপর অসন্তুষ্টির প্রকাশ নেই। আমি মুক্তি খেলার নির্মল আনন্দ লাভে মত্ত দূরাকাঙ্ক্ষায় [বিস্তারিত]

লাবুর দেশপ্রেম

হালিম নজরুল ১৯ জুন ২০২০, শুক্রবার, ০১:০৭:১৯অপরাহ্ন ছোটগল্প ২৫ মন্তব্য
  "তাকদুম তাকদুম বাজে বাংলাদেশের ঢোল সব ভুলে যায় তাও ভোলেনা বাংলামায়ের বোল।।"   বাজনার তালে তালে দারুণ উচ্ছ্বাসে গান গেয়ে চলেছেন শিল্পী। উল্লসিত দর্শক প্রাণ ভরে উপভোগ করছে সুন্দর সুন্দর গান। অপূর্ব সঙ্গীতের মুর্ছনায় সবাই যেন বুদ হয়ে গেছে। আবালবৃদ্ধবনিতা শুধু মন্ত্রমুগ্ধের মত গানই শুনছে না, অনেকেই গানের তালে তালে নেচেও উঠছে। আর সবার [বিস্তারিত]
করোনাকালে মধ্যবিত্ত শব্দটা বহুল উচ্চারিত। আজকের মধ্যবিত্ত আর ৯০ পরবর্তী মধ্যবিত্ত, আকাশ পাতাল ব্যবধান। সেই নস্টালজিক জীবন থেকে আজকের জীবনের গল্পটা ধারাবাহিকভাবে লেখার ইচ্ছে পোষণ করছি। আজ ১ম পর্ব। আজ শুরু বলে প্রেক্ষাপট তৈরিতে একটু বড় করে লিখলাম। আগামী পর্বগুলো ছোট হবে। .........৯০ পরবর্তী যারা কৈশোর তাদের জীবনের গল্পগুলো অন্য রকম। আজকের মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তের জন্য [বিস্তারিত]
স্বাধীনতা সংগ্রামী মণীষা-৪ :  হোসেন শহীদ সোহরোওয়ার্দী (জন্ম: সেপ্টেম্বর ৮, ১৮৯২-মৃত্যু: ডিসেম্বর ৫ ১৯৬৩) [মণিষীরা বলেছেন “যে জাতি তার বীর সন্তানদের মূল্য দিতে পারে না সে জাতির কোনোদিন বীর সন্তান জন্ম নিতে পারে না।” আমরা আমাদের বিভিন্ন পর্যায়ের স্বাধীনতা সংগ্রামী আত্মদানকারী মণিষাদের সম্মন্ধে কত টুকুই বা জানি। যারা প্রবীণ তারা হয়তো কিছু কিছু জানে, কিন্তু [বিস্তারিত]

করোনার সেবক

নিরব সাগর ১৯ জুন ২০২০, শুক্রবার, ১০:০৫:৪০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
বেঁচে থাকলে  দেখা হবে  প্রিয়তম তোমার সাথে।  যাচ্ছি করোনা যুদ্ধে  মৃত্যুকে নিয়ে হাতে।  যদি ফিরে আসি তবে তা বিজয়ের বেশে। করোনামুক্ত নির্মল সুস্থ  সুন্দর পরিবেশে।  আর যদি ফিরে না আসি  আসবেনা মোর দেহ। করোনা যুদ্ধে চলে গেছি কাঁদবেনা স্বজন কেহ।  মৃত্যু তো হবেই তবে সব মৃত্যু,মৃত্যু নয়।   আমার এই  মৃত্যু কেবল  শত্রুকে করতে জয়। [বিস্তারিত]

কদম ফুলের জুটি

ছাইরাছ হেলাল ১৯ জুন ২০২০, শুক্রবার, ০৯:৪২:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য
  বৃষ্টির টাপুর-টুপুর,না, টানা-বৃষ্টি, অঝোরে, শুকনো পাতার নূপুর!না, পাখি বা ঝিঁঝিঁ’র আওয়াজ-ও না, গুরুগুরু মেঘ-ধ্বনি অন্তহীন হৃদ-নৈঃশব্দ ভেদ করে; একরোখা কদম ফুলের জুটি আড়াল পাতায়! ‘সাধের যৌবন ভাইস্যা যায়’! কখনও খোলাখুলি, কোলাকুলি, মুখোমুখি! দখলিস্বত্বের তর্কাতীত জঙ্গি-শেষে শুধুই আলাপ-বদল মেঘামেঘি, উড়াল মেঘাকাশে ডানা-আঁকা-বৃষ্টি নক্ষত্রের ঝাড়বাতি নয়, শুধু কয়েক ফোঁটা করুণা-জল হয়ে ঝরবে হৃদয়ের আকাশ-মাটি-প্রান্তরে। যদিও চাই [বিস্তারিত]
  মানবতা কাঁদে যখন সড়ক দুর্ঘটনায় আহত শিশু চিকিৎসা না পেয়ে মারা যায়। মানবতা কাঁদে যখন ধনীরা অঢেল সম্পদ থাকা সত্ত্বেও হাসপাতালে জায়গা না পায়। মানবতা কাঁদে যখন  হৃদরোগী হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরে শেষ নিস্বাস ত্যাগ করে। মানবতা কাঁদে যখন কিডনি রোগী ডায়ালোসিস করতে না পেরে যন্ত্রণায় ছটফট করে। মানবতা কাঁদে রোগীরা যখন নিয়মিত চিকিৎসার [বিস্তারিত]

বোবা ভাষা (পর্ব- ০২)

এস.জেড বাবু ১৮ জুন ২০২০, বৃহস্পতিবার, ০৮:২১:৩৫অপরাহ্ন গল্প ২৮ মন্তব্য
মাকসুদা বেগম বরাবরই বাস্তবতা মানিয়ে চলেন। বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দুইবার আন্তঃজেলা “সেরা শিক্ষিকা” হিসেবে পুরস্কার গ্রহন করেছেন। কলিগদের কাছে ভিষন স্মার্ট হিসেবে উনার খ্যাতি আছে। কম কথা বলেন। মিষ্টি কথায় অল্পতে কাউকে কাবু করার ভিষণ রকম দক্ষতা আছে উনার। কলেজে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর পরই পরিবারের বড় মেয়ে হওয়ার সুবাদে বিয়ের পিড়িতে [বিস্তারিত]

আর্কাইভ