কদম ফুলের জুটি

 

বৃষ্টির টাপুর-টুপুর,না,
টানা-বৃষ্টি, অঝোরে,
শুকনো পাতার নূপুর!না,
পাখি বা ঝিঁঝিঁ’র আওয়াজ-ও না,
গুরুগুরু মেঘ-ধ্বনি
অন্তহীন হৃদ-নৈঃশব্দ ভেদ করে;

একরোখা কদম ফুলের জুটি
আড়াল পাতায়!
‘সাধের যৌবন ভাইস্যা যায়’!
কখনও খোলাখুলি, কোলাকুলি, মুখোমুখি!
দখলিস্বত্বের তর্কাতীত জঙ্গি-শেষে
শুধুই আলাপ-বদল মেঘামেঘি,

উড়াল মেঘাকাশে ডানা-আঁকা-বৃষ্টি
নক্ষত্রের ঝাড়বাতি নয়,
শুধু কয়েক ফোঁটা করুণা-জল হয়ে ঝরবে
হৃদয়ের আকাশ-মাটি-প্রান্তরে।

যদিও
চাই না, নির্বীজ নির্বিষ বৃষ্টি,
বড় বড় ফোঁটায় ফোঁটায় মেঘ-ছাওয়া বৃষ্টি চাই
হৃদয়ের পেখম জুড়ে।

মোট পড়েছেনঃ ১,৩৪৮জন আজ পড়েছেনঃ ০জন

৩৬টি মন্তব্য

  1. বাহ্ চমৎকার কদম ফুলের উপাখ্যান। সকাল টা মুগ্ধতায় ছুঁয়ে গেল কবিতা, ছবি দুটোই। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল

  2. আমার কদম প্রিয়, আর আপনার ঝুমবৃষ্টি। কিভাবে মিলল কে জানে! কদম ফুটুক গুচ্ছে গুচ্ছে। সয়লাব হোক হৃদয়ের আঙিনা। কানায় কানায় পূর্ণ হোক প্রেমপ্রত্যশার খা খা হৃদয়।

  3. হেলাল ভাই বৃষ্টিহীন আষাঢ়ের আগের মতো নেই আর তার রূপ, নেই তার পুরনো গৌবর।
    তবু কদমের প্রস্ফুটিত ফুলমঞ্জুরিই যেন আমাদের স্মরণ করিয়ে দেয় আষাঢ়ের কথা। কবিতা ভাল লেগেছে। নিরন্তর শুভেচ্ছা।

  4. প্রকৃতি প্রেমিকদের প্রিয় ফুল কদম, আর বর্ষা প্রিয়না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর সেই বর্ষায়ই ফুটে কদম ফুল। একে বলা চলে সোনায় সোহাগা। বৃষ্টি টাপুর টুপুর পড়ুক আর আঝোর ধারায় জড়ুক বৃষ্টিকে আমি ভালোবাসি। কান পেতেছিলাম বলেই জ্যৈষ্ঠ থেকে আজ আষাঢ়ে আসতে পারলাম………শুভ কামনা সব সময় বড় ভাই।

    1. এই মন্তব্য কৈ পাইলেন! ভাব কিন্তু খারাপের দিকে যাচ্ছে। সাবধান!!!
      বৃষ্টিতে মৈ-ঘ্রাণের কদম থাকবে না তা হতেই পারে না।
      আপনাকে নিয়ে চিন্তায় আছি!!!!!!
      নিরাপদে থাকতে হবে।

    1. আপ্নার পুকুর ভেসে যাওয়াই উচিৎ, যাক তা ডুবে।
      তবুও কদম তার গন্ধ বিলাবে অকৃপণতায়।
      সেটিও একটি দল! থাকুক না সেটি।
      ভাল থাকুন।

    1. আপ্নি আমার থেকেও বেশী মিশে যেতে পারেন,
      আমাদের দেখাচ্ছেন না সে মেশামিশি!!
      দ্রুত আমাদের জানিয়ে দিন তা।
      নিরাপদে থাকুন।

  5. কখনো ভাবি কদম একটা ফুল,
    তার সুগন্ধি রাখে কোথায়!
    আবার ভাবি কদম হয়তো হবে কোনো ফল,
    তাহলে থাকে কই তার মধু/রস?

    কদমের পাতা গুলো মেলে থাকে ছাতা হয়ে
    তবুও বৃষ্টি গড়িয়ে পড়ে কদমের শীষ ছুঁয়ে;

    বৃষ্টির টাপুরটুপুর ছন্দে নয়
    পাতার আড়ালে সটকে নয়
    সুগন্ধির স্রোতে ভেসে নয়
    নয় কোনো মালঞ্চমালার অতিথি হয়ে,
    তবে কদম কেন আসে বর্ষাকালে!

    কদম তাহলে কি!
    ঝরো-ঝরো বর্ষা-জলে
    ঝিরিঝিরি বৃষ্টি-রেণুর চাদরে চেপে
    তবে কি বর্ষা আসে কদমের খোলে!

    1. এ লেখার মন্তব্য এখানে কী করে দেই!
      পোস্ট দিয়ে দিন।
      তবে বর্ষা আর কদমের কোথায় যেন একটা সুগন্ধ-যোগ আছে,
      আপনার লেখা পড়ে তা-ই মনে হচ্ছে।

মন্তব্য করুন