বৃত্ত রুটির ব্যাসার্ধেই ঢেকে যায়, বিপরীতে দাঁড়িয়ে থাকা বাবার মুখ ভূমির কেন্দ্রভাগে। পিঠ বেয়ে মাথায় চড়ে বসে মাশরুম চাষি, তত্ত্বের অক্টোপাস মোহনিদ্রায় হাটে অহমের বারান্দায়। টের পাই আদি কোষীয়র প্লেটে শেকড় গজিয়েছে আমার পা। জেগে উঠেছি জানালার ওপারে নিরেট অন্ধকারে। এগারো বছরে ঠিক কতটুকু বাড়লো তির্যক লাইন? ওযুর জল ধরতেই বিসর্জিত কাঠামে ধরা পরে যাই [বিস্তারিত]











