আমি আপাদমস্তক ডুবে আছি তোমাতে যদিও অনন্তকাল ধরে তুমি থাকো না এখানে। এখানে ঝড়-ঝাপটার ভয় আছে দশদিগন্তের নিবিড় অন্ধকার। আছে ভাঙাচোরা যুদ্ধজাহাজ বাইবেল হাতে জোয়ান নাবিক, তবুও অমাবস্যার রাতে বিফল সমুদ্রমন্হন। এখানে নিত্য চালচিত্র বদলায়। জীবনের ধারাপাত হিসেবের চাষ-বাস, সব কিছু দাঁড়িপাল্লায়। এমন শহরে ফেলি আমার দীর্ঘশ্বাস । যদিও অনন্তকাল ধরে তুমি থাকো না এখানে [বিস্তারিত]








