আমার অশ্রু রঙ
তোমার নিঃশব্দ পায়ের মতোন
সমস্ত ধ্বংস নিয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়।
আমার মৌনতা
তোমার ছন্দ ভাঙা চিৎকারের মতোন
ছিঁড়ে পড়া কুঁড়ির বেদনার মতোন।
আমার স্বপ্ন সুখ
তোমার যত্নে রাখা টিস্যুর মতোন
দিনশেষে ধুয়ে ফেলা মেকাপে ভেসে যায়।
আমি বসে থাকা বিসর্গ বুড়ি
আমার যোগ বিয়োগ উনিশ কুঁড়ি
উলম্ব দুঃখ সয়ে সয়ে সমান্তরাল।
মোট পড়েছেনঃ ১,৪৯৩জন
আজ পড়েছেনঃ ০জন
বাহ্ দারুন লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা দেবার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য
ধন্যবাদ কবি ভালো থাকুনসবসময়
সুন্দর। শুভ কামনা।
ধন্যবাদ কবি ভালো থাকুন সবসময়।
আমার অশ্রু রঙ
তোমার নিঃশব্দ পায়ের মতোন
সমস্ত ধ্বংস নিয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়।
যেভাবে চলে যায় অবিশ্বাসের পায়।
ভাল লাগলো। শুভ কামনা।
বিজ্ঞ মতামত কৃতজ্ঞতা দাদা
বিরহের সুন্দর প্রকাশ।
শুভ কামনা ।
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়
মৌনতা সম্মতির লক্ষণ। তবে মাঝেমধ্যে মুখ ফুটেও বলতে হয় যে!
ভালো লিখেছেন ভাই।
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়
“আমার অশ্রু রঙ
তোমার নিঃশব্দ পায়ের মতন
সমস্ত ধ্বংস নিয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়”
খুব ভালো লাগলো।
নিস্তব্ধ তো পাখিরাও থাকেনা।
সবাই প্রাণ চাঞ্চল্য চায়
বেশ ভাবনাময় কবি দা
উপমাগুলো চমৎকার