ইসহাকের জোঁক; আমার জমি

প্রথমত
      জমিটি উর্বর
      যুগের হাতবদলে বহুবার চাষাবাদ হয়েছে
      আমাকেও; এবং আমি-
      ওয়ারিস সূত্রে এই জমির ভবিষ্যত কর্ণধার।
.
দ্বিতীয়ত
      কাক, কোকিল ও শকুনের ত্রিপক্ষীয় নজর;
 .
      বুঝানো হয়েছে আমাকে,শুনো-
      আমরা হাইব্রিড জাতের চাষের আওতাভুক্ত
      সম্মলিত বিজ্ঞানসম্মত রপ্তানিমুখী চাষাবাদে
      মিশ্রিত শব্দের ব্যানার ঝুলবে এই জমিতে-
                “সমবায় জিরো টলারেন্স খামার প্রকল্প”
.
তারপর
      ১৮ বছরের প্রাপ্তবয়স্ক আমি
      পরিকল্পিত এক কল্পনায় চুমু বঞ্চিত হই
      রক্ত খতিয়ানে পিতার অঙ্গুলিমাখা ৭১ দাগে
      আমার নয়; আমার পুর্বপুরুষের সেই জমিটি।
.
এখন তাঁর
চলে পালিত তরিকার অবৈধ চোরাচালান
সময় অসময়ে বাম্পার ফলন- ভেসে উঠে
আলু উত্তোলন চিত্রে টনে টনে দুর্নীতিবাজ।
.
শেষ দৃশ্য
     আমি আমার প্রজন্মকে বলছি
     বয়োবৃদ্ধ আমি; জমিতে প্রথম যৌবন হারানো
     আবু ইসহাকের জোঁকের মতো জলের নৌকায়।
[ছবিটি ব্লগ থেকে নেওয়া]
মোট পড়েছেনঃ ১,২২৭জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. অপূর্ব লেখনী — “আমি আমার প্রজন্মকে বলছি
    বয়োবৃদ্ধ আমি; জমিতে প্রথম যৌবন হারানো
    আবু ইসহাকের জোঁকের মতো জলের নৌকায়”।
    শুভ কামনা।

  2. “জমিটি উর্বর
    যুগের হাতবদলে বহুবার চাষাবাদ হয়েছে
    আমাকেও; এবং আমি-
    ওয়ারিস সূত্রে এই জমির ভবিষ্যত কর্ণধার।“
    উর্বর জমিতে সবার নজর কাড়ে
    মালিকানা বদল হয় সময়ের ধারে।
    ভালো লাগলো। শুভ কামনা।

  3. ফসল নিয়ে দূর্নীতি অহরহ ঘটছে, অবৈধ চোরাচালান চলছে । আপনার কবিতায় এই বিষয়গুলো দারুন ভাবে উপস্থাপন করেন। শুভ কামনা রইলো

  4. সবাই একি নৌকার মাঝি হলে হয়না!
    আমি ভালো হবো। এই মানসিকতাও থাকতে হবে।
    একজন ডাক্তার চায় তার ছেলেমেয়েও ডাক্তার হোক। কারণ এরা বসে থাকেনা।
    আর কৃষকের ছেলে ভালো পড়লেও বলা হয় এতো পড়ে কি লাভ। হাল ধরো।

মন্তব্য করুন