-
আমি আপাদমস্তক ডুবে আছি তোমাতে
যদিও অনন্তকাল ধরে
তুমি থাকো না এখানে।
এখানে ঝড়-ঝাপটার ভয়
আছে দশদিগন্তের নিবিড় অন্ধকার।
আছে ভাঙাচোরা যুদ্ধজাহাজ
বাইবেল হাতে জোয়ান নাবিক,
তবুও অমাবস্যার রাতে
বিফল সমুদ্রমন্হন।এখানে নিত্য চালচিত্র বদলায়।
জীবনের ধারাপাত
হিসেবের চাষ-বাস,
সব কিছু দাঁড়িপাল্লায়।এমন শহরে ফেলি আমার দীর্ঘশ্বাস ।
যদিও অনন্তকাল ধরে
তুমি থাকো না এখানে
আমার সৃষ্টি তোমায় ছুঁয়ে থাক।
ছুঁয়ে থাক তোমার শহর
তোমার চারিপাশ।
দেশ-দেশান্তরের লম্বা দেয়াল
ভেদ করে।তুমি নেই! এ কেমন শহরে
আমার বাস!
মোট পড়েছেনঃ ১,১৪১জন
আজ পড়েছেনঃ ০জন
ছোট লেখা অসাধারণ
ধন্যবাদ।শুভ কামনা।
বেশ ভাবনাময় কবি দা
অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
প্রেমময় আবেগের অপূর্ব প্রকাশ — তুমি নেই! এ কেমন শহরে
আমার বাস!
শুভ কামনা ।
অশেষ কৃতজ্ঞতা ।
শুভ কামনা ।
স্বাগতম আপনাকে সোনেলার উঠোনে।
‘ তুমি ‘ না থাকুক তার স্পর্শ, স্মৃতি তো আছে।
চমৎকার কবিতা।
নিয়মিত লেখুন।
শুভ কামনা।
অনেক কৃতজ্ঞতা আমার এই ভাইয়ের জন্য। ছোট ছেলে-মেয়েকে যেমন বলে দিয়ে শেখানো হয়, তোমার আংকেল সালাম দাও। জিসান শা ইকরাম ভাই আমার জন্য তেমন। ব্লগে আসার ব্যাপারে উনার অবদান সব সময় মনে থাকবে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।
সোনেলায় স্বাগতম আপনাকে। প্রথমেই একটি সুন্দর কবিতা উপহার দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। তার স্মৃতি বেঁচে থাকুক আপনার ভালোবাসায় । ভালো থাকুন সুস্থ থাকুন
অনেক কৃতজ্ঞতা। আমি গর্বিত বোধ করি এমন এক পরিবারে নিজেকে যুক্ত করতে পেরে।
এই ভালবাসা আমাকে প্রবল ভাবে উৎসাহ যোগায়। শুভাশিস।
সোনেলায় স্বাগতম আপনাকে। শহুরে নিঃসঙ্গতা নিয়ে চমৎকার আবেগময় একটি লেখা পড়লাম।
ভালো লিখেন আপনি। নিয়মিত লিখুন।
নতুন একজন সদস্যের এভাবে গ্রহণ আমাকে অনুরণিত করেছে, অনুপ্রাণিত করেছে।
অনেক ধন্যবাদ এবং শুভ কামনা ।
তুমিময় অবগাহনে ডুবে থেকে তুমিহীন অনুভব গুলো বেশ যাতনাময় হয়ে পড়ে। শহর হয়তো একদিন পরিত্যক্ত হয়ে যায়, কিন্তু রয়ে যায় তুমিময় স্পর্শ-স্মৃতি।
খুব সুন্দর!
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে সুস্বাগতম।
নিয়মিত লিখুন, ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
সাবিনা ইয়াসমিন যার মাধ্যমে সোনেলা ব্লগ সম্পর্কে জানা। উনি প্রথম আমাকে ব্লগে লিখতে বলেন। ব্লগে লিখার ব্যাপারে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। আমি এতোটাই অপরিপক্ক ছিলাম বলতে গেলে সাবিনা ইয়াসমিন আমাকে হাতে ধরে শেখানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে সরে যাননি। পরবর্তীতে উনি ইকরাম জিসান মোঃ শামসুল ভাই এর মাধ্যমে আমাকে সোনেলা ব্লগে রেজিষ্ট্রেশন করান। যতদিন লেখা লেখির জগতে থাকবো কখনোই ভুলবো না আমার প্রতি এই দুই জন ব্যাক্তির অবদান। কৃতজ্ঞতা অমন সুহৃদ কে।
ভালো থাকবেন এবং এমনই ভাবে পাশে থাকবেন।
আপনি নিয়মিত লিখুন, সোনেলার সবাই আন্তরিকতায় বিশ্বাসী। আপনার সাথে সবাই থাকবে। শুভেচ্ছা রইলো 🌹🌹
তুমিময় কবিতার জয় হোক।
অনেক ধন্যবাদ সুহৃদ।
শুভ কামনা আপনার জন্য।
কবিতা কবিতা কবিতা অসাধারন তুমিময়।