নামহীন গন্তব্য ভুল বানানের ভিড়ে হারিয়ে যাবে, মোহ মায়া একদিন কেটে যাবে ছায়া গতিপথ পালাটাবে। জীবাশ্ম গুলো বিলীন হবে একে একে সবাই পথ হারাবে, স্মৃতির পাতা ঝরে যাবে অনুভূতি গুলো ম্লান হয়ে আসবে। মিছে মায়া অস্তিত্ব হারাবে অপেক্ষায় দৃষ্টি হারাবে, ব্যস্ততায় প্রয়োজন হারাবে চিত্তের অস্থিরতা ঘুচবে। নির্জনতায় ভেসে যাবে, একাকীত্ব পেয়ে বসবে সবকিছু মাটিতে মিশে [বিস্তারিত]
জাফর ইকবাল ছিলেন আমাদের সবচেয়ে সুন্দর নায়ক। কিন্তু মিউজিকের প্রতিও যথেষ্ট আগ্রহ ছিলো তাঁর, আনোয়ার পারভেজ আর শাহনাজ রহমতুল্লাহর ভাইয়ের জন্য সেটা অস্বাভাবিকও না। যেমন অস্বাভাবিক না, বিশশতকের ষাটের দশকের কোনো কিশোরের জন্য, এলভিস প্রিসলির ফ্যান হওয়াটা। ক্লাস সেভেনে থাকতেই শিখে ফেলেছিলেন গিটার বাজানো। বন্ধুদের নিয়ে নিজের একটা ব্যান্ডও ফর্ম করেছিলেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেই ব্যান্ড [বিস্তারিত]
আসসালামুয়ালাইকুম। আমরা স্বাভাবিক হতে শুরু করেছি।এটা কোন অর্থে-উপায় নেই চলতে হবে তাই চলছি। এভাবেই আমাদের কতদিন চলতে হবে জানা নেই। প্রিয় মানুষদের মৃত্যুর খবরে, প্রিয় মানুষদের ছেড়ে এড়িয়ে বহুদিন চলতে হবে। করোনা ভাইরাস এর শুরুতে আমাদের বাসাবাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলো যাদের সহচর না বলে কাজের মানুষ বলি তাদের কাজে না আসার জন্য বললেও সেটা আসলে [বিস্তারিত]
আজ এক চড়ে বদন বিগড়ে দিবো। মনে রাখিস এখনো জমিদার হরিবাবু চিতায় উঠে নি। যখনতখন ঘাড়চেপে ধরবে। ভূতের বাচ্চা ভূত! তোদের কাজকাম নেই। যখনতখন এসে আমায় জ্বালাতন দিয়ে থাকিস। অনেকদিন পর হরিবাবু ভূতপ্রেতের স্বপ্নে বিভোর হয়ে এসব কথা বলছেন। পাশের ঘর থেকে এমন কথা শুনে হিন্দুবালা চিৎকার দিয়ে বলছেন ওরে ওরে, ওঠো তোরা। সর্বনাশ হয়ে [বিস্তারিত]
মাহবুবুল আলম //  বাংলাদেশের সঙ্গীত জগতে এন্ড্রু কিশোর এক অপ্রতিদ্বন্দ্বি নাম।  গত তিন দশক ধরে বাংলাদেশে চলচ্চিত্রের গানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি। এন্ডু কিশোরের গাওয়া অসংখ্য জনপ্রিয় গান মানুষের মুখে মুখে। উত্তরাঞ্চলীয় জেলা রাজশাহীতে বেড়ে ওঠা এই গায়ক আটবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন।  ৪ নভেম্বর, ১৯৫৫ জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর-এর জন্ম রাজশাহীতে । দেশের [বিস্তারিত]

রঙ

আলমগীর সরকার লিটন ৭ জুলাই ২০২০, মঙ্গলবার, ১২:১৯:৩৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
======================= আকাশের রঙ দেখতে খুব ইচ্ছা হয়! কিন্তু শূন্যতা চারধার- তবুও আকাশ ভাসছে –ভাসছে যত রঙ ছড়িয়ে; ঠিক দৃষ্টির সীমানায়! ধরতে চাই পারি না- কারণ কল্পনায় যেনো ওতো শক্তি নাই; অথচ প্রতিনিয়ত রঙ পরিবর্তন হচ্ছে আমরা আকাশটাকে বুঝি না, চেষ্টাও করি না যত অসুখের ভান করে ভাবতে থাকি রঙ- রঙধনু ছোঁয়া কিংবা ছল ছল করা [বিস্তারিত]
তুমি ও গেলে চলে বড় অসময়ে অভিমানের ছলে। তুমি কিংবদন্তী প্লে ব্যাক সম্রাট নানা অভিধায় ভূষিত হলে। তুমি ছিলে সারা জীবন জুড়ে মানুষের হৃদয় মন্দিরে সুরের ভুবনে অবিনশ্বর খ্যাতিমান শিল্পীর ভীরে। তুমি জ্বল জ্বলে তারায় দেদীপ্যমান মুকুটহীন সম্রাট সুরের মায়ায় হারিয়ে যাই, কেটে যায় নিদ্রাহীন রাত। তোমার সুরে ছিল মায়াবী আবেশ প্রেমের বন্দনা তুমি নেই [বিস্তারিত]

ভাবনা

সাজেদুল হক ৭ জুলাই ২০২০, মঙ্গলবার, ০৪:১৫:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য
ভাবনা !!   মনোজাগতিক নানাবিধ সংমিশ্রণতার এক অদ্ভুত অনুষঙ্গ।কোন সীমারেখা দ্বারা আটকে রাখার উপায় নেই।এই আকাশে তো এই পাতালে,এই স্বর্গে আবার এই মর্তে । ধারণা করা যায় ভাবনার সাথে সময় এবং মানুষের বয়সের সম্পর্ক থাকতে পারে। কোন নির্দিষ্ট সময় বা বয়সে এসে এর সহবাস শুরু হয়-যেন শঙ্খচূড়ের সহবাস । আমারা সাধারণত প্রায়োগিক অর্থে ভাবনার ভিন্ন [বিস্তারিত]

অতীতের হজযাত্রা

আরজু মুক্তা ৭ জুলাই ২০২০, মঙ্গলবার, ০২:১২:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
জানি না করোনার কারণে এবার পবিত্র হজব্রত পালন হবে কিনা! তবে, দ্রুত করোনা মুক্ত হোক পৃথিবী। একসময় হজযাত্রা এখনকার মতো সহজ ছিলোনা। আজ থেকে চার দশক আগেও বাঙালি মুসলমানের জন্য এটা দুঃসাধ্য ছিলো। সব মুসলমানরাই স্বপ্ন দেখে মক্কা মদীনা যাবেন। হাজরে আসওয়াদ স্পর্শ করে নিজেদের পবিত্র করবেন। সেকালে, এই স্বপ্ন পূরণ করতে পারতেন হাতে গোনা [বিস্তারিত]

এন্ড্রু কিশোর এর দেহাবসান

রুমন আশরাফ ৭ জুলাই ২০২০, মঙ্গলবার, ০১:৫৯:০৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
বয়স তখন আমার সবে তিন-চার। নব্বইয়ের দশক। পঁচাশি-ছিয়াশি সাল হবে। বাবা তখন একটি গান প্রায়ই গাইতেন। গানটি ছিল, “ডাক দিয়াছেন দয়াল আমারে, রইবো না আর বেশিদিন তোদের মাজারে।“ বাবার কণ্ঠে গানটি শুনতে শুনতে একসময় মুখস্তই করে ফেললাম। প্রথম প্রথম ভাঙা ভাঙা বললেও পরে ঠিকভাবেই রপ্ত করেছিলাম। গানটি হয়তো ছিল আমার জীবনে শোনা প্রথম গান। প্রথম [বিস্তারিত]

জানিয়ে দিলাম

সিকদার সাদ রহমান ৬ জুলাই ২০২০, সোমবার, ১০:৩৯:৩৫অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
আমার শহর তোমায় টানে সবাই জানুক ভয় করি না লক্ষ তরুন গোলাপ কিংবা জারুল আনুক!   আমায় তুমি মন দিয়েছো, সবাই জানুক তুচ্ছ করি যুদ্ধ তাদের যতই তারা অস্ত্র আনুক।   আমার তুমি তোমার আমি সবাই মানুক।
“ স্বচ্ছ কাঁচের বোতলে ছিপি আটকে রেখেছি কিছু চিন্তা নামক বীজ। কিছু সাদা কাগজের বুকে, কালো অক্ষরের রোজ নামচা… কিছু ভালো মানুষীপনা, দেখেছি যত ঘাপটি মেরে থাকা কদর্যপনা, যখন তখন বেয়ারাপনায় ঔদ্ধ্যত্য প্রকাশের হম্বি তম্বি…” উপরের এই বাক্যগুলি দিয়ে লেখা শুরু করে সোনেলায় যিনি নিজের প্রথম পোষ্টটি করেছিলেন তিনি সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার বন্যা লিপি [বিস্তারিত]
আসুন আজ রাতে ঘুমানোর আগে নিজেরাই নিজেদের দোষ ও গুণের একটা হিসেব মেলাই। ভালো কাজ কি কি করলাম। মন্দ কাজই বা কি কি করলাম। মানুষের উপকারে আসলাম কতটুকু বা অপকারই করলাম কতটুকু। মানুষের সাথে ভালো না মন্দ কেমন ব্যবহার করলাম। পরকালের সামান কিছু যোগার করতে পেরেছি কিনা।সকাল গেল। দুপুর গড়িয়ে বিকেল হল। আবার বিকেল গড়িয়ে [বিস্তারিত]
আমি তোমার জন্য এসেছি -(৫০) আরাফ ভেবে দেখল এই বিশাল বিয়ের গেইট তৈরিতে বেশ টাকা খরচ হয়েছে আরো ব্যাপার আছে। সেই হিসাবে ওদের ১০ হাজার টাকা চাওয়ার দাবীটা অমূলক না,রোহানের সাথে কথা বললো। রোহানের মত নিয়ে আরাফ প্যান্টে হাত দিয়ে টাকা বের করলো, ওকে আপামনিরা আমি খুশি হয়ে দিচ্ছি। আপনারা সম্মানের সহীত গ্রহন করে আমাকে [বিস্তারিত]

অভিমান

খাদিজাতুল কুবরা ৬ জুলাই ২০২০, সোমবার, ১১:২৯:৩০পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য
  আমায় রাগালেই যদি, ভাঙালেনা কেন? একটু ভেবে দেখো, এ তো রাগ নয় অভিমান, রাগটাতো কেবল বাহ্যিক আবরণ। ভেতরে ভেতরে বাজি শত বীণার বীণে, উপচে পড়ি তোমার অনুভূতির শিথানে। তুমি ও কি জেগে উঠা চরে আশার উল বুননি? মিথ্যে বলোনা, আমি তোমায় পড়তে জানি। আমার হিয়ার ব্যাকুল দিয়া তুমি জ্বালোনি? আমিতো জ্বলতে শিখিনি এ বিদ্যে [বিস্তারিত]

আর্কাইভ