পিচ ঢালা এই পথের উপরকাটে সারাবেলা,যে যেমন কাজ দেয়করি না তো হেলা। রৌদ্রে পুড়ি নিত্যদিনভালো থাকার জন্য,কষ্টে আমার স্ত্রী সন্তানউদরে নেই অন্ন। হঠাৎ যখন ভুল করিবকে মালিকগণ,অনেক সময় প্রহার করেকাঁন্না করি তখন। দূর্ঘটনা নিত্য সাথীজীবনে অর্ধেক মরে আছি,গরিব ঘরে জন্ম আমারভস্ম স্বপ্ন নিয়ে এসেছি। হাড় ভাঙ্গা পরিশ্রমেনিজেকে ভাবি ধন্য,ধর্ম বলে এমন উপার্জনপূণ্য আর পূণ্য। ------------রচনাকালঃ২৮-০৭-২০২০









