নিঃশ্বাসে-বিশ্বাসে বসন্ত

 

এখন সময় এসেছে/সময় হয়েছে, বয়স ও বোধবুদ্ধি দিয়ে/নিয়ে,
অবশিষ্ট যেটুকু আছে, ইঁচড়ে পাকা হিংসের চাষবাস ঠেলে ফেলে
শেকড় সন্ধানের; নূতনের চারাগাছ জন্মাবে, নিরেট সখ্যতার বেড়াজালে।

প্রবল শৈত্যের বিদায়, আলো-ঝলমল রোদ, পাতাঝরা বসন্ত মুহূর্ত,
কৃতজ্ঞতার মত ঝুলে আছে থোকাথোকা ফুলে,
এ এক মন আনমন করা আনন্দানুভূতি।

এক চিমটি ফষ্টির সাথে এক মুঠো নষ্টি মিশিয়ে, অকৃপণ বসন্ত নিজেকে
বিলায় আঁটোসাঁটো পোশাকে, দেহের বাঁকগুলো মেলে/তুলে ধরে
এ বেলা থেকে বেলায়;

বৃক্ষরাজির ঈষৎ আড়াল-পর্দায় প্রেমিক জন ভাগ চাচ্ছে
সাধারণের নৈতিকতা মুছে ফেলে;

বসন্ত বছরান্তে একবার ই আসে, শীতল ছোঁয়া ঘাসের ডগা ছুঁয়ে
অভ্যাস মত।

সময়-হীন-কাল ধরে ঋতুরা বেঁচে থাকে/বাঁচিয়ে রাখে
নিঃশ্বাস-নিঃশ্বাসে বিশ্বাস-বিশ্বাসে সবুজের পৃথিবীকে;
আপনাপন হৃদয় ঢেলে/মেলে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১৫৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. প্রকৃতি তার নিজের নিয়মে আসবে যাবে এটাই পালা বদলের খেলা।তাই প্রতিবার বসন্ত আসে অসংখ্য প্রেমিক প্রেমিকার ভালোবাসার বার্তা নিয়ে।কারন বসন্ত মানে ভালবাসা বসন্ত মানে প্রেম।
    শুভকামনা রইল,

  2. সব প্রকৃতির ই নিজস্ব সৌন্দর্য আছে। তারমধ্যে বসন্ত আমাদের সবার মনে প্রেমানুভূতি নিয়ে আসে। প্রকৃতি ও প্রেম একে অপরের সম্পূরক। অফুরন্ত ভালোলাগা রইল। ভালো থাকুন সুস্থ থাকুন সতত

  3. বসন্ত বছরান্তে একবার ই আসে।
    কিন্তু নিশ্বাসে, বিশ্বাসে, সৌন্দর্যে, অনুভবে থাকে সারাজীবন।
    তাকে ধারণ করতে হয়।
    .
    ভালো লাগলো,দাদা।

    1. মাত্র এউক্কা ভালু কাজে হপে না,
      ভুঁড়ি ভুঁড়ি সত্য সুন্দর কাজ আমরা নিয়মিত করতে চাই,
      অন্যেরা করছে তাও দেখতে চাই, নয়ন মেলিয়া নয়ন জুড়াইয়া।
      ভাল থাকবেন, সারাক্ষণ।

  4. বসন্তের আগমনে প্রকৃতি যেমন নবরুপে নিরপমা,
    তেমনি জনমনে বসন্ত ধারণ করে নিজস্ব নিয়মে,
    মন আনমনা বসন্ত আসুক সকলের জীবনে বারবার।
    এমন সুন্দর কবিতায় মন্তব্য করার জন্যে যথেষ্ট শব্দ কোথায় পাই।
    শুধু বলবো খুব সুন্দর, খুব সুন্দর

    1. এমন সুন্দর মন্তব্যের উত্তর ক্যাম্নে দেই/দিমু সেটাই ভাবছি।
      বসন্ত আসুক বারে বারে আমাদের হৃদয়ের আনন্দ উল্লাসে।

      অনেক অনেক দিন পর আপনার মন্তব্য দেখে আনন্দিত ধন্যবাদ জানাচ্ছি।
      ভাল থেকে সোনেলার সাথে থাকবেন এ কামনা রাখি।
      ধন্যবাদ।

  5. বসন্ত এলে,
    ফাগুনের বুকচিরে উথলে ওঠে বেগুন রঙা স্রোত
    মৃতপ্রায় নদীটি দু”পাড়েই বসায় শিমুলের মেলা

    ঋতু মাসের হিমেল ফাল্গুনে একমুঠো লাল-হলুদ,
    ছড়িয়ে যেতে যেতে পুড়ে যায় চৈত্র-খরায়
    হিংসার গেরুয়া ছাঁই জমে থাকে জঠরে-কঠোর উল্লাসে!

    নষ্ট নিঃশ্বাসে বিদায়ের সময় এলে,
    ফিরে যায় বসন্ত…চিরবিশ্বাসী বসন্ত /=

    1. অনর্গল বসন্ত! তা হয়-না, হয়নি যা কষ্মিন কালে,
      থাকে শীত, গ্রীষ্ম-বর্ষা শরৎ-হেমন্তের উজ্জ্বল সোনালী ভোর
      প্রবল প্রতাপ-জ্যোৎস্নার মধ্য-রাত্রি,
      সেখানে নেই, ঠুনকো অজুহাত, নেই একরোখা প্রবীণের মত
      মিথ্যে-মিথ্যি,
      ঘন সবুজ বনানীর মাঝে ঝর্ণা-ধারার মত একটুকরো অমরাবতী।

      আরও একটু কষে নেখাপড়া দিন।
      ধন্যবাদ।

  6. বসন্তের নানারকম রং এর খেলায় প্রকৃতি ও স্মরন করিয়ে দেয়,বসন্ত এসে গেছে। বসন্তের শতরুপে মন ও আপ্লুত হয় সাথে যদি থাকে প্রকৃতি নিয়ে এমন সুন্দর শব্দচয়নের মালা 💙শুভকামনা ভাইয়া।

মন্তব্য করুন