চুম্বন দেই

নিজের তালগাছটাকে বড় করে ভাবি
ছোট সরিষা ভাবি না- অন্যের লিচু গাছ
রস খেতে ভালবাসি, থুথু ফেলা জায়গা
বুঝি না কারণ মুখের ভীতর থুথু আছে বলে
শিষ্টাচার দেখি না- গাছের পাতা যতই
ঝরুক না কেনো? আমি স্বচ্ছ, কোন ভুল নাই।

ভাবি না! একদিন তালগাছ ভেঙ্গে পরবে-
অন্যেরটা ভেঙ্গে যাওয়া চেয়ে চেয়ে দেখি
কারণ মরণ হলে তো বুঝবো না, আমি মরে গেছি-
এসো সময়ের ঠোঁটে চুম্বন দেই তাহলেই!
বোধশক্তি জাগ্রত হবে- ভাবনার গায়ে ভাবি-
সততার ঘাসফুলে এসো চুম্বন দেই।

১৮ ফাল্গুন ১৪২৬, ০৩ মার্চ ২১
—————————————–

মোট পড়েছেনঃ ৮৯৬জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. সবাই নিজের টা বড় ভাবে আর সেটাই সমস্যা। সময় থাকতে কেউ ভালো মন্দের পার্থক্য অনুধাবন করতে পারেনা।
    ভালো লিখেছেন ভাইয়া।

  2. কারণ মরণ হলে তো বুঝবো না, আমি মরে গেছি-
    এসো সময়ের ঠোঁটে চুম্বন দেই তাহলেই!
    বোধশক্তি জাগ্রত হবে- ভাবনার গায়ে ভাবি-
    সততার ঘাসফুলে এসো চুম্বন দেই।

    চমৎকার উপলব্ধি।

  3. নিজেকে বড় দেখাতেই আমাদের আনন্দ। মৃত্যু কঠিন, সত্য- উপেক্ষা করার কোনো উপায় নেই। চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. জ্বি প্রিয় কবি মুক্তা আপু আমার ১০০তম লেখা হয়েছে পাতা আপনার কোন অভিনন্দন লেখা পেলাম না আপু তার মানে আমি প্রিয় হতে পারি নি
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকাবেন—–

মন্তব্য করুন