কি সমস্যাই পরেছি
কাকে জানাবো- ভাষা জানা নাই!
ঝরা পাতার শব্দ আওয়াজ বয়ে যাচ্ছে;
সকাল বিকাল মধ্যদুপুর।
ঐখানে এলার্জি বাসর রাত-
সোনার পালঙ্কে ফুলসজ্জা ঘুম!
জরায়ু প্রসব বেদনা জানা সত্ত্বেও;
খোলা জানালায় বিবেক নাই
কি সমস্যাই পরেছি
কাকে জানাবো- ভাষা জানা নাই।
সাদা মেঘে ভেসে যাচ্ছি অথচ
চিনা বুঝার মাটি ভাষার গন্ধ নাই
রক্তক্ষরণ বুক পাঁজরে- কি সমস্যা
কাকে জানাই- ভাষা জানা নাই।
০৬ আশ্বিন ১৪২৯, ২১ সেপ্টেম্বর ’২২
মোট পড়েছেনঃ ৬৭৮জন
আজ পড়েছেনঃ ০জন
অশেষ শুভকামনা 🌹
অনেক ফুলের শুভেচ্ছা নিবেন রুকু আপু !
ভঅল ও সুস্থ থাকবেন——-
দুই একটি বানান শুদ্ধ করে নিলে কবিতাটি আরও সুন্দর হবে।
কোন বানানগুলো ভুল দেখাননি দেখালে সংশোধন করতাম
ভাল থাকবেন—-