- পিচ ঢালা এই পথের উপর
কাটে সারাবেলা,
যে যেমন কাজ দেয়
করি না তো হেলা। - রৌদ্রে পুড়ি নিত্যদিন
ভালো থাকার জন্য,
কষ্টে আমার স্ত্রী সন্তান
উদরে নেই অন্ন। - হঠাৎ যখন ভুল করি
বকে মালিকগণ,
অনেক সময় প্রহার করে
কাঁন্না করি তখন। - দূর্ঘটনা নিত্য সাথী
জীবনে অর্ধেক মরে আছি,
গরিব ঘরে জন্ম আমার
ভস্ম স্বপ্ন নিয়ে এসেছি। - হাড় ভাঙ্গা পরিশ্রমে
নিজেকে ভাবি ধন্য,
ধর্ম বলে এমন উপার্জন
পূণ্য আর পূণ্য। - ————
রচনাকালঃ
২৮-০৭-২০২০
মোট পড়েছেনঃ ৯১৬জন
আজ পড়েছেনঃ ০জন
শ্রমজীবীর কষ্ট অন্য কেউ ই বুঝতে পারে না,পারবেও না।
হুম ঠিক বলেছেন
শুভকামনা রইল সতত
পরিশ্রমের বিনিময়েই সুখটা আসল।
শুভকামনা রইল সতত
পরিশ্রম বিনা সাফল্য আসেনা।সকল শ্রমজীবী মানুষ কে সম্মান জানাই।
কবিতার জন্য অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইল।
হুম।
শুভকামনা রইল সতত
সৎ উপার্জনে এমন কষ্ট সত্যিই বেদনার তবে সততার শান্তিটা পরম পাওয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সত্যি অসাধারণ মন্তব্য করেছেন
তার জন্য ধন্যবাদ প্রিয়
শুভকামনা রইল সতত
সৎ পথে উপার্জন করে মানসিক শান্তি পাওয়া যায়, এটাই শ্রমজীবীদের একমাত্র সান্ত্বনা। তাদের দুঃখ-কষ্টের ভাগীদার হতে কম মানুষেরাই এগিয়ে আসে।
ভালো থাকুন, অন্যদের লেখা পড়ে তাদের লেখায় নিজ মতামত রাখুন। আপনারও ভালো লাগবে।
শুভ কামনা 🌹🌹
অসাধারণ মন্তব্য করেছেন
শুভকামনা রইল সতত
পরিশ্রম পরেই আসে উপার্জন সুখ শান্তি।
শুভকামনা রইল