পুতুল বিয়ে

  1. ৪+৪/৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
  2. খুকিমণির পুতুল বিয়ে
    কাঁন্নায় ভাঙে খুকির হিয়ে
    দেখতে সুন্দর ছেলে,
    বিয়ে বাড়ির ছেলে মেয়ে
    দেখে সবাই বর’কে চেয়ে
    আঁখি দুইটি মেলে।
  3. রবের পক্ষে নানা কথা
    খুকির মনে লাগে ব্যথা
    মনটা ভীষণ কালো,
    কোকিল গাইছে প্রাণটা খুলে
    বর যে চলে হেলে দুলে
    দেখতে লাগে ভালো।
  4. মায়ের কাছে খুকির বায়না
    মেয়ের জন্য কিছু চাইনা
    হেসে খেলে চলে,
    ভীষণ ভালো পুতুল কন্যা
    আদর যত্নে সে অনন্যা
    মধুর কথা বলে।
  5. রচনাকালঃ
    ২৮/০৮/২০২১
মোট পড়েছেনঃ ৭৬৮জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. পূর্বে অন্য কোথাও প্রকাশিত লেখা সোনেলাতে দেওয়া যাবে না -এটা কি আপনি জানেন না? নীতিমালা পড়েননি? আপনাকে এর আগে সাবধান করা হয়নি? আপনার সমস্যাটা কী?

মন্তব্য করুন