মূল লেখায় যান

ছ্যাঁকা নামক রিএক্ট

মুহম্মদ মাসুদচিঠি৭টি মন্তব্য

বরাবর, Mark Zuckerberg , ফেসবুক ওনার ফেসবুক কতৃপক্ষ। বিষয়ঃ ফেসবুকে ছ্যাঁকা নামক রিএক্ট যুক্তকরণ প্রসঙ্গে। জনাব, পত্রের প্রারম্ভিকে প্রথম পলকেই প্রেমে পড়েছি'র শুভেচ্ছা রইলো। শুভেচ্ছা রইলো শত শত ভালোবাসার শব্দের। আশাকরি বিধাতার দয়ায় বেশ ভালোই আছেন। বেশ ভালো কাটছে নিত্য করোনা ভাইরাসের যন্ত্রণার, হা-হুতাশের দিনরাত্রি। করোনা ভাইরাসের এই নাটকীয় নাটকের অনেকাংশেই পৃথিবীর মানুষ অভিনয় করছে।… [বিস্তারিত]

গত দুদিন ধরে করোনা সংবাদের পোস্টের পাশাপাশি ফেসবুক ভরে গেছে কেয়ার রিএক্ট কে পেয়েছেন আর কে পায় নি, তার হিসেব নিয়ে। আমার অবশ্য কেয়ার রিএ্যাক্ট নিয়ে কোন মাথা ব্যাথা নেই। কারণ পাওয়া, না পাওয়া দুটোই আমার কাছে এখন সমান সমান। কতকিছুই তো এই জীবনে পাবার কথা ছিল। তা থেকে কিছু পেয়েছি আর অনেক কিছুই না… [বিস্তারিত]

কুহক-বিদ্যার ঔৎসুক্য থেকে দূর কিংবা কাছ থেকে আস্ফালন দেখেছি/শুনেছি স্থিরত্বের বিপরীতে, আটকে গেছি/থেকেছি অনাদিকাল। সবুজ ঘাসের ডগায় জ্বলজ্বলে শিশির বিন্দু তারাদের একান্ত রাতাকাশে ঝিকিমিকি একান্তে দাঁড়িয়ে থির চোখে দেখেছি, পড়শি এই মহাশূন্যের হিরকদ্যুতি নিঃসঙ্গের শূন্যতায় দূর থেকেই দেখেছি; উত্তাপ অনুভবের হৃদয়ে ছুঁতে পারিনি; পরিপূর্ণ স্বপ্ন-মৌচাক শুকিয়ে গেছে, ঘুম ভাঙ্গা টান টান চোখে শুধুই ছায়াদের বসবাস,… [বিস্তারিত]

আমি শৈশবে বাবা-মার সাথে শহরে ঈদ করেছি। সেটা রোজার ঈদ হোক বা কোরবানীর ঈদ। শহরে ঈদের মজাই আলাদা ছিল। বন্ধুরা সব একসাথে ঈদের নামাজ পড়তাম পাড়ার মসজিদে। সেখানেতো আর ঈদগাহ ছিলনা। ঈদগাহে নামাজ পড়তে হলে জাতীয় ঈদগাতে যেতে হতো। একবার সেখানে যেয়ে নামাজ পড়েছিলাম। বাবা আমাকে একটা বেলুন কিনে দিয়েছিলেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা সবাই… [বিস্তারিত]

যথারীতি আজো শৈবাল কাজে গেলো। আজ পহেলা মে। বিশ্ব শ্রমিক দিবস । ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের 'হে' মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু করে। তাদের দমনে ব্যর্থ হয়ে পুলিশের এলোপাথাড়ি গুলিতে ১১ শ্রমিক নিহত ও অসংখ্য আহত হন। আর গ্রেপ্তার হন অনেকেই যার ফলশ্রুতিতে আন্দোলন চরম আকার ধারণ করে।… [বিস্তারিত]

জীবন জুড়ে লেগে থাকা, অমানিশার ঘোর অন্ধকার কেটে- মৃত্যুঞ্জয়ী সঞ্জীবনী শক্তি উদিত হবে একদিন। সেই শক্তির প্রভাবে পৃথিবীর সমস্ত- মরণঘাতী মহামারী ধূলিসাৎ হবে। ধরিত্রীর কোলে আশ্রয় নেওয়া সমস্ত সৃষ্টি, নব উদ্যমে ফিরে পাবে তাদের প্রাণ। অচল বসুন্ধরা আবার সচল হবে, কোলাহল মুখর জনাকীর্ণে ভরে উঠবে বসুমতী। কবে আসবে সেদিন? কবে আসবে সে সময়? কবে আঁধারের… [বিস্তারিত]

এমন একটা সময় পার করছি সাধারণ জ্বর-সর্দিতেও ভীত হতে হচ্ছে। গত ক'দিন থেকে চরম এক অস্থিরতা ভর করেছে মনে। গরম পানি খাচ্ছি, গারগল করছি। ভিটামিন সি জাতীয় খাবার খাচ্ছি কিন্তু অজানা এক ভয়ে বিপি হাই হয়ে আছে। তবে আলহামদুলিল্লাহ! আপনাদের দোয়ায় আজ একটু ভালো আছি। জ্বর কমেছে, গলা ব্যথাও খুব একটা নেই। আশাকরি দু'একদিনের মধ্যেই… [বিস্তারিত]

মধ্যবিত্ত

মাছুম হাবিবীএকান্ত অনুভূতি১৪টি মন্তব্য

একটি ছেলের বেকারত্বের কষ্ট কোনো মেয়ে বুঝবেনা। মা-বাবার ছলছল চোখ কতটা আঘাত করে বুকের ভেতর, তা কোনো মেয়ের পক্ষে বুঝা সম্ভব না! কেউ হয়তো আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে নিয়ে স্বপ্ন দেখে। আর এদিকে আপনি রাষ্ট্রের দেয়া সার্টিফিকেট হাতে নিয়ে কুকুরের মত ঘুরঘুর করছেন ছোট একটি চাকরীর জন্য! কোথাও নিজের যোগ্যতার প্রমাণ করার সুযোগ পাচ্ছেন না।… [বিস্তারিত]

সান্নিধ্যের ধানসিড়ি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

অস্বচ্ছ স্বপ্নগুলো বারবার ফিরে আসে অবিশ্বাস্য ঘূর্ণির মত, মিলেমিশে, ফিরে যেতে চায় দূর-অতীতে, সম্ভ্রম-সহস্রের সবুজ-শ্যামল ধানসিড়িটির তীরে; অবিমিশ্র একাকীত্ব-সান্নিধ্যের নিবিড়-পরম একাত্বতায়। ভয়ংকর জাল-ফেলা বিরুদ্ধতা হাসে পাশ ফিরে শুয়ে, আাত্মগ্লানি চেপে রেখে, ফিরে আনা স্বপ্ন রুখে সে দেবেই নিপীড়নের নিখাদ-নিভাঁজ অ-নির্বিষ মধু-ঢেলে; আপাত-অদৃশ্য এ-এক আতঙ্কজনক নিশপিশ মিশ্রতা। ছবি......নেটের। [বিস্তারিত]

তুমি ভালো থাকো

সঞ্জয় মালাকারএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

তুমি ভালো থাকো....... . নাহয় একদিনের আনন্দ - তবু নেবনা সমাপ্ত! প্রিয় তোমার সুখেই তো -আমার সুখ প্রতিটা দিনের আনন্দ। প্রেম মানেই তো গল্প উপন্যাস তোমার গল্পে নাহয় আমার সর্বনাশ তবুও অপেক্ষায় থাকবো - হবো গল্পের শিরোনাম। [বিস্তারিত]

প্রিয় শহর (কেমন আছো তুমি)

সুরাইয়া পারভীনচিঠি২৬টি মন্তব্য

প্রিয় শহর, কেমন আছো তুমি? আজ তোমার জন্য খুব কষ্ট হচ্ছে আমার। খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে লিখতে। বলতে পারো তোমাকে ঘিরে থাকা স্মৃতি রোমন্থন করতে ইচ্ছে করছে। কতদিন হলো। কতদিন হলো দুচোখ ভরে তোমায় দেখিনি, হাঁটিনি তোমার অলিগলি পথে। তোমার ধূলোমাখা হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নেইনি কতদিন। খুব মিস করছি তোমাকে। মিস করছি তোমার… [বিস্তারিত]

স্মৃতি অমলিন

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

এখন সিয়াম সাধনার মাস, মুসলমানদের জন্য অন্যতম পবিত্র মাস রামাদান(রমজান) চলছে। রোজার মাস এলেই প্রতিবছর এই সময়ে মনে কত উল্লাস উদ্দীপনা কাজ করতো। অফিস করে ক্লান্ত হয়ে বাসায় আসার পথে ইফতারি কিনে নিয়ে আসতাম। আম্মা, ছোটবোনেরা, আমার গিন্নী সবাই মিলে মুখরোচক বেগুনী, পেঁয়াজু, বুন্দি, খিচুড়ি, সেমাই, সুজি, হালুয়া, রুটি-পড়াটা, শরবত একেকদিন একেক পদের খাবার রান্না… [বিস্তারিত]

আমারও ইচ্ছে করে পাখি হতে প্রজাপতি হতে ঘাসফড়িং হতে শুভ্রমেঘ হতে রামধনু হতে পরী হতে আমারও ইচ্ছে করে উড়তে ছুটতে লাফাতে ভাসতে দুলতে বসতে আমারও ইচ্ছে করে পাখির মতন দূরাকাশে উড়তে প্রজাপতির মতন ফুলে ফুলে ছুটতে ঘাসফড়িং এর মতন লাফাতে শুভ্র মেঘেদের মতন ভাসতে রামধনুর মতন হাওয়ায় দুলতে পরীর মতন গাছের ডালে বসতে আমি পাখি… [বিস্তারিত]

বর্তমান সময়ে সারাবিশ্ব কাঁপাচ্ছে প্রাণঘাতী নতুন করোনাভাইরাস। সংক্ষেপে যার নাম, Covid-19। এই রোগের সাথে যোগ হয়েছে, আরও দুটি রোগ। যথাক্রমে–ভয় ও দুঃশ্চিন্তা! এই রোগ বর্তমানে পৃথিবীর দুইশো দেশেরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। এরমধ্যে বিশ্বের কয়েকটি উন্নত দেশেরও লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়ে আমাদের দেশের বিভিন্ন জেলাশহরেও ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের আক্রমণের শিকার… [বিস্তারিত]

ইদানিং ভয় পেয়ে বসেছে আমার। প্রচণ্ড ভয়ে বুক কেঁপে ওঠে, শিউরে উঠি। পুরো শরীর শিরশির করে উঠে। গা ঝাঁকি দিয়ে উঠে। অকারণেই ছমছম করে আমার চারপাশ। এর কোনো যথার্থ কারণ আবিষ্কার করতে পারিনি। আবার মাঝে মাঝে মনে হয় কেউ আছে, হ্যাঁ আছে। আমি তাকে অনুভব করতে পারি। যখন নিস্তব্ধতা বিরাজ করে তখন মনে এই তো… [বিস্তারিত]