আমার দেশের রাতের আকাশটা পূর্ণিমা না থাকলে অন্ধকার দেখায়। কিন্তু এই দেশের রাতের আকাশে নেই কোন পূর্ণিমা, তবুও কেন? এত ঝকঝকে সাদা আকাশ! একই আকাশ তবুও কতটা অমিল। রাত প্রায় দশটার উপরে তুবও মনে হচ্ছে যেন এইমাত্র সূর্য মামাটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। সেরকম রোদবিহীন ঝকঝকে পড়ন্ত বিকালের আকাশ। রাস্তায় মাঝ দিয়ে সারি বেধে দাঁড়িয়া… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
রমজান মাস মানে সংযমের মাস। দীর্ঘ ত্রিশদিন পানাহার এবং যাবতীয় অপবিত্রতা-মিথ্যাচার-অনৈতিকতা থেকে নিজেকে বিরত রাখার মাস। এর সাথে যুক্ত হয় শাওয়াল মাসের ছয়টি রোজা, যা বরকতময় হিসেবে পরিজ্ঞাত। এখন এগুলোর মানে মোটামুটি জানলে/বুঝলেও খুব ছোটো বেলায় এসবের মানে তেমন একটা বুঝতাম না। তখন রোজার মানে যেটা বুঝতাম তা হলো ফজর আজানের আগে সেহেরি খেয়ে রোজার… [বিস্তারিত]
আমার ফেসবুকে একজন নাইজেরীয় প্রবাসী বান্ধবীর টাইমলাইনে আজ একটি লেখা পড়লাম। তিনি তার ছেলের স্কুলের চেয়ারম্যান মহোদয়ের একটি ই-মেইল নিয়ে লিখেছেন । তার ছেলে নাইজেরীয়ায় যে স্কুলে লেখা-পড়া করে সেখানে টিউশন ফি সারা বছরের টাকা এককালীন স্কুলের ব্যাংক হিসেবে জমা দিতে হয়। তিনি লিখেছেন, শুধুমাত্র প্লে-তে টিউশন ফি বছরে বাংলাদেশী টাকায় ১৫ লাখ টাকার মতন।… [বিস্তারিত]
বাবার চাকরি সূত্রে শিশুকাল থেকেই শহরেই থাকা। বছরে হয়তো এক দুবার বাড়িতে যেতে হতো । তবে এখানেও যৌথপরিবারেই থেকেছি। বাবার বাড়ির লোকজন , মামা বাড়ির লোকজন ও এখানেই থাকতো । সবাই মিলে যখন লঞ্চে বাড়িতে যেতাম তখন এমনিতেই উৎসব উৎসব ভাব হয়ে যেত। এখানে বলে রাখা ভালো তখন লঞ্চ ছাড়া আমাদের বাড়িতে যাবার অন্য কোন… [বিস্তারিত]
শবেবরাতের ক্ষণ শুরু হলেই আগেরদিনে সবাই গোসল করে মসজিদে যেতো। কোরআন পাঠ, নামাজ ও চলতো। কে কতো পরতে পারে প্রতিযোগিতা। এভাবে ফজর পড়ে ঘুম। মা, সকালে উঠে চিল্লাচ্ছে। হায় হায় খোপরায় একটা মুরগিও নাই। আমরাও উঠে দেখি। সে কি একটাও নাই? আম্মা আমার ছোট ভাইকে খোপরায় ঢোকাল, বললো দেখতো ভালো করে। ও গিয়ে দেখে শুধু… [বিস্তারিত]
আমার জীবনে বড় বড় এমন কোন ইচ্ছে কখনওই ছিলোনা যেটা পূরণ না হবার কারনে খুব বেশী কষ্ট পেতে হয়েছে। কারন এই ছোট্ট সময়ে না চাইতেই বিধাতা আমাকে যা কিছু দিয়েছেন তাতেই আমি খুশি। হয়তো এতটুকু পাবার যোগ্যতাও আমার ছিলোনা তবুও তিনি দয়াপরবশ হয়ে দিয়েছেন। ছোটছোট অনেক ইচ্ছে কিছুদিন আগেও মনে পুষে রেখেছিলাম। ভাবতাম যদি সুযোগ… [বিস্তারিত]
ছোটবেলার স্মৃতি, তাও আবার রোজার স্মৃতি, লিখতে গেলে ইতিহাস হয়ে যাবে। তবুও যদি না লিখি, জানবে কেমন করে সবাই? ছোটবেলার স্মৃতি জানানোতে যে ভালোলাগা কাজ করে, জানাতে গিয়ে মাঝে মাঝেই আবেগে ঝাপসা হয়ে যায় চোখ, সে স্মৃতি কেমন করে না লিখে থাকি? জানবো জানাবো, ভাগ নেবো আবেগের, তবেই না আমাদের রুদ্ধ আবেগ পেয়ে যাবে প্রজাপতির… [বিস্তারিত]
প্রিয় সমুদ্র, পথের শেষ প্রান্তরে রূপোলী যে দেয়ালটা তুমি আমার নামে করে দিয়েছিলে সেই দেয়ালটায় আমার ভালোবাসার ক্যানভাস ছিল। আমার স্বপ্ন আঁকার ক্যানভাস ছিল। কত রঙ বেরঙের স্বপ্নরা যে জায়গায় পেয়েছিল সেই ক্যানভাসে। সুযোগ বুঝে আমিও তখন মনের মাধুরী মিশিয়ে অজস্র রোমাঞ্চকর স্বপ্ন-ছবি এঁকে রেখেছিলাম। ভাগ্যিস রেখেছিলাম! জানো, রূপোলী ক্যানভাসে আঁকা সেই ছবি গুলো আজ… [বিস্তারিত]
বর্ষার ঘনঘন বৃষ্টিভেজা গা নিয়ে ছুটে যেতাম বকুলতলায়। কখনো গঙ্গার ঘাটে। কখনো বা ছুটে যেতাম বায়স্কোপ দেখবো বলে। অপেক্ষায় বসে থাকতাম এ বাড়ি ও বাড়ি হতে কুড়িয়ে পাওয়া দু-একটা টিনের টুকরো দিয়ে হাওয়ার মিঠাই খাওয়ার আশায়। এক ফালি রৌদ্রের আমেজ পেলে ছুটে যেতাম মাঠে সাতরঙা ঘুড়ি উড়াবো বলে। রোজ স্থলপদ্মের গন্ধ গায়ে মাখব বলে ছুটে… [বিস্তারিত]
আসসালামু আলইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, সুস্থ থাকুন ,প্রত্যেকে ভাল থাকুন এবং পৃথিবীর সুস্থ হোক এই কামনা করি অনেক মাস পর ব্লগে এলাম.. সুস্থভাবে এই সময় কিছু লেখার মানসিকতা নাই.. করোনাভাইরাসের জন্য ডিউটি করতে করতে অশান্তি লেগে আছে মনের মধ্যে কোথাও একটা... , এখন মনে হয় বেঁচে থাকাটা বড্ড কঠিন.. তবুও আশা… [বিস্তারিত]
আজ আকাশের ভীষণ মন খারাপ, পৃথিবীর অসুখে কাঁদো কাঁদো ভাব। এই বুঝি গলা ছেড়ে কাঁদবে এখনই! অজস্র অশ্রু বিসর্জিত করবে অঝোরে, আকাশের পবিত্র অশ্রুজলের স্নানে, ধুয়েমুছে যাবে পৃথিবীর সমস্ত মহামারী। বিশুদ্ধ এক নতুন পৃথিবীর হবে সৃষ্টি, নব সূচনায় হাসবে মানুষ, হাসবে প্রকৃতি। সবুজে সবুজে ছেয়ে যাবে রুক্ষ শুষ্ক- নিস্তেজ নিস্তব্ধ অরণ্য, লতাপাতা ও গুল্মরাজি। পরিপূর্ণ… [বিস্তারিত]
বলেছি না, এদেশে ধর্ষকের বিচার হয়না সহযোগীদের সহযোগিতার কারণে। এখনো বেশিরভাগ নারী নষ্টপুরুষদের গতিবিধি চিনতে পারেনা বলে প্রায়শই ধোঁকা খায়। ছোটবেলা থেকে শুনে আসছি, নারী ছলনাময়ী। কিন্তু এই ধর্ষণ সংক্রান্ত প্রায় কেইসেই দেখা যায়, ছলনার আশ্রয় নিয়েই পুরুষটি নারীটিকে ফাঁদে ফেলে। খোলা মনে পথ চলে নারীটি হয় প্রতারিত। বরগুনার ঘটনাটি আরও তিনদিন আগেই পত্রিকায় পড়ি।… [বিস্তারিত]
পঞ্চম বারে ঘোষনা আসলো ৫ই’মে পর্যন্ত সাধারন ছুটি বাড়ানো হলো। তবে গুলশান বনানীর মতন অভিজাত এলাকা সহ ঢাকা শহরে নামী-দামী হোটেল রেস্তোরা খোলা যাবে। সাথে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। ষষ্ঠ বারে ঘোষনা আসলো আগামী ১৬ই মে পর্যন্ত সাধারন ছুটি বাড়ানো হলো। সাথে প্রজ্ঞাপন জারী হলো ঈদ উপলক্ষে আজ থেকে সীমিত আকারে শপিংমল সহ… [বিস্তারিত]
করোনার আগ্রাসী সময়ে আমরা প্রায় সবাই ঘরেই থাকছি, এইবারের রমজান চলছে অন্যান্যবারের চাইতে আলাদা, রাতে দেরি করে ঘুম, সেহরি, এরপর ঘুম, ঘুম থেকে উঠার কয়েক ঘন্টা পর ইফতার, কোন কষ্ট নেই, খাই আর ঘুমাই, মাঝখানে ওয়াক্তের নামাজ, এইতো আর কি? যখন চট্টগ্রামে থাকাকালীন সময়ে সেহেরিতে আমাদের জন্য দুধ ভাত কম্পালসারি ছিলো, প্রতি সেহেরিতেই কলা আর… [বিস্তারিত]
হাড় কাঁপানো শীতের কুয়াশা কেটে গিয়ে দখিনা বাতায়ন বেয়ে আসা ফাল্গুনের প্রথম মৃদু-শীত মৃদু-উষ্ণ বাতাস শরীর ছুঁয়ে গেলে যেমন অদ্ভুত অন্যরকম এক শিহরণ জাগানো অনুভূতি অনুভূত হয়। তার প্রথম আগমনে ঠিক তেমনই এক অদ্ভুত অন্যরকম অনুভূতি হয়েছিল আমার। আমার মনে হয়েছিল ফাল্গুনের ঐ প্রথম নাতিশীতোষ্ণ বাতাসটা ও। যে আমায় না ছুঁয়েও ছুঁয়ে গেলো অদ্ভুত ভাবে,… [বিস্তারিত]












