সুবেশ ফুলেরা

 

কুহক-বিদ্যার ঔৎসুক্য থেকে
দূর কিংবা কাছ থেকে আস্ফালন দেখেছি/শুনেছি
স্থিরত্বের বিপরীতে, আটকে গেছি/থেকেছি অনাদিকাল।

সবুজ ঘাসের ডগায় জ্বলজ্বলে শিশির বিন্দু
তারাদের একান্ত রাতাকাশে ঝিকিমিকি
একান্তে দাঁড়িয়ে থির চোখে দেখেছি,
পড়শি এই মহাশূন্যের হিরকদ্যুতি
নিঃসঙ্গের শূন্যতায় দূর থেকেই দেখেছি;
উত্তাপ অনুভবের হৃদয়ে ছুঁতে পারিনি;

পরিপূর্ণ স্বপ্ন-মৌচাক শুকিয়ে গেছে,
ঘুম ভাঙ্গা টান টান চোখে শুধুই ছায়াদের বসবাস,
ফুলের সৌরভ খুঁজি আঁজলা ভরে,
শুধুই ঝাঁক-ঝাঁক ঝুলন্ত বিসর্গ অনুভবের অনুরণনে।

ভ্রাম্যমাণ সময়-স্রোতের ভেদ-রেখায় শুধুই
উজ্জ্বল-উচ্ছল রৌদ্র-ঘ্রাণ খুঁজি,
এই অসময়ের সকাল কুয়াশায়, যখন ঝাপসা
হয়ে আছে সুবেশ ফুলেরা।

ছবি……নেট থেকে।

মোট পড়েছেনঃ ৮০৭জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. জ্বলজ্বলে শিশির বিন্দুরা আমাদের পড়শি হলেও ওদের সাথে ভাব জমানোর সম কোথায় আমাদের? আমরা তো ওদের মাড়িয়ে/পিষে নির্যাসটুকু নিয়েই সূখী।

    এই ফুলের নামটা কি বড় ভাই?

    1. ধুর! নাম কী আর মনে রেখেছি!
      হ্যাঁ, আমরা ইচ্ছেয় অনিচ্ছেয় মাড়িয়ে যাই কত কী!
      আবার অকাল কুয়াশায় আচ্ছন্ন দৃষ্টিতে কত কিছু হারিয়ে যায়।

  2. ফুল নিয়ে দারুণ কবিতা লিখেছেন।
    পরিপূর্ণ স্বপ্ন-মৌচাক শুকিয়ে গেছে,
    ঘুম ভাঙ্গা টান টান চোখে শুধুই ছায়াদের বসবাস,
    ফুলের সৌরভ খুঁজি আঁজলা ভরে,
    শুধুই ঝাঁক-ঝাঁক ঝুলন্ত বিসর্গ অনুভবের অনুরণনে। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো

  3. “সবুজ ঘাসের ডগায় জ্বলজ্বলে শিশির বিন্দু
    তারাদের একান্ত রাতাকাশে ঝিকিমিকি
    একান্তে দাঁড়িয়ে থির চোখে দেখেছি,
    পড়শি এই মহাশূন্যের হিরকদ্যুতি “
    ওয়াও ! আপনার চোখ দুটি দিয়ে আমি ও দেখতে চাই
    অপরুপ হিরক দ্যুতি।
    শুভ কামনা।

    1. আপ্নার চোখ আমা থেকেই উজ্জ্বল, শুধু দেখার অপেক্ষা মাত্র।
      তবে হ্যাঁ, কী দেখলেন, তা কিন্তু জানাতেই হবে, মনে থাকে যেন।
      ভাল থাকবেন, ভাই।

  4. কিছু সময় এমনই হয়
    শিশির বিন্দুর স্বচ্ছ জল
    উজ্জ্বল ঝলমলে তারাদের দল
    মহাশূন্যের হিরকদ্যুতি
    কিছুই ছুঁতে পারে না হৃদয়
    অস্থির অশান্ত চঞ্চল মন
    কিছুতেই হয় না শান্ত সু-স্থির

    সমগ্র বিশ্বের চলছে মৃত্যু মিছিল
    বাতাসে উড়ছে লাশের গন্ধ
    অনাহারে/অর্ধাহারে কাটছে কারো যাপিতজীবন
    এসব দেখে/শুনে আতঙ্কিত অশান্ত হৃদয় শান্ত না হবার ই কথা

    1. আমি নিজেই তো কিচ্ছু বুঝছি না। ভাবি যা তা লিখি না, যা লিখি তা ভাবি না।
      সবার সব ঔৎসুক্য থাকা ঠিক না, কুহক খুব ঘোড়েল বস্তু!
      সব কিছুই সরল, দুনিয়ায় কঠিন বলে কিছু নেই।
      রোজায় রোজা থাকুন, নিয়ম মেনে। নিরাপদে থেকে।

  5. মানবতার মায়াবল যেন হারিয়ে গেছে শ্রদ্ধেয় কবি মহারাজ! আজকের এই সময়ে আমাদের চারপাশের ফুটন্ত ফুলেরাই ভালো আছে। ফুলেরা আমাদের এই সংকটময় সময়ে আজও আগের নিয়মেই ফুটে। আমাদের জন্য সুভাষ ছড়ায়। আর আমরা? আমরা ভেঙে পড়ছি কান্নায়!
    আজ এই করোনাকালে বিবেকের আরাধনায় বেড়ে যায় মনে দুঃখের গভীরতা! তবু আমরা এই সময়ে চিরচেনা আকাশ, বাতাস, জল, স্থল, গাছ, তরুলতা আর ফুলেদের দিকে চেয়ে চেয়ে বেঁচে থাকার স্বপ্নের জাল বুনি!
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি মহারাজ।

    1. আমাদের অনেক কিছুই হারিয়ে গিয়েছে, যা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি।
      তা ও আমরা আমাদের স্বপ্নের মাঝেই বেঁচে থাকতে চাই গভীর ভাবে।
      নিরাপদে থাকবেন।

মন্তব্য করুন