মূল লেখায় যান

করোনা কালের চাঁদ

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

করোনা কালের মধ্যরাত; আঁধারের দাপট হটিয়ে, চাঁদের আলোর দখলদাড়ি- একটু একটু করে বাড়ছে। গগন জুড়ে যেনো উছলে পড়ছে, স্নিগ্ধ জ্যোৎস্নার রূপোলী আলো। দুধ সাদা চাঁদের আলোয়- আলোয় ছয়লাব চতুর্দিক। রূপে রঙে মন মাতানো শুভ্র আলো! চাঁদনী রাত তো এমনই! মধ্যগগনে চাঁদের রূপোলী আলোয় বন্যা বইছে, আর তার চারপাশে তারারা মিটিমিটি জ্বলছে। [বিস্তারিত]

পাওয়া না-পাওয়া

নীরা সাদীয়াএকান্ত অনুভূতি১৯টি মন্তব্য

আমি ভীষণ অবাক হয়ে ভাবি, যা দেখে একটু আগেই হেসে কুটি কুটি হয়েছিলাম, তা দেখে এখন আর হাসি পাচ্ছে না। যা আমাকে একবার হাসিয়ে ফেলেছে, তা আর দ্বিতীয় বার হাসাতে পারবে না। যে চোখে তাকালে এক সময় প্রেম জাগতো, সে চোখে আজ শুধুই যন্ত্রণা। প্রেমও এমন, একবার পেয়ে গেলে আর দ্বিতীয় বার পেতে ইচ্ছে করে… [বিস্তারিত]

নৈঃশব্দকে বেসেছি-ভালো

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

বিঘৎ-ঈষৎ মেঘ থেকে ঝম-ঝমিয়ে বৃষ্টি নামে, অবেলার বেলায়, ক্রমান্বয়ে জড়ো করে রাখা, জড়ো হতে থাকা বুদ-বুদ গুলো হারিয়ে গেল হুট-হাট করে এই আচমকার বৃষ্টি-স্রোতে; মৌন সম্ভাষণে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে/দিচ্ছে নির্বিকার আমাকে; অবিরত-অবিরাম গুটিয়ে রাখা চিত্রকল্পের মতো, কাচের গ্লাস থেকে ছলকে ছলকে পড়া অপৌরুষের অন্যায় সৃষ্টিশীলতার মতো। মুছে যাওয়া/খুলে যাওয়া ডানার শৃঙ্খলে, উপচে পড়া স্বাধীনতার দুঃখ-তাপ… [বিস্তারিত]

করোনা ছুটির দিনগুলি- ১

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

দোস্ত জিপিতো ৭ টাকায় একজিবি দিতাসে হুনছস? এইনে এক্টিভেশন কোড। বাসায় থাইক্যা আর কি করবি? ভাবির লগে বইস্যা রোমান্টিক মুভি দ্যাখ। গতকাল সন্ধ্যা ৬ টায় বন্ধুর এমন মেসেজে চমৎকৃত হয়ে জিপি'র ১ জিবির প্যাকেজ কিনেছিলাম। গদগদ হয়ে বৌকে বলেওছিলাম - চল আজ বেদের মেয়ে জোসনা আর রঙের বাইদানী মুভি দুইটা দেখি। সিনেমার নাম শুনেই সে… [বিস্তারিত]

যুগ যুগ ধরে একটা প্রথা যা আমাদের ধর্মের নয় ধর্ম বহির্ভুত সেটা ধর্মের নামে চালিয়ে দিয়া হয়েছে কত সুন্দর রমণীকে স্বামীর সাথে জলজ্যান্ত পুড়ানো হয়েছে কত চিৎকার আহাজারি ঢাক কাশনের শব্দে তা নীরব করা হয়েছে কিন্তু প্রথাটা ছিল ধর্মবহির্ভুত ধর্মের সাথে যার কোন মিল ছিলোনা এটা ছিল ধর্মীয় কুসংকার হাজার হাজার বছর ধরে চলে এসেছে… [বিস্তারিত]

আবদ্ধ ভাবনা

সাবিনা ইয়াসমিনএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

পার্থিব পৃথিবীতে পা রাখার আগেই চুক্তি হয়ে যায় গর্ভধারিণীর সাথে, চোখ মেলার পর প্রথম কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখে নিই জন্মদাতার মুখ, তারপর থেকে শুরু হয় চুক্তিবদ্ধ জীবন। এক-এক করে যুক্ত হতে থাকি নিত্ত-নতুন চুক্তিতে। সম্পর্কের অধিকারে এড়িয়ে যাওয়ার অজুহাতে কখনো দ্বায় নিয়ে যুক্তির সাথে- বিনা যুক্তিতে মেনে নিয়েছি চুক্তিবদ্ধ জীবন। আসলেই কি মেনে নিই? মেনে নেয়ার… [বিস্তারিত]

না পাঠানো চিঠি

সুরাইয়া পারভীনচিঠি২৭টি মন্তব্য

প্রিয় অনিমেষ, স্বপ্নে হোক বা দুঃস্বপ্নে আমি তোমাকে পেয়েছি। আমি তোমাকে ততোটুকুই পেয়েছি যতোটুকু তুমি আমার নিয়তিতে ছিলে। ঈশ্বর আমার ললাটে যতোটুকু তোমাকে লিখে রেখেছিল সেই ততোটুকু তোমাকে নিয়ে একটা জীবন অনায়াসে কেটে দিতে পারবো আমি। তাই আমাকে নিয়ে ভেবো না। আমি কেমন আছি একলা একা? যদি এমন প্রশ্ন করো উত্থান তবে শুনে রেখো আমি… [বিস্তারিত]

৩ কে বলে অনলাইন মাধ্যম মানুষকে বিপথে নিয়ে যায়? স্বাভাবিক বাস্তব জীবনে কয়েকদিন লাগিয়ে হয়তো আমি মাত্র একটা বই পড়ে শেষ করতাম! অথচ এক দিন ফেসবুক একাউন্ট থেকেই কম করে হলেও পনেরো-বিশটা কবিতা, অনুগল্প বা মুক্তগদ্য পড়া হয়ে যায় আমার। সেই সাথে ব্লগের লেখাগুলো তো আছেই। এক সাথে নক্ষত্র ব্লগ, গল্পকবিতাডটকম, সামহোয়ারইন এবং বন্ধুব্লগের ট্যাব… [বিস্তারিত]

তোমার একটা ফোন কলের অপেক্ষায়- কেটে গেলো আমার ধূসর বিষণ্ণ প্রহর। তবুও মোবাইলের স্কিনে ভেসে উঠলো না- তোমার নম্বর। মানছি অনেক ব্যস্ত তুমি, অথবা ব্যস্ততার যাঁতাকলে পড়ে পিষ্ট রীতিমতো। হয়তো তাই তুমি খোঁজ নিতে পারোনি। শুনেছি মানুষের ইচ্ছের অসাধ্য নাকি কিছুই নেই! তবে তুমি কেনো পারলে না একটু সময় বের করতে? হয়তো তোমার মনেই পড়েনি… [বিস্তারিত]

২ প্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ এর বই তখন চুটিয়ে পড়তাম। পাড়ায় একটা বইয়ের পাঠাগার ছিলো। দু-টাকা করে ভাড়ায় পেতাম এক সপ্তাহ রাখা যেতো। তখনই প্রথম তিন গোয়েন্দা সিরিজ বইয়ে হাতেখড়ি! ঐ পাঠাগার থেকে তিন গোয়েন্দা ভলিউমই বেশি বেশি নেয়া হতো। দু’টাকায় একসাথে তিনটা গল্প পড়ার সৌভাগ্যটা মোটেই ছোট করে দেখার বিষয় ছিলো না তখন। .… [বিস্তারিত]

অগ্নি দহন

মুনএকান্ত অনুভূতি৭টি মন্তব্য

এতো অনেক পুণ্যের কাজ, একটু জ্বালা সহ্য করতে পারলেই অনন্ত স্বর্গ অদেখা স্বর্গের কল্পনা করার চেষ্টা করতে গিয়েই মনে পড়লো কিশোরী বেলায় স্বচক্ষে দেখা নিজের পিসির সতী হবার দৃশ্য। স্বামীর মৃত্যুর পর শোকে বাকরুদ্ধ পিসি ঘোষণা দিলেন তিনি সতী হবেন অনেকে তাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বলেছিলো কিন্তু তিনি কারো কথা শোনেন নি চিতায়… [বিস্তারিত]

শুভ সকাল – প্রাপক ফাগুন

সাবিনা ইয়াসমিনচিঠি২৫টি মন্তব্য

ফাগুন! শুভ সকাল জাদু। কেমন আছো তুমি? ভালো আছো? রাতে তোমার পাঠানো চিঠি পেয়েছি। তারপর সারারাত্রি কেটে গেলো তোমার চিঠি পড়ে। কত কিছু লিখেছো তুমি! শত জনমের সহস্র স্মৃতি নিয়ে লেখা চিঠি খানা আমায় যেন নতুন করে আরেকটা জনম উপহার দিলো! কেমন করে বুঝেছিলে আমি কষ্ট পাচ্ছি? তোমার অপেক্ষায় আছি? অপেক্ষায় থাকি? আমি কেমন আছি… [বিস্তারিত]

দূরত্ব তৈরি হবার পরে... বিষণ্ন সময়ে কেন মনে পড়ে তোমাকে? ভালোবাসার বৃষ্টিতে ভিজিয়ে দিও আমাকে... -এখন যে বৃষ্টি ঝরছে তা ভালোবাসার নয়। এ বৃষ্টিতে ভিজানো যাবে না তোমায়। -কিসের বৃষ্টি ঝরে এখন? -কি লাভ আর কারণ খুঁজে? মূল্যবান সময়ের অপচয় হবে শুধু‌। তার চেয়ে এই ভালো যা ঝরছে ঝরতে দাও। -ভালোবাসতেই চেয়েছিলাম তোমাকে কেবল দু'চোখে… [বিস্তারিত]

ছোট বেলা থেকে অনেক নাটক এ অভিনয় করেছি। অফিসেও করেছি। পথ নাটক করেছি ঢাকার রাজপথে। আর সংসার জীবন বলতে গেলে অভিনয় ছাড়া চলেই না। এসব অভিনয় খুব আহসানের সাথে করে চলছি। কোন সমস্যা হচ্ছে না। কিন্তু ক্যামেরার সামনে যেদিন অভিনয় করতে হলো পুরাই টাসকী। কতবার যে সর্ট নিতে হয়েছিল। ছোট্ট একটু অভিনয় হাত পায়ে কম্পন।… [বিস্তারিত]

আজ আমার এত্তো গুলো মন খারাপ!!! #যে মহিলা আমার জন্মের পর প্রথম কোলে নিয়ে আদর করছিল! আজ সে বেঁচে নেই, আজ আমার তার জন্য মন খারাপ৷ #যে দোকানে প্রতিদিন চকলেট খেতে যেতাম! বাকিতে মাস শেষে আব্বু হিসাব ছাড়া টাকা দিতেন আজ আমার তার জন্য মন খারাপ৷ #স্কুলের প্রথম বেঞ্চে পাশে বসা সেই মেয়েটি! যার পাশে… [বিস্তারিত]