নৈঃশব্দকে বেসেছি-ভালো

 

বিঘৎ-ঈষৎ মেঘ থেকে ঝম-ঝমিয়ে
বৃষ্টি নামে, অবেলার বেলায়,
ক্রমান্বয়ে জড়ো করে রাখা, জড়ো হতে থাকা
বুদ-বুদ গুলো হারিয়ে গেল হুট-হাট করে
এই আচমকার বৃষ্টি-স্রোতে;

মৌন সম্ভাষণে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে/দিচ্ছে নির্বিকার আমাকে;
অবিরত-অবিরাম গুটিয়ে রাখা চিত্রকল্পের মতো,
কাচের গ্লাস থেকে ছলকে ছলকে পড়া
অপৌরুষের অন্যায় সৃষ্টিশীলতার মতো।

মুছে যাওয়া/খুলে যাওয়া ডানার শৃঙ্খলে,
উপচে পড়া স্বাধীনতার দুঃখ-তাপ মুছে ফেলে
নৈঃশব্দের নিঃসঙ্গতাকে বেসেছি-ভালো
করোনাকালের করোনালাপে।

ছবি……নেটের

মোট পড়েছেনঃ ১৭১জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. বিঘৎ-ঈষৎ মেঘ থেকে ঝম-ঝমিয়ে
    বৃষ্টি নামে, অবেলার বেলায়,

    ……….পাশের ঘরের টিনের চালের বৃষ্টির ঝমঝম শব্দটা আমার কাছে ঘুম পাড়ানি গানের মতোই লাগে। দুপুরে বেশ অন্ধকার দেখে বৃষ্টি নামবে ভেবে শুয়ে ছিলাম ঘুম পাড়ানি গান শুনার আশায়। কিন্তু ভালো গান শুনতে না পারায় ঘুমটাও ভালো হয়নি।

  2. “মৌন সম্ভাষণে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে/দিচ্ছে নির্বিকার আমাকে;
    অবিরত-অবিরাম গুটিয়ে রাখা চিত্রকল্পের মতো,”
    একটুখানি বৃষ্টি আপনার হৃদয়কে এতো সুন্দর স্পর্ষ করতে পারে তা করোনাকালের আলাপে না হলে ব্যর্থ হতাম বলে।
    ভালই লাগলো। শুভ কামনা।

  3. মৌন সম্ভাষণে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে/দিচ্ছে নির্বিকার আমাকে;
    অবিরত-অবিরাম গুটিয়ে রাখা চিত্রকল্পের মতো,
    কাচের গ্লাস থেকে ছলকে ছলকে পড়া
    অপৌরুষের অন্যায় সৃষ্টিশীলতার মতো।

    বাহ চমৎকার লিখলেন ভাইজান।

  4. আজকের বৃষ্টি টা মনটাকে কিছুক্ষণ ভিজিয়ে দিয়ে গেলো। ধন্য সুন্দর একখান করোনাকালের বৃষ্টি-কবিতা উপহার দেবার জন্য। একখান চন্দ্রবিন্দু পাইনি কাঁচের গ্লাসে। ধন্যবাদ ভাইয়া। শুভ সন্ধ্যা

    1. বৃষ্টিটি ভাল করেই ছুঁইয়ে গেছে, ছুঁইয়ে দিয়েছে,

      আমার দুটো ডিকশনারিতে চন্দ্রবিন্দু নেই কিন্তু। চোখ চালু থাকবে।
      ভাল থাকবেন আপনি।

      1. কাঁচ • (kãs)
        glass
        Synonym: ছিছা (sisa)। SiO2 সিলিকা যাহাকে বলে।
        কাঁচ /বিশেষ্য পদ/ বালি, ক্ষার ইত্যাদি দ্বারা তৈরী পদার্থ বিশেষ; উজ্জ্বল কিন্তু অসার কাঞ্চনের বিনিময়ে পাইলাম কাঁচ.। আধুনিক বাংলায় অনেক কিছুই ব্যবহার করে না । তবে চন্দ্রবিন্দু দিয়েই ‘কাঁচ’ বানান শিখেছি। ধন্যবাদ আপনাকে

  5. নৈঃশব্দ্যের নিঃসঙ্গতাকে ভালোবাসতে পারলেই বাজিমাত। আহা! কবে যে আমিও ভালোবাসতে পারবো নিঃসঙ্গতাকে?
    এমন দুর্দিনে আচমকা বৃষ্টির স্রোতে হারিয়ে যাবারই তো কথা।

    1. অসাধ্য বলে কিচ্ছু নেই। আপনি অবশ্যই পারবেন।
      বৃষ্টি হৃদয় ছুঁয়ে যাওয়ার-ই মত ছিল।
      বৃষ্টি আমার খুব-ই পছন্দ, টের পেয়ে যাবেন।
      ধন্যবাদ, আপনি নিরাপত্তায় থাকবেন।

  6. মৌন সম্ভাষণে বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে নির্বিকার আমাকে;
    অবিরত-অবিরাম গুটিয়ে রাখা চিত্রকল্পের মতো,
    কাচের গ্লাস থেকে ছলকে ছলকে পড়া
    অপৌরুষের অন্যায় সৃষ্টিশীলতার মতো।
    ————-ভাললাগা জানালাম

  7. ঘরে থেকে নিস্তব্ধ নিরবতায় নিজের সাথে একাকী কথা বলাই ভালো। করোনায় কে যায় বাইরের চিৎকার চেঁচামেচিতে করতে? মরার চেয়ে এই ভালো।

মন্তব্য করুন