পাওয়া না-পাওয়া

  • আমি ভীষণ অবাক হয়ে ভাবি,
    যা দেখে একটু আগেই হেসে কুটি কুটি হয়েছিলাম, তা দেখে এখন আর হাসি পাচ্ছে না। যা আমাকে একবার হাসিয়ে ফেলেছে, তা আর দ্বিতীয় বার হাসাতে পারবে না। যে চোখে তাকালে এক সময় প্রেম জাগতো, সে চোখে আজ শুধুই যন্ত্রণা। প্রেমও এমন, একবার পেয়ে গেলে আর দ্বিতীয় বার পেতে ইচ্ছে করে না। আর যা না পাওয়া হয়ে থাকে তাই অনেক আকাঙ্ক্ষার, অনেক প্রত্যাশার, অনেক মূল্যবান।

আসলে আমরা প্রাপ্তিগুলোকে আঁকড়ে বাঁচি না, বাঁচি অপ্রাপ্তি গুলোকে মুঠোবন্দী করে। আমাদের হৃদয়ের যতটুকু ক্ষত বিক্ষত ততটুকুই বাঁচতে বলে, নতুন কিছু পাবার জন্য, যন্ত্রণায় মলম দেবার জন্য। সবকিছু পাওয়া হয়ে গেলে আর বাঁচতে মন চায় না।

মোট পড়েছেনঃ ৮৭৩জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. একবার পাওয়া হলে দ্বিতীয় বার আর অতোটা আকর্ষণ থাকে না। আমরা আসলেই অপ্রাপ্তি গুলো কে নিয়ে বেঁচে থাকতে ভালোবাসি। খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপু। ভালো থাকবেন শুভ কামনা রইলো

  2. আসলে আমরা প্রাপ্তিগুলোকে আঁকড়ে বাঁচি না,
    বাঁচি অপ্রাপ্তি গুলোকে মুঠোবন্দী করে।
    তাই তো হতাশায়।
    সুন্দর লিখলেন। শুভ কামনা।

  3. প্রাপ্তি গুলোকে প্রাপ্তি মনে হয় না
    কিন্তু অপ্রাপ্তি যদি কিছু থাকে তবে
    তার জন্য কষ্ট দুঃখ হতাশা এমন ভাবে
    চেপে থাকে যেনো জীবনে কিছুই নেই
    কিছুই পাওয়া হয়নি জীবনে।

    মানব মন অদ্ভুত রহস্যে ঘেরা
    চমৎকার লিখেছেন আপু

  4. অপ্রাপ্তিগুলোকে সম্বল করে বেঁচে থাকি কারন আশাই হচ্ছে বেঁচে থাকার মাধ্যম। যেদিন মানুষের সব আশা পূরণ হয়ে যাবে সেদিন আর বেঁচে থাকতে মনে চাইবেনা।

    অল্পকথায় চমৎকার লিখলেন।

  5. সুন্দর বলেছেন আপু, পাওয়ার আগে একটা জিনিসের জন্য আমরা যতটা উদগ্রীব থাকি পেয়ে গেলে যেন এক সময় তাতে আর ততটা আকর্ষণ থাকে না। তখন অন্য কোন না পাওয়া জিনিসের পেছনে আবারো ছুট লাগাই…….শুভ রাত্রী।

  6. ” আমরা প্রাপ্তিগুলোকে আঁকড়ে বাঁচি না, বাঁচি অপ্রাপ্তি গুলোকে মুঠোবন্দী করে। ‘ –
    একমত লেখার সাথে।

    শুভ কামনা।

মন্তব্য করুন