করোনা কালের চাঁদ

সুরাইয়া পারভীন ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১১:১৯:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

 

করোনা কালের মধ্যরাত;
আঁধারের দাপট হটিয়ে,
চাঁদের আলোর দখলদাড়ি-
একটু একটু করে বাড়ছে।

গগন জুড়ে যেনো উছলে পড়ছে,
স্নিগ্ধ জ্যোৎস্নার রূপোলী আলো।
দুধ সাদা চাঁদের আলোয়-
আলোয় ছয়লাব চতুর্দিক।
রূপে রঙে মন মাতানো শুভ্র আলো!

চাঁদনী রাত তো এমনই!
মধ্যগগনে চাঁদের রূপোলী আলোয় বন্যা বইছে,
আর তার চারপাশে তারারা মিটিমিটি জ্বলছে।

১২৮৬জন ১০০৮জন

২৩টি মন্তব্য

মন্তব্য করুন