মূল লেখায় যান

বিশ্বের সবচেয়ে বেশী জনসংখ্যার দেশ চীনে গিয়েছি সারে তিনবার। তিনবার ভিসা নিয়ে, একবার ভিসা ছাড়া। দুই হাজার নয় এবং দুই হাজার এগারো সনে ভ্রমনের উদ্দেশ্যে দুইবার। দুই হাজার আঠারো সনে ব্যবসা এবং ভ্রমনের জন্য। দুই হাজার ষোল সনে দক্ষিন কোরিয়া যাবার সময় চায়না ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট বিলম্ব জটিলতায় গুয়াংজু তে ট্রানজিট নিতে হয়েছিল ২৬ ঘন্টা।… [বিস্তারিত]

ইচ্ছে করে বিশাল আর সুনীল আকাশে পাখির মতো উড়তে। আর উড়তে। ইচ্ছে করে আকাশের বিশালতার স্পর্শ গায়ে মেখে উদার আর বিশাল হৃদয়ের অধিকারী হতে। ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মানুষের সংকীর্ণ মানসিকতাকে দূর আর নির্মূল করে দিতে। ইচ্ছে করে সুনীল আকাশের মুগ্ধতার ছোয়ায় মানুষের মনকে পূতপবিত্র করে দিতে। ইচ্ছে করে আকাশের বিশালতার মতো মানুষের ক্ষুদ্র… [বিস্তারিত]

কৈফিয়ত

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

আজ আর হাজারটা কৈফিয়তের ডালি সাজিয়ে, নতজানু হয়ে বসতে হয় না তোমার সামনে। বলতে হয় না জান! আমি ঠিক আছি, এতো ভেবো না তো কিচ্ছু হবে না আমার, যতোদিন তুমি শ্বাস-প্রশ্বাস নেবে, ততোদিন কিচ্ছুটি হবে না আমার! আজ আর তোমাকে কৈফিয়ত দিতে হয় না বলে পথ চলতে হয় না গুটি গুটি পায়ে, ধাপ ফেলতে হয়… [বিস্তারিত]

জন্ম থেকেই আমরা স্রষ্টা বিশ্বাসী! কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ ঈশ্বরে! যে যা-ই বলে ডাকুক-না-কেন, আমরা সকলে কিন্তু একজনকেই ডাকছি। তিনিই মহান স্রষ্টা! তিনি আল্লাহ! তিনি ভগবান! তিনিই ঈশ্বর! উপাসনা করি যাঁর যাঁর ধর্মীয় রীতিতে। কেউ মসজিদে। কেউ মন্দিরে। কেউ গির্জায়। কেউ প্যাগোডায়। কেউ মহান স্রষ্টার উপাসনা করে ধ্যানমগ্ন হয়ে বনেজঙ্গলে। কেউ নামায আদায় করে… [বিস্তারিত]

ধূসর পান্ডুলিপি আর খুচরা পদাবলিতে সে বিরহের কথা আজ আর লেখা হয় না। তুমি গঙ্গার বয়ে চলা স্রোতকে আজও অনুভব করতে পারো নি তাহলে কেমন করে প্রেমিক হবে? তুমি একবারও নিশিযাপন করে অনুভব করো নি অপরাজিতার গন্ধ। শূন্যের মাঝে তোমার ছায়াচিত্র দিয়ে যে আল্পনা আঁকা সেটা আজ অশোকের ফুলে ডাকা। ভিজে যাওয়া বর্ষার পত্রবৃন্তের নির্যাসকে… [বিস্তারিত]

ওগো বর্ষা! ওগো বৃষ্টি! ঝরো ঝরো অঝোর ধারায়। ভিজিয়ে দাও সিক্ত করো বসুন্ধরা তপ্ত দগদ্ধ জন জীবনে দাও শান্তি আর প্রশান্তি সবুজ প্রকৃতি পাহাড় পর্বতে দাও প্রাণের ছোয়া জীব ও জলজ জীব বৈচত্র‍্যে আনো প্রাণচাঞ্চল্য পুকুর নদী আর সাগরের জলজপ্রাণী হোক আনন্দে আত্মহারা। পশু পাখি আর ময়ুর পেখম তুলে নাচুক আপন ভুবনে। মানুষের হৃদয় মনকে… [বিস্তারিত]

ক্ষীণ বাতাসে মিলিয়ে যায়/যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে, মুহূর্তের ভ্রান্তিতে, কাচ-ভঙ্গুর বিশ্বাসগুলো ফিরে এসে জানলায় উঁকি দেয়; ফিরে আসে স্বভূমিতে আবার-ও ভ্রান্তির মত; আত্মস্থ মুহূর্তগুলো অস্থিরতা বয়ে আনে, বিমুগ্ধতা না; বুক পকেটে লিখে রাখা স্বপ্নগুলো থমকে দাঁড়ায় ভারী বর্ষণ উপেক্ষায় রেখে, শুরু করে পথচলা আলোক-রেখা বরাবর; রুদ্ধশ্বাস আলোড়ন পেছনে ফেলে স্বপ্নেরা আবার ডানা মেলে দীঘল মিছিলে, হারিয়ে… [বিস্তারিত]

দশ মিনিটের ঘুম

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৯টি মন্তব্য

সারাদিনের দৌড় ঝাঁপ শেষে; ক্লান্ত-শ্রান্ত শরীর যখন এলিয়ে দেই বিছানায় তখন মনে হয় আজ রাতে নিশ্চয়ই ঘুম হবে বেশ তৃপ্তিদায়ক আর পরম শান্তির ঘুম হবে! সারাদিনের ব্যস্ততা শেষে অবসন্ন মন- কতোক্ষণই বা জেগে জেগে ভাববে তারে। বেশ প্রফুল্ল হয়ে দু'চোখের পাতা একে অপরকে আলিঙ্গন করে। তারপর দ্রুত ঘোর ঘুমে আচ্ছন্ন হই ঠিক তখনই সে আসে… [বিস্তারিত]

আমার অভিমানী বাবা

কামাল উদ্দিনস্মৃতিকথা১৫টি মন্তব্য

খুব ভোরে ব্যবসা প্রতিষ্ঠানে আসাটা আমার প্রতিদিনের অভ্যাস। আজ ও তার ব্যতিক্রম হয়নি। অফিসে বসে সবে মাত্র পত্রিকাটায় আয়েশ করে চোখ বুলাচ্ছিলাম । এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠে, চেয়ে দেখি গিন্নীর ফোন। বাড়ি থেকে সবে মাত্র এলাম এখনি আবার ফোন কেন? নিশ্চয়ই বাজারের ফর্দি! চোখে বিরক্তি নিয়ে হাসি মুখে বললাম হ্যালো ......... ওপাশের কন্ঠ… [বিস্তারিত]

বৃষ্টি হলে চট্টগ্রাম জলে ডুব্বে তা গা সওয়া হয়ে গেছে। বৃষ্টি হলে সালামের ফ্লাইওভারেও পানি জমবে গাড়ি দূর্ঘটনায় পড়বে তা গা সওয়া হয়ে গেছে। রাস্তায় ঘন্টার পর ঘন্টা যানজটে মানুষের শ্রমঘন্টা নষ্ট হবে তা গা সওয়া হয়ে গেছে। ভি আই পি আর বড় বড় কর্তাদের গাড়ি উল্টো পথে চালবে তা গা সওয়া হয়ে গেছে। বেপরোয়া… [বিস্তারিত]

জোৎস্নার লুকোচুরিতে ল্যাম্পপোস্টের নিয়ন আলোর পাটাতনে নিজেদের প্রেম বিলাসে মত্ত একজোড়া কপোত কপোতীর বুভুক্ষু নিঃশ্বাস ছুঁয়ে যাই আমি ত্রস্তপায়ে। ঠাস করে একটি আওয়াজ ওঠে! নিউটনের তৃতীয় সূত্র মনে পড়ে গেলো। বুঝলাম এটি তৃতীয়পক্ষের উপস্থিতিতে প্রথমপক্ষের তীব্র আবেগের বিপরীত প্রতিক্রিয়া মাত্র। মৃদুমধুর হাসিতে গাল ফুলে উঠে আমার! একাকীত্বের দহনজ্বালা কি এবার বুঝবে তারা! ক্ষান্ত দিয়ে পা… [বিস্তারিত]

ভ্রমনে গেলে প্রচুর ছবি তুলি আমি। নিজের ছবি খুব কম তোলা হয়। জ্ঞাত বা অজ্ঞাত ভাবে আমার কিছু ছবি তুলে রাখে ভ্রমন সংঙ্গীগন। পরে এসব ছবি আমাকে দিয়ে দেন। এরমধ্যে কিছু ছবি আমার কাছে এপিক ছবি হিসেবে বিবেচিত হয়। মাঝে মাঝেই স্মৃতির এলবাম খুলে দেখি এসমস্ত ছবি। এইসব ছবিতে নিজকে আজীবন বন্দী রাখতে ভালো লাগে।… [বিস্তারিত]

বৃত্ত বন্দীত্বে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৮টি মন্তব্য

অক্ষর বৃত্ত, স্বর বৃত্ত, মাত্রা বৃত্ত, আরও আরও কত শত শত জানা-অজানা বৃত্ত-ফাঁদে বন্দী হতে হতে বিনির্মাণে নরক, নরকের যন্ত্রণা! থেমে যাইনি/থাকিনি/থাকবো-ও না। তাই বলে কামিনীর ঝোপ-ঝাড়ে উঁকি দেবোনা! ওঁত পাতবো-না নৈশব্দদের গুপ্ত ভাণ্ডারে! খুঁজবো-না অতিশব্দ, প্রতিশব্দ, পরাশব্দ, শ্লীল-অশ্লীলতা, পরস্পর মিত্রতার ছলে! সেটি হতে দিচ্ছি না; হলুলুলু বা চেরাপুঞ্জি বা আন্দামান বা সফেদ তাহিতি দেশ… [বিস্তারিত]

এখন যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়। এখন মানবিক হওয়ার শ্রেষ্ঠ সময়। এখন ধর্মীয় অনুশাসন মানার শ্রেষ্ঠ সময়। এখন মানুষের কষ্ট লাগব করার শ্রেষ্ঠ সময় এখন মানুষের ত্রাণ চুরি ও দূর্ননীতি রোধ করার শ্রেষ্ঠ সময়। এখন দুস্থ অসহায় মানুষের ঘরে ঘরে ত্রাণ ও সাহায্য পৌঁছে দেওয়ার শ্রেষ্ঠ সময়। শিশু নারী নির্যাতন ধর্ষণ খুন যৌন নিপীড়ন বন্ধ করার… [বিস্তারিত]

অস্তিত্বের অনন্ত-বৈভব নিয়ে ভাবি না, শ্রেণীবদ্ধ চিকন চিকন সুখ এখন অসুখের মত লাগে, বৈদিক ঋষির মত ধ্যানী বৃক্ষ হতে ইচ্ছে করে না, তূণীর থেকে তীর তুলে অলক্ষ্যে লক্ষ্য ভেদ ভালোলাগে না। কাশফুল-বনে লুকোচুরির ছলে আচমকা চেপে রাখা ইচ্ছেটি প্রবহমান করতে আর ইচ্ছে করে না, সামান্য খুনসুটি উপেক্ষা করে, শরীর মনের তীব্র জ্বলুনির জলজ বিস্তারে; নিশি-পুকুরে… [বিস্তারিত]