বৃষ্টির টাপুর-টুপুর,না, টানা-বৃষ্টি, অঝোরে, শুকনো পাতার নূপুর!না, পাখি বা ঝিঁঝিঁ’র আওয়াজ-ও না, গুরুগুরু মেঘ-ধ্বনি অন্তহীন হৃদ-নৈঃশব্দ ভেদ করে; একরোখা কদম ফুলের জুটি আড়াল পাতায়! ‘সাধের যৌবন ভাইস্যা যায়’! কখনও খোলাখুলি, কোলাকুলি, মুখোমুখি! দখলিস্বত্বের তর্কাতীত জঙ্গি-শেষে শুধুই আলাপ-বদল মেঘামেঘি, উড়াল মেঘাকাশে ডানা-আঁকা-বৃষ্টি নক্ষত্রের ঝাড়বাতি নয়, শুধু কয়েক ফোঁটা করুণা-জল হয়ে ঝরবে হৃদয়ের আকাশ-মাটি-প্রান্তরে। যদিও চাই না,… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
মানবতা কাঁদে যখন সড়ক দুর্ঘটনায় আহত শিশু চিকিৎসা না পেয়ে মারা যায়। মানবতা কাঁদে যখন ধনীরা অঢেল সম্পদ থাকা সত্ত্বেও হাসপাতালে জায়গা না পায়। মানবতা কাঁদে যখন হৃদরোগী হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরে শেষ নিস্বাস ত্যাগ করে। মানবতা কাঁদে যখন কিডনি রোগী ডায়ালোসিস করতে না পেরে যন্ত্রণায় ছটফট করে। মানবতা কাঁদে রোগীরা যখন নিয়মিত চিকিৎসার জন্য… [বিস্তারিত]
বাঁচার আনন্দে ভাগ বসাতে মূক হবো তর্ক-হীনের গোমরা-মুখ নিয়ে চাঞ্চল্যে-ভরপুর-সময় হাতরে; প্রত্যহের রুটিনে পরিপাটি থাকবো ইচ্ছানুসারে ঈষদুষ্ণ মধু-জলে ভিনিগার মিশিয়ে ঢক-ঢক করে গিলে নেব যতক্ষণ যতটুকু পারা যায়, সাধ, বেঁচে-থাকার বেঁচে-যাওয়ার; এ্যালোভেরার সুতীব্র সাধ ব্রহ্মতালুতে চেপে ঝাঁক-ঝাঁক নাছোড়-বান্দা জ্যৈষ্ঠ-ডাক রঙ্গন-পাখায় ঝরবে অবলীলায়। [বিস্তারিত]
গতকাল সোনেলার ফেসবুক গ্রুপে আমাদের লেখক এবং পাঠক সমীপে মতামত জানতে চেয়ে একটি প্রশ্ন রেখেছিলাম- " আপনার লেখায় পাঠকের মন্তব্য কমে গিয়েছে কেন?" বিস্তারিত লেখার আগে গ্রুপে কেন এই পোষ্ট দিয়েছিলাম সেটির ব্যাখ্যা দেয়া উচিত বলে আমি মনে করি- প্রথমত, আমরা ফেসবুকে সবাই এক্টিভ অথচ ব্লগে তেমন নই। ব্লগে অনেকের চোখে পোষ্ট এড়িয়ে যেতে পারে।… [বিস্তারিত]
অনেকেই ডিপ্রেশনের কারণে সুইসাইডকে ডিফেন্ড করছেন তাদের কিছু খন্ড ঘটনা বলি.. খেলার মাঠে যখন সবার সামনে আপনার রুগ্ন বডির কারণে যখন শুনতে হয় কাইলা মাছ বা পাট কাঠি। বা পরিবার থেকেই যখন বলে নেশা করিস নাকি তখন যে প্রেশারটা ব্রেইনের উপর পরে সেটাই ডিপ্রেশন! আপনার চোখ বড় বিধায় "গরুর চোইখা" বলে যখন আপনাকে ক্ষ্যাপানো হয়,… [বিস্তারিত]
হায়রে করোনাভাইরাস! পৃথিবীর করে দিলে একি সর্বনাশ। থমকে দিয়েছ পৃথিবীকে। স্থবির করে দিয়েছ মানুষের জীবনকে। বদলে গেছে মানুষের জীবনধারা মানুষের জীবন থেকে চলে গেছে আনন্দধারা। জংগলের জীব জন্তু পশু পাখি আজ উন্মুক্ত ঘরবন্দী আক্রান্ত স্বজনহারা মানুষ আজ অশ্রুসিক্ত। সড়ক পরিবহন আকাশ আর নৌপথ হয়েছে বন্ধ। জীবন জীবিকার সব পথ আর উৎস সবকিছুই অবরূদ্ধ। মানুষের অবিচার… [বিস্তারিত]
আমার মেয়েবেলার পুরোটা স্মৃতিই আমার বাবাকে ঘিরে। কারন, আমার জন্মের তিন বছর পর আমার একটি ছোট বোন হয়। আর তখন থেকেই আমি যেন অনেকটাই পর হতে লাগলাম আমার মায়ের কাছে। আমি যখনি ঐ অজানা ছোট্ট মেয়ে বাচ্চাটার কাছে গিয়ে দাঁড়াতাম, তখনই আমার মা বলে উঠতো, “ধরো না, বাবু ব্যথা পাবে।” আর আমি মনে মনে বলতাম,… [বিস্তারিত]
আমি বিবাহ করেছি, ১ আষাঢ় ১৩৯৩ বঙ্গাব্দ। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি, মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খাঁন থানাধীন তালতলার দক্ষিণে এবং সুবচনী বাজারের পশ্চিমে নয়াবাড়ি গ্রামের এক গরিব পরিবারের মেয়ের সাথে। বিবাহ করেছি নিজের ইচ্ছেতে। প্রথমে বছর দুয়েক প্রেম প্রেম খেলা। তারপর মা এবং বড়দা'র সম্মতি ক্রমে আনুষ্ঠানিকভাবে বিয়ে। বিয়ে করেছি বর্তমানে ৩৪ বছর গত হতে চললো। কিন্তু… [বিস্তারিত]
"মানুষ কখনো ভুল করেনা।" না, এটি কোন বিখ্যাত মনীষীর কথা নয়। আমি নিজেই মাঝেমধ্যে কথাটা বলি। জানি অনেকেই একমত হবেন না। ঐক্যমতের বাধ্যবাধকতাও নেই। শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পার্থক্যই অনেক ব্যবধান গড়ে দিতে পারে। আমার মতে একজন পাগলও যখন যে কাজটি করেন, সেটি সঠিক মনে করেই করেন। কিন্তু ফলাফলের বৈপরীত্য প্রমাণ করে সিদ্ধান্তটি ভুল ছিল। তেমনি পৃথিবীতে… [বিস্তারিত]
তাকে হারিয়ে ফেলার কারণে, একটা কবিতা লেখা যেতেই পারে। হোক না সে কবিতার নাম কষ্ট, হোক না সে কবিতা দুঃখের, তবুও চাই ই চাই একটা কবিতার সৃষ্টি। শুধু তাকে হারিয়ে ফেলার জন্যে, উল্লাস করতে চাই সৃষ্টির সুখে! তার ফিরে না আসার কারণে, একটা গল্প লেখা যেতেই পারে। হোক না সে গল্পের নাম হতাশা, হোক না… [বিস্তারিত]
হে মুমিন মুসলমান তোমরা কেন না শোকর এবং নাফরমান। প্রভু দয়া করে যা দেন তার জন্য কেন কর না শোকর গুজরান। না শোকর জাতিকে প্রভু আর কতকাল যোগাবে রিযিক আর ধন। তোমরা কেন ভুল যাও তিনি হলেন রহমানির রাহীম বড়ই মেহেরবান। তোমাদের পাপরাশি যদি তিনি প্রকাশ করিতেন কিভাবে লুকিয়ে রাখতে তোমার চেহারা বদন। চারিদিকে মানুষ… [বিস্তারিত]
সময় চাকা চলছে নিরবধি অস্থির হচ্ছি-না, অসুস্থ-ও না, গল্পে গল্পে কাটা সময়-মোহনীয়তা; রিক্সার টুং টাং, মোটর বাইক আর গাড়ীর হুশ-হাস, সবজী ওয়ালার হাঁকডাক, এখন-ও সীমিত হয়ে প্রায় ঠিকঠাক সবকিছু, বিদ্যুতের সামান্য আসাযাওয়া। খুলে রাখা/দেওয়া দক্ষিণ-জানালা, হৃদ-জুড়ানো বৃষ্টি-হাওয়া, নিয়মমাফিক ট্রান্সট্রায়মারের কবিতায় মুখ-গোঁজা; সবকিছু ফেলে রেখে/ফেলে দিয়ে, শূন্যতার অতৃপ্তি ছুঁয়ে যতদূর হেঁটে গেলে, নির্বিঘ্নতার ছায়া পাওয়া যাবে… [বিস্তারিত]
দেবী, ফিরে যাও নিজ স্হানে সন্ধ্যা এসেছে উঠোন ধরে, তোমার অপেক্ষায় রয়েছে ঘর সকল শূন্যতা জুড়ে! দেবী, সাধু সন্ন্যাসী ভক্তি বৈরাগী তোমার স্বামী ই তো তোমার পরম সন্ন্যাসী। [বিস্তারিত]
এক রক্তিম গোধূলি বেলায়, তোমার চোখে দু'চোখ রেখে, কত রঙ বেরঙের স্বপ্নের আল্পনা- এঁকেছিলাম রঙহীন হৃদয় আঙ্গিনায়! ভেবেছিলাম ধূলো ধূসরিত বিবর্ণ উঠান, রাঙিয়ে তুলবো হরেক রকমের স্বপ্ন-রঙে। কিন্তু কখনো ভাবনায় আসেনি কৃষ্ণচূড়ার মতো টকটকে রক্তলাল- গোধূলি বেলা হয়ে উঠবে বিভৎস পাঁশুটে, রঙ-বেরঙের স্বপ্নরা হয়ে যাবে- বিদঘুটে বিচ্ছি ম্রিয়মাণ, আল্পনা হয়ে উঠবে নিস্তেজ নিষ্প্রাণ। বিভৎস পাঁশুটে… [বিস্তারিত]
শ্বাপদ সংকুল এদেশে নারী বা কন্যাশিশু কেউই নিরাপদ নয়। কাকে দোষ দেবো বুঝে উঠতে পারছি না! ওই কিশোর ছেলেগুলোকে? কিশোরী মেয়েটিকে? সমাজ কাঠামোকে? রাষ্ট্রীয় ব্যবস্থাকে? পুরুষতান্ত্রিক কাঠামোকে? ছেলেগুলোর বেড়ে ওঠা পরিবারের অভিভাবকদের? নাকি মেয়েটিকে নানাবাড়ির জিম্মায় রেখে যাওয়া অভিভাবকদের? নাকি ঈশ্বরকেই? কিশোরীর মা ঢাকায় ক্যান্সার আক্রান্ত স্বামীর চিকিৎসায় সেবা দিতে এসে লাশ নিয়ে বাড়ি ফিরেন।… [বিস্তারিত]






















