হে মহান শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, আপনাকে বহুদিন-বহুভাবে খুঁজেছি/খুঁজি, যেমন খোঁজে আপনার আরও সৃষ্টির শ্রেষ্ঠরা, আপনি নিশ্চয়ই জানেন /নিশ্চিত জানেন, কে-কেন আপনাকে খুঁজে, পেতে চায় প্রাণের করে; হে সর্বশ্রোতা প্রভু, আপনাকেই ডাকি/ডেকে যাই সারাক্ষণের মনে মনে, চেতনায়-অবচেতনে, যেমনটি করে ডেকে যায় আরো-আরো সব্বাই, আপনি ই জানেন এ ডাক কিসের-কেন! হে নিরাকার লা-শরিক, আপনি কারোরই দৃষ্টিতে দৃশ্যমান নন,… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
সম্ভবত ক্লাস এইটে পড়াকালীন সময়ে প্রথম সিগারেট মুখে দিয়েছিলাম।স্কুলের ড্রীল স্যার দারুন ফুর্তিবাজ এক মানুষ ছিলেন। স্কুলের কাছেই নদীর পাড়ে ছিল ছাদেক ভাইর চা এর দোকান। টিফিন পিরিয়ডে ছাদেক ভাইর দোকানে বসে চা বিস্কুট খাচ্ছিলাম, হঠাৎ ড্রীল স্যার আসলেন। আমাদের টেবিলেই বসে উনি চা খাচ্ছিলেন। তার খাওয়া শেষ হলে আমাকে সাদেক ভাইর কাছ থেকে একটা… [বিস্তারিত]
সাম্প্রদায়িক ভেদবুদ্ধি আর সামাজিক উঁচু-নীচুর বিচার আমার চারপাশে শেওলাপূর্ণ বদ্ধ জলাধারে কামার্ত ব্যাঙের মত কর্কশ স্বরে ডেকে ওঠে বারংবার। প্রেম-প্লাবনে বদ্ধ জলাশয়ে যে জোয়ার-ভাটা এসেছে কোন মাঝির সাধ্য নেই সে ঘাটে নৌকা ভেড়ায়। ডুবে যাবার সম্ভাবনা শতভাগ জেনেও ঘাটে পানি খেতে আসে সব প্রবঞ্চকের দল। আমার কি দোষ! নিজের পূর্বপুরুষরা আগেই যে স্খলিত হয়েছে নিষিদ্ধ… [বিস্তারিত]
মহাকালের ডায়েরীতে লিখে রেখে যাব, ব্যথাতুর হৃদয়ের করুণ আর্তনাদ। যখন আমি থাকবো না আর কোথাও, হারিয়ে যাব, মিশে যাব নীলাকাশের নীলে অথবা মিলিয়ে যাব হাওয়ার সাথে! তখন যদি আমায় ভেবে দু'চোখের কার্নিশে জমে জল, তবে মহাকালের ডায়েরী খুলে পড়ে নিও, তুমিহীন নিঃসঙ্গ সময়ে লিখে রাখা- আমার বিরহী জীবনের প্রেমোপাখ্যান। তারিখ-২৮/০৬/২০২০ সময়-৩:৩০ এ এম [বিস্তারিত]
ভাবি লিখব, অনেক করে, অনেক কিছুই লিখব, লেখা হয়না কিছুই, এই যেমন লিখছি-না, এখন কিছুই। উল্লসিত সম্পর্ক-টম্পর্কগুলো প্রেত ছায়ার মত টানে, টেনে টেনে হঠাৎ ছিড়ে/ফেলে দিয়ে কেটে পড়ে, হুট-হাট করে, খণ্ড-বিখণ্ডতা নিয়ে কিছুই লেখা হয় না; নিশি ডাকা নির্বস্ত্র শ্মশান ডাইনি সটান দাঁড়িয়ে থাকে ব্রতচারীর মত, সামান্য অলক্ষ্য নিয়ে; আদিম শানাই-সুর ভেসে আসে দৃশ্য-দৃশ্যান্তর থেকে,… [বিস্তারিত]
প্রতিদিনের মতো দুপুরবেলা খাওয়া-দাওয়া সেরে ভাবছি কিছু লিখবো! কিন্তু কী লিখবো ভেবে পাচ্ছিলাম না! তবুও ভাবছি কিছু লিখবো! একাল-সেকাল বর্তমান নিয়ে লিখবো লিখবো ভেবে ওঠার আগে, নিজের অজান্তেই লেখা হয়ে গেলো 'করোনাভাইরাস'। মোবাইল কীবোর্ডে কীভাবে যে এই 'করোনাভাইরাস' লিখে ফেললাম, তা আমি নিজেই জানিনা। 'করোনাভাইরাস' হলো বর্তমান সময়ে সারাবিশ্ব কাঁপানো এক নতুন রোগ সংক্রমণ। যার… [বিস্তারিত]
আমি তখন জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত ছিলাম! রহমান মিয়া ভোর হতে না হতেই মসজিদের মাইকের সামনে দাঁড়িয়ে আযান দিতে লাগলেন। মসজিদের ঠিক পূর্ব পাশে রাজরাজেশ্বরী মন্দির। মন্দিরের পুরোহিত নিধুভূষণ কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনি বাজিয়ে পূজো দিচ্ছেন। বেশ কয়েকদিন আগে ছুটি পেয়ে বাড়ি এসেছি। রহমান চাচা ও নিধুভূষণ দুজনি ছিলেন একে অপরের বাল্যবন্ধু। একসাথে খেলাধূলা, স্কুলে… [বিস্তারিত]
প্রিয়, আমাকে উপদ্রব ভেবে বিদ্রোহ করার কিছু নেই। তোমাকে বিরক্ত করার কোন ইচ্ছে আমার নেই। তুমি ভালো থাকলে আমার কোন সমস্যা নেই। কিন্তু যখন শুনি তুমি ভালো নেই, তখন আমি কেন যেন ভালো থাকতে পারি না। এর জন্য অবশ্য একটা কারণ আছে, সেটা হলো; আমি আমার জীবনকে নিয়ে যতটা না ভেবেছি তার চেয়ে তোমাকে বেশি… [বিস্তারিত]
ইদানীং অভিমান গুলো খুব জ্বালাতন করে, সময়-অসময়ের ধার-ধারেনা মানে না বেলা-অবেলার নিয়ম-নীতি, একগুঁয়ের মতো ল্যাপ্টে থাকে অষ্টপ্রহরের প্রহরীর মতন ; ছিটেফোঁটা অভিমান গুলো পিছু ছাড়ে না, কি এক অপার্থিব মোহে জড়িয়ে থাকে প্রবল আক্রোশে, ছড়িয়ে যায় স্নায়ু থেকে স্নায়ুতে রন্ধে-রন্ধে বইতে থাকে উষ্ণতম শিরায়, পিছু ছাড়ে না, নিবিড় আলিঙ্গনে ঝাপটে রাখে প্রিয়তমের মতন। পথভোলা অভিমানেরা… [বিস্তারিত]
আজ সুপর্ণা'দি কে দেখলাম, তার মুখ উদাসিনীর মতন মনে হলো, যেন সে আজ দেরি করে ঘুম থেকে উঠেছে। পিঠের ওপর চুল খোলা, অবিন্যস্ত। সে পরে আছে একটা উজ্জ্বল হলুদ শাড়ি, লাল পাড়, কালো ব্রা৷ তার ফর্সা শরীর, হলুদ শাড়ি এবং সকালের রোদ, সব মিলিয়ে একটা ম্যাজিকের সৃষ্টি। বলতে ইচ্ছে হয়, রৌদ্রে এসে যেন দাঁড়িয়েছে রৌদ্রের… [বিস্তারিত]
আমি সর্বদাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুসারী। তাই সাধু ও চলিতভাষা কখন কোথায় বসিবে তাহা নিয়া আজকাল চুকাইনা! বরং সে কালো হোক আমি যে তাকে ভালোবাসিতে রাজী। যদি তার হৃদমন্দির সরল ও সুন্দর হয়। তাহার পিতা কেরানি তবে কঠিন লোক। তবুও তার পিতা আমাকে তাঁর একমাত্র কন্যার জামাতা করিতে চান। এছাড়া বহুটাকা দিবেন বলে আশ্বাসও দিয়েছেন। এতসব… [বিস্তারিত]
ফেসবুক হলো– বিশ্বের সস্তা যোগাযোগ ব্যবস্থা, ফেসবুক হলো– দূর থেকে কাছে আসার রাস্তা। ফেসবুক হলো– ব্যক্তি মতপ্রকাশের স্বাধীনতা, ফেসবুক হলো– কারোর কাছে হীনমন্যতা। ফেসবুক হলো– কারোর অনুভবে শূন্যতা, ফেসবুক হলো– কারোর কাছে উদারতা। ফেসবুক হলো– ব্যক্তিগত ডায়েরির পাতা, ফেসবুক হলো– অভিভাবকের মতো উপদেশদাতা। ফেসবুক হলো– পৃথিবীর মিথ্যাবাদীর জন্মদাতা, ফেসবুক হলো– গুজব সৃষ্টিকারীর সৃষ্টিকর্তা। ফেসবুক হলো–… [বিস্তারিত]
হে পুরুষ! তোমরা যখন শাড়ির আঁচলের ফাঁকে ব্লাউজের উপর দিয়ে স্তনের উপর নজর দাও, আমি তখন সেই আঁচলে পরম আনন্দে মুখের ঘাম মোছার প্রশান্তি খুজে বেড়াই। তোমরা যখন শাড়ির ফাঁকে কোমর এর ভাজ দেখায় ব্যস্ত, তখন আমি শাড়ির কুঁচির ভাজ গোনায় ব্যস্ত হয়ে যাই। তোমরা শাড়ির মধ্যে ঘর্মাক্ত শরীরএ খুঁজে বেড়াও কামনা-বাসনা-লালসা! আর আমি সেখানে… [বিস্তারিত]
ক্রিং ক্রিং ক্রিং... ফোন হাতে নিতেই থমকে গেল পুষ্প। অনেক অপেক্ষার পর অনেক প্রত্যাশিত আর কাঙ্খিত নম্বরে কল এসেছে দেখে নিস্তব্ধ হয়ে রইল পুষ্প। অশ্রুসিক্ত আঁখি বুকে সাইক্লোন, জলোচ্ছ্বাস কিংবা কালবৈশাখীর ঝড় বইছে। ভয়ঙ্কর তাণ্ডবে হৃদয়ের পাড় ভাঙ্গছে অবিরত। পুষ্প ফোন তুলে চুপ করে রইলো। ফোনের ওপাশ থেকে একটা আওয়াজ এলো। তারপর সেও চুপ পুষ্প… [বিস্তারিত]
"আলিফের কুনোব্যাঙ দেখা" ছোটবেলা থেকেই খুব রাগি, জেদি ছিলাম অল্প কষ্টে অভিমান হলেই কান্না করে সারা বাসা বাসায় তুলতাম। তা চলছো কয়েকঘন্টা তবে একটু বেশি আদর ভালোবাসা পেলে সব রাগ পানিতে পরিণত হতো। আমার রাগ,জেদ কমানোর জন্য আব্বু,আম্মু,দাদুমনি বিভিন্ন প্লান করতেন সব সময় যে তা কাজে লাগতো তা না। তবে কিছু ক্ষেত্রে ওনারা সফল হতেন..… [বিস্তারিত]























