ফেসবুক

ফেসবুক হলো–

বিশ্বের সস্তা যোগাযোগ ব্যবস্থা, 

ফেসবুক হলো–

দূর থেকে কাছে আসার রাস্তা।

ফেসবুক হলো–

ব্যক্তি মতপ্রকাশের স্বাধীনতা,

ফেসবুক হলো–

কারোর কাছে হীনমন্যতা। 

ফেসবুক হলো–

কারোর অনুভবে শূন্যতা,

ফেসবুক হলো–

কারোর কাছে উদারতা। 

ফেসবুক হলো–

ব্যক্তিগত ডায়েরির পাতা,

ফেসবুক হলো–

অভিভাবকের মতো উপদেশদাতা। 

ফেসবুক হলো–

পৃথিবীর মিথ্যাবাদীর জন্মদাতা, 

ফেসবুক হলো–

গুজব সৃষ্টিকারীর সৃষ্টিকর্তা। 

ফেসবুক হলো– 

টাটকা গরম খবরদাতা,

ফেসবুক হলো–

দুনিয়ায় শয়তানদের আশ্রয়দাতা।

ফেসবুক হলো–

দুনিয়ায় সকল ধর্মের কথা,

ফেসবুক হলো–

অনেকের কাছে মাথাব্যথা। 

ফেসবুক হলো–

চেনা-জানা অচেনা বন্ধুত্ব,

ফেসবুক হলো–

কাছের মানুষ থেকে দূরত্ব।

ফেসবুক হলো–

ঘুমন্ত মানুষকে জাগানো,

ফেসবুক হলো–

দুশমন দুর্নীতিবাজ হটানো। 

ফেসবুক হলো–

কঠিন রোগের সুচিকিৎসা,

ফেসবুক হলো–

ভালো কাজে রটে কুৎসা।

ফেসবুক হলো–

প্রতিবাদের অস্ত্র কলম,

ফেসবুক হলো–

বিখ্যাত খাউজানির মলম।

ফেসবুক হলো–

বিশ্বের উদার মানবতা,

ফেসবুক হলো–

সবাই মিলেমিশে একতা।

 প্রথম প্রকাশ 

মোট পড়েছেনঃ ১,৩৪০জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. কবিতায় ফেসবুকের সম্পূর্ণ ময়নাতদন্ত করে দিয়েছেন।
    মুদ্রার এপিঠ-ওপিঠের মতোই ফেসবুক। যে যারমতো চালিয়ে নেয়।

    শুভ কামনা রইলো দাদা 🌹🌹

    1. বহুরূপী ফেসবুকে বহুরূপী মানুষের কোলাহল। সত্যেরও শেষ নেই, মিথ্যেরও শেষ নেই। তবুও সত্য-মিথ্যায় মিলেমিশে আমরা সকলে একই প্লাটফর্মে।
      শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দাদা।

    1. আসলে ফেসবুক নিয়ে খুব একটা পোস্টমর্টেম আমি করতে পারিনি, শ্রদ্ধেয় কবি মহারাজ। ভেবেচিন্তে এসব বিষয়ে লিখেছি মাত্র।
      মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের শুভকামনাও থাকলো।

    1. না না দিদি, আমি ঠিকমতো পোস্টমর্টেম করতে পারিনি। যা লিখেছি, তা নিজের জানাশোনা থেকে।
      সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

  2. ফেসবুক হলো গুজব রটানো
    সাজানো বাসা।
    ছবির আড়ালে মিষ্টি হাসিতে
    করোনাকালের সর্বনাশা।
    ভাল লাগলো। শুভ কামনা দাদা।

    1. একদম ঠিক বলেছেন, শ্রদ্ধেয় দাদা। এই সময়কালেও ফেসবুকে নিত্যনতুন ছবি আপলোড করতে কেউ কমও করছে না। নিজের আসল চেহারাটা বিকৃত করেও নিজের প্রোফাইলে ঠেসে দিচ্ছে। বুঝুন ব্যাপার!
      সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে এই সময়ে সপরিবারে ভালো থাকার জন্যও বিধাতার কাছে প্রার্থনা করছি।

    1. সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা। সাথে এই সময়ে সপরিবারে ভালো থাকার জন্যও বিধাতার কাছে প্রার্থনা করছি।

    1. হ্যাঁ, সত্যি তা-ই! আসলে ফেসবুক আমাদের কিন্তু অনেক দিচ্ছে। অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। অথচ আমরা কেউ কেউ এই সুন্দর মাধ্যমটাকে ভিন্নভাবে ব্যবহার করছি।

      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি দাদা।

    1. না, না, দিদি। আসলে গিরগিটি বানাইনি। যাঁরা এই সুন্দর মাধ্যমটাকে ভিন্নভাবে ব্যবহার করছে, আমি তাঁদের উদ্দেশ্য করে লিখেছি।
      শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

  3. ফেসবুক হলো উন্মাদনা,
    নির্ঘুম রাত কাটানোর ভালো মাধ্যম,
    যেখানে ম্যাসেঞ্জারে থাকে অনেকের প্রান ভোমরা।

    ভালো লিখেছেন দাদা।
    শুভ কামনা।

    1. এই যে, এখনও আমি জেগে আছি! অথচ রাত প্রায় শেষলগ্নে! আমি আছি ব্লগ নিয়ে, ফেসবুক নিয়ে।
      সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছ, শ্রদ্ধেয় দাদা।

মন্তব্য করুন