আমার ছোটবেলায় আমাদের মহম্মদপুর ছিল ভীষণ অসাম্প্রদায়িক, মানবিক, সহানুভূতিশীল। সত্যিকথা বলতে, অসাম্প্রদায়িক শব্দটা তখন পর্যন্ত আমার জানা ছিল না। সবার বাড়িতেই সবার অবাধ যাতায়াত ছিল। ঈদ উপলক্ষে আমার বন্ধু জিয়ার ভাবি, বোন আমার মাথায় হাতে মেহেদি লাগিয়ে দিতো; ওরা কোনদিন আমারে মনে করেনি আমি বাইরের কেউ। ঈদের দিনগুলো আক্ষরিক অর্থেই কেটে যেত হৈহুল্লোড়, ব্যস্ততায় আর [ বিস্তারিত ]













