কাক ডাকা এই দুপুরবেলা; একাকী কার কথা ঐ ভাবছি, ভাবছি বসে মনে মনে আনমনে! হৃদয় পানে কার ছবি ঐ আঁকছি! সে কী চৈত্রের খাঁ খাঁ দুপুর? বিবর্ণ বিকেল, ধূসর গোধূলি, সন্ধ্যা রাতের প্রদীপ, দূরাকাশের তারা, নাকি মধ্যরাতের মায়াবী চাঁদ! সে কী শান্ত দিঘীর জল? সমুদ্রের উন্মত্ত ঢেউ, রামধনুর সাত রঙ, নাকি উড়ন্ত আর দুরন্ত গাঙচিল!… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
প্রিয় জলধারা, বহুদিন পরে কি জানি অজানা কারণে ঘুমটা ভেঙে গেলে তোমাকেই মনে পড়ছে। ইট পাথরের শহরে চাঁদের আলো খুব বেশী উপভোগ করা যায়না। সোডিয়াম লাইট ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের সাইনবোর্ডের আলোর জন্য। ব্যালকনিতে দাঁড়িয়ে এক নিমিষেই আকাশের দিকে তাকালেই টের পাওয়া যায় ঝুলে থাকা আধখানা চাঁদ। আবেগে মনে হয় এই বুঝি তুমি হাত বাড়িয়ে দিয়েছো… [বিস্তারিত]
প্রেমে পড়ার চেয়ে প্রেম শব্দটি বারবার লিখুন; যদি লিখতে গিয়ে ক্লান্তি আসে তবে প্রেম আপনার জন্য নয়। কেননা, সহজ কাজটিই আপনি পারলেন না; আর প্রেম! সে-তো জটিল একটি প্রক্রিয়া। নুনভাত - ৫৬ [বিস্তারিত]
বিষণ্ণতার দুয়ার এঁটে বিস্তৃত বৈরাগ্যে বন্দিদশার শৃঙ্খল ভেঙ্গে অনর্গল কথার ফুলঝুরি ছড়িয়ে ঐ দ্যাখো ঐ দাঁড়িয়ে বটতলার নাচুনে রাক্ষস; প্রেম সে দেবেই, নেবেও! চারু-হৃদয়ের মধুপান তার চাই-ই; হেঁটে যাওয়া ছায়া পথে একলা-স্বপ্ন উঁকি দেয় দূর-বৃষ্টি সেজে মেঘমল্লারে; পথ-রেখা জুড়ে শুধুই বিপন্ন ডানা-হীন পাখিদের ডাক ক্ষয়ে যাওয়া অস্তিত্বে, নামে বেনামে; ক্লান্ত রাত জড়ো হয় ছুঁয়ে থাকা… [বিস্তারিত]
জীবনের গল্প-২ এখানে ☚ জীবনের গল্প-২ এর শেষাংশ:☛ কিন্তুক আমাদের সংসারে লেগে থাকা দুর্ভিক্ষ তখনও দূর হয়নি। বারোমাসি দুর্ভিক্ষ আমাদের সংসারের লেগেই থাকলো। সেসময় স্কুলে যাওয়ার মতো পোশাকও আমার ছিল না। বাবা ও বড়দাদা মিল থেকে পাওয়া রিজেক্ট কাপড় দিয়ে বড়দি’র হাতে বানানো জামা- হাফপ্যান্ট পরে স্কুলে যেতাম। পায়ের স্যান্ডেলও ছিল না। তারপরও একদিনের জন্যও… [বিস্তারিত]
অনির্বাণ বুকের বাম তরঙ্গে; রোপন করা মায়া বৃক্ষ থেকে- নির্গত অক্সিজেনে এতোটা বিষ থাকবে, এতোটা ভয়াবহ আর বিষাক্ত হবে জানলে! বুকের জমিনে বুনতাম না মায়া বীজ। সযত্নে লালন করে আগলে রাখতাম না হৃদয়ে গহীনে। অনির্বাণ আমি জানি পৃথিবীর সমস্ত গল্পের দুটো দিক থাকে। আমাদের গল্পটাও এর ব্যতিক্রম নয়! এ গল্পেও দুটো দিক রয়েছে- একটা তোমার… [বিস্তারিত]
ঈঁদ যখন থেকে ইদ হইয়া গেলো, তখন থেকেই নিজের চোখ নিজেরই খুবলে নিতে ইচ্ছা করতাসে। কি দেখতাসি এসব! কি শুনতাসি? এগুলো কি প্রতারণা নয়? এইযে আমি আদর্শলিপি পইড়া পইড়া মোটামুটি শিক্ষিত হইয়া ক্লাস ওয়ানের লিখিত ইন্টারভিউ দিতে গিয়া বহুবছর আগে ফেল মারছিলাম, এখন সেই ভর্তুকি কে দিবো? সেখানেতো আমি ঈঁদকে ইদ, আর ঈগলকে ইগলই লিখছিলাম!… [বিস্তারিত]
ফাগুন, জাদু আমার, কেমন আছো তুমি?ছটফট করা মন বলছে তুমি আমায় ডাকছো!নদী নদী নদী নদী… যেদিন তোমার মুখ থেকে প্রথম শুনলামতুমি আমার অপেক্ষায় থাকো সারাটি ক্ষণ,সেদিন খুব একচোট হেসেছিলাম। এমন কী কখনো হয়! হতে পারে?কখনো চোখের সামনে এলে না,কোনদিন শুনতে পাইনি তোমার কন্ঠ,ছুঁয়ে দেখা হয়নি তোমার ওষ্ঠে ল্যাপ্টে থাকা হাসির বিন্দু গুলো! অথচ কতো দৃঢ়তা… [বিস্তারিত]
তোমাতে আমাতে না হল দেখা নাইবা হল কথা। তুমি তো আছো আমার অন্তরে আমার হৃদয়ের অলিন্দে স্বর্গীয় স্নেহ মমতায় জড়িয়ে আমার প্রতিদিনের ভালবাসার প্রতিটি মুহুর্তে প্রতিটি ক্ষণে প্রিয়জন আমার। তোমার প্রতিটি উষ্ণ নিঃশ্বাস প্রাণে আনে শিহরণ দোলা লাগে অন্তরে আলোড়ন তোলে দেহমনে প্রতিক্ষণ। অনুরণন হয়ে উঠে মনের গহীনে গানের ঝংকারে। তোমায় ভেবে দিন যায় কেটে… [বিস্তারিত]
জীবনের গল্প-১ এখানে ☚ জীবনের গল্প-১-এর শেষাংশ:☛ থাকতাম মিলের শ্রমিক ফ্যামিলি কোয়ার্টারে। সময়টা তখন হতে পারে ১৯৭৩ সালের নভেম্বর নাহয় ডিসেম্বর মাস। গ্রামের বাড়ি থেকে নারায়ণগঞ্জ আসার পর প্রায় মাসখানেক পর্যন্ত আমার কোনও বন্ধুবান্ধব ছিল না এবং মিলের ভেতরে থাকা শ্রমিক কোয়ার্টারের কোনও সমবয়সী ছেলে আমার সাথে কথাও বলতো না। আমিও মিলের ভেতরে থাকা ওঁদের… [বিস্তারিত]
মাত্র গোরস্তান থেকে ঘুরে এলাম! সেখানে অনেক কবর। কবরের ও শ্রেনী রয়েছে! কিছু কিছু কবর দেখলে বোঝা যায় এটা ধনাঢ্য কোন প্রয়াত ব্যক্তির কবর। একটু উঁচু করে দামি টাইলস দিয়ে সুন্দর করে বাধিয়ে রাখা তার উপর মার্বেলে খচিত নাম ফলক। কবরের উপরে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। একজনকে জিজ্ঞেস করলে জানতে পারলাম এখানে মাসিক চুক্তিতে… [বিস্তারিত]
মানুষরূপী আমরা কেন মনে করতে পারিনা সবাই মানুষ । মনুষ্যের মুখোসধারী আছে হাজার রকমের অমানুষ। মানুষ নামের আছে জঙ্গলি জানোয়ার। যারা মানবতা শান্তিকে করে দেয় ছারখার। মানুষ নামের আছে দানব। ভাব দেখায় জনদরদী অতি মানব। মানুষ নামের আছে পিশাচ পাষান্ড নর ঘাতক। চুরি দুর্নীতি করে মানুষকে ঠকিয়ে বনেছে অভিভাবক। আছে নারী নির্যাতনকারী নিষ্ঠুর খুনি ধর্ষক।… [বিস্তারিত]
নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন একটি ছোট গ্রামের নাম মাহাতাবপুর।মাহাতাবপুর গ্রামটি হলো নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন বজরা রেলস্টেশনের পশ্চিমে। সেই গ্রামের এক হিন্দু পরিবারে আমার জন্ম। আমার জন্ম ৮ই জুন, ১৯৬৩ খ্রিস্টাব্দে। আমার বাবার বাপদাদার আমলটা নিজের চোখে না দেখলেও, তাঁদের সময়টা খুবই ভালো ছিল বলে মনে হয়। কারণ, মাহাতাবপুর গ্রামে আর কারোর বাড়িতে দালান ঘর… [বিস্তারিত]
ফেইসবুকের সার্চ বক্সটা; আজ কাল শূন্যই থেকে যায়, সেখানে টাইপ করা হয় না আর- লিস্টে না থাকা প্রিয় কোনো নাম, দেখা হয় না প্রিয় কারো এক্টিভিটি! কেনো জানি এখন আর ইচ্ছেই করে না! সার্চ বক্সে গিয়ে সার্চ করে কাউকে দেখতে। সময়ের আবর্তনে ইচ্ছেরা সন্যাসী হয়েছে, নির্বাসনে গিয়েছে সুদূর হিমালয় পর্বতে কিংবা অচেনা কোনো দূরের বন-জঙ্গলে!… [বিস্তারিত]
বহু যুগ আগে জন্মদিনের সারাদিন পেরিয়ে রাত্রি বারোটার পরেই শুরু হয়েছিলো আমার জন্মরাত। সেদিন কি করছিলাম, কি ভাবছিলাম আজ তার কিছুই স্মরণে নেই। মানুষের স্মরণশক্তি কতো অদ্ভুত! বড়ো-বড়ো ঘটনা থেকে শুরু করে তুচ্ছতম সব স্মৃতি, ভালো লাগা, মন্দ লাগা,, কতোকিছু তারা মনে রাখতে পারে, স্মরণে রাখে। অথচ পৃথিবীতে আসার মূহুর্তে কি অনুভব/উপলব্ধি করেছিলো সেটাই মনে… [বিস্তারিত]



















