অব্যক্ত কিছু কথা

প্রিয় বর্ষার মেঘমালা,

আজ তোমাকে আমার কিছু বলার আছে। তুমি শুনবে তো! শুনবে আমার হৃদয়ে জমে থাকা অব্যক্ত কিছু কথা। যা আগে আর কাউকে বলা হয়ে উঠেনি। আহ্! তুমি না বড্ড বেশি চঞ্চল। দোহাই লাগে একটু স্থির হয়ে বসে চুপটি করে শোন না !

 

জানো আজ তাকে মনে পড়ছে, খুব করে মনে পড়ছে। যে একটিবার আমার মুখে ভালোবাসি শুনবে বলে

কত সহজ ছলনার আশ্রয় নিয়েছিল। একদিন টিভি দেখতে দেখতে সে হঠাৎ করে জাতীয় সংগীত গেয়ে উঠেছিল। প্রথম লাইন গাওয়ার পর কিছুক্ষণ নিরব নিস্তব্ধ ছিল। তারপর হুট করেই বলে বসলো এর পরের লাইনটা কী যেনো!!

 

তখনও ষোড়সী বালিকা হয়ে উঠিনি। আমি অট্ট-স্বরে হেসে উঠে বলেছিলাম আপনি তো দেখছি খুব ভুলোমনা! জাতীয় সংগীতের পরের লাইন মনে নেই?বলেই বলে দিলাম ‘আমি তোমায় ভালোবাসি’

 

সে মিষ্টি করে হেসে বলেছিল সত্যিই, সত্যিই  তুমি আমাকে ভালোবাসো! কতদিন কতভাবে চেষ্টা করেছি জানো তোমার মুখে ভালোবাসি শুনবো বলে। অবশেষে তুমি বললে, বললে ভালোবাসো।

 

আমি হঠাৎ ঘাবড়ে গিয়ে কিঞ্চিৎ লজ্জিত হয়ে বলেছিলাম, কি যে বলেন না! সেদিন আমি পরিমরি করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। তারপর তার সাথে দেখা হয়েছিল একযুগ পরে।

 

পরের বার যখন দেখা হয়েছিল আমার ভীষণ জানতে ইচ্ছে করেছিল, সেদিনের কথা তার মনে আছে? কিন্তু সাহস করে বলে উঠতে পারিনি। জানো মেঘমালা আমি কিন্তু কিছুই ভুলিনি। আজো সবটা রয়েছে মনে।

 

ইতি….

মোট পড়েছেনঃ ২,১০৫জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. ‘জানো মেঘমালা আমি কিন্তু কিছুই ভুলিনি। আজো সবটা রয়েছে মনে’।– এতো সহজে কি সবকিছু ভোলা যায় !
    শুভ কামনা ।

  2. ভালোবাসার কথা আজকাল কেউ মনে রাখেনা। ভালোবাসা এখন ডিজিটাল হয়ে গিয়েছে কিনা তাই। বৃষ্টিতে ভেজার চেয়ে চ্যাটিং করতেই আগ্রহী প্রেমিক যুগল।

    সুন্দর আবেগী লেখা পড়লাম। ভালো থাকুন আপু।

    1. একদম তাই
      তবে প্রকৃতি প্রেমিক যুগল এখনো রয়েছে
      এখনো হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজে

      ধন্যবাদ অশেষ ভাইয়া
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

    1. সত্যিই দারুণ কৌশল অবলম্বন করেছিল
      সবাই তো আর আমাদের মতো পাগল নয়
      মে স্মৃতি আঁকড়ে ধরে ধুঁকে ধুঁকে মরবে

      কৃতজ্ঞতা অশেষ ভাইয়া

মন্তব্য করুন