ক্যাটাগরি একান্ত অনুভূতি

শ্রদ্ধাঞ্জলি

নীরা সাদীয়া ৮ মে ২০২০, শুক্রবার, ০১:০৬:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য
শুভ জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।   তাঁর স্মরণে আমার লেখা ৫০ শব্দের একটি গল্প।   #নার্স   কতদিন যাবত এখানে আছো? :প্রায় ১০ দিন। আইসোলেশনে একা একা তোমার দিন কাটে কিভাবে? :একা নই তো। :আর কাওকে দেখছি না যে। :নার্সরা আছেন। :তারাতো শুধু ওষুধ দেন। :উহু। ১ম দিন জিজ্ঞেস করলেন আমার প্রিয় ফুল কি? তারপর [ বিস্তারিত ]

অতীত

মাছুম হাবিবী ৮ মে ২০২০, শুক্রবার, ০১:৫৭:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য
মানুষ কতটা একা হলে নির্ঘুমে রাত কাটাতে পারে তা অনেকটাই অজানা। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কষ্ট থাকে, যা একান্তই তার নিজস্ব। সে কখন তার কষ্টগুলো কারো সাথে শেয়ার করতে পারেনা। একটা মানুষ যখন ভেতর থেকে খুব একা ফিল করে! ঠিক তখনই তার চারিপাশসহ সবকিছু নির্ঘুমে জেগে থাকে। মস্তিষ্কে যখন জাগতিক স্মৃতিগুলো ঘুণপোকার মত কটকট করে তখন [ বিস্তারিত ]

মুগ্ধতা ভালোবাসায়

রিমি রুম্মান ৮ মে ২০২০, শুক্রবার, ১২:১২:৪৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য
আমরা অল্প বয়সী দু’জন তরুণ-তরুণী বিয়ের এক সপ্তাহ পর প্রিয় দেশ, স্বজন সব ছেড়ে পাড়ি জমালাম বিদেশ বিভূঁইয়ে। প্রবাসের প্রথম দিককার অনেকগুলো বছর চিঠিই ছিল আমাদের অবসরের আনন্দ, স্বস্তি, শান্তি। প্রতিমাসে কারো না কারো চিঠি পেতাম। ভাই, বোন, বন্ধু, স্বজন। কী যে আনন্দের অনুভূতি হতো ! সবচেয়ে বেশি আনন্দ হতো আম্মা এবং শাশুড়ি আম্মার চিঠি [ বিস্তারিত ]

স্মৃতিতে রমজান

জিসান শা ইকরাম ৭ মে ২০২০, বৃহস্পতিবার, ১১:৪৮:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য
মুসলিমদের রোজার স্মৃতি গুলোর মধ্যে কিছুটা মিল আছে। এসব মিল এর মধ্যে আমার রোজার একটি স্মৃতি আলাদা ভাবেই মনে পড়ে। ক্লাস থ্রি তে যখন পড়ি তখন একা একা বাসার বাইরে যাবার অনুমতি পেয়ে যাই। অনুমতি পেলেও খুব দূরে যেতাম না ছেলে ধরার ভয়ে। ছেলে ধরার ভয় আম্মাই মনের মধ্যে দিয়ে দিয়েছিলেন। বাসার কাছাকাছি থানার মাঠ, [ বিস্তারিত ]
  সময়ের পরিক্রমায় বয়সের ভারে, ন্যুব্জ হয়ে গেছে অনেক কাঙ্ক্ষিত স্বপ্নরা। চাইলেও ওরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারে না, পারে না নব উদ্যমে অপরূপ সাজে সাজতে/সাজাতে। এই ন্যুব্জ হওয়া স্বপ্ন দিয়ে কি করে হবে ভালোবাসার চাষাবাদ বলতে পারো! ভালোবাসা নাঙা পায়ে একরাশ স্বপ্ন নিয়ে, রঙিন প্রজাপতির মতো যেদিন উড়েছিল- বিচরণ করেছিল তোমার উঠানে। সেদিন তুমি [ বিস্তারিত ]

নতুন সম্পর্ক

সুরাইয়া নার্গিস ৭ মে ২০২০, বৃহস্পতিবার, ০৬:০৮:০১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না..... তাকে এমন ভাবে বিদায় দাও, যাতে সে একটা সময় তোমায় ভেবে আফসোস করে..... আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায়, তবে তাকেও ফুরফুর করে গ্রহন করো না.... সময় নাও, এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে.....   হুট করে চলে [ বিস্তারিত ]
আমার দেশের রাতের আকাশটা পূর্ণিমা না থাকলে অন্ধকার দেখায়। কিন্তু এই দেশের রাতের আকাশে নেই কোন পূর্ণিমা, তবুও কেন? এত ঝকঝকে সাদা আকাশ! একই আকাশ তবুও কতটা অমিল। রাত প্রায় দশটার উপরে তুবও মনে হচ্ছে যেন এইমাত্র  সূর্য মামাটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। সেরকম রোদবিহীন ঝকঝকে পড়ন্ত বিকালের আকাশ। রাস্তায় মাঝ দিয়ে সারি বেধে দাঁড়িয়া [ বিস্তারিত ]
রমজান মাস মানে সংযমের মাস। দীর্ঘ ত্রিশদিন পানাহার এবং যাবতীয় অপবিত্রতা-মিথ্যাচার-অনৈতিকতা থেকে নিজেকে বিরত রাখার মাস। এর সাথে যুক্ত হয় শাওয়াল মাসের ছয়টি রোজা, যা বরকতময় হিসেবে পরিজ্ঞাত। এখন এগুলোর মানে মোটামুটি জানলে/বুঝলেও খুব ছোটো বেলায় এসবের মানে তেমন একটা বুঝতাম না। তখন রোজার মানে যেটা বুঝতাম তা হলো ফজর আজানের আগে সেহেরি খেয়ে রোজার [ বিস্তারিত ]
আমার ফেসবুকে একজন নাইজেরীয় প্রবাসী বান্ধবীর টাইমলাইনে আজ একটি লেখা পড়লাম। তিনি তার ছেলের স্কুলের চেয়ারম্যান মহোদয়ের একটি ই-মেইল নিয়ে লিখেছেন । তার ছেলে নাইজেরীয়ায় যে স্কুলে লেখা-পড়া করে সেখানে টিউশন ফি সারা বছরের টাকা এককালীন স্কুলের ব্যাংক হিসেবে জমা দিতে হয়। তিনি লিখেছেন, শুধুমাত্র প্লে-তে টিউশন ফি বছরে বাংলাদেশী টাকায় ১৫ লাখ টাকার মতন। [ বিস্তারিত ]
আমার জীবনে বড় বড় এমন কোন ইচ্ছে কখনওই ছিলোনা যেটা পূরণ না হবার কারনে খুব বেশী কষ্ট পেতে হয়েছে। কারন এই ছোট্ট সময়ে না চাইতেই বিধাতা আমাকে যা কিছু দিয়েছেন তাতেই আমি খুশি। হয়তো এতটুকু পাবার যোগ্যতাও আমার ছিলোনা তবুও তিনি দয়াপরবশ হয়ে দিয়েছেন। ছোটছোট অনেক ইচ্ছে কিছুদিন আগেও মনে পুষে রেখেছিলাম। ভাবতাম যদি সুযোগ [ বিস্তারিত ]
বর্ষার ঘনঘন বৃষ্টিভেজা গা নিয়ে ছুটে যেতাম বকুলতলায়। কখনো গঙ্গার ঘাটে। কখনো বা ছুটে যেতাম বায়স্কোপ দেখবো বলে। অপেক্ষায় বসে থাকতাম এ বাড়ি ও বাড়ি হতে কুড়িয়ে পাওয়া দু-একটা টিনের টুকরো দিয়ে হাওয়ার মিঠাই খাওয়ার আশায়। এক ফালি রৌদ্রের আমেজ পেলে ছুটে যেতাম মাঠে সাতরঙা ঘুড়ি উড়াবো বলে। রোজ স্থলপদ্মের গন্ধ গায়ে মাখব বলে ছুটে [ বিস্তারিত ]

হালহকিকত

রেজিনা আহমেদ ৫ মে ২০২০, মঙ্গলবার, ০৮:৫৬:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য
আসসালামু আলইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, সুস্থ থাকুন ,প্রত্যেকে ভাল থাকুন এবং পৃথিবীর সুস্থ হোক এই কামনা করি অনেক মাস পর ব্লগে এলাম.. সুস্থভাবে এই সময় কিছু লেখার মানসিকতা নাই.. করোনাভাইরাসের জন্য ডিউটি করতে করতে অশান্তি লেগে আছে মনের মধ্যে কোথাও একটা... , এখন মনে হয় বেঁচে থাকাটা বড্ড কঠিন.. তবুও আশা [ বিস্তারিত ]
  আজ আকাশের ভীষণ মন খারাপ, পৃথিবীর অসুখে কাঁদো কাঁদো ভাব। এই বুঝি গলা ছেড়ে কাঁদবে এখনই! অজস্র অশ্রু বিসর্জিত করবে অঝোরে, আকাশের পবিত্র অশ্রুজলের স্নানে, ধুয়েমুছে যাবে পৃথিবীর সমস্ত মহামারী। বিশুদ্ধ এক নতুন পৃথিবীর হবে সৃষ্টি, নব সূচনায় হাসবে মানুষ, হাসবে প্রকৃতি। সবুজে সবুজে ছেয়ে যাবে রুক্ষ শুষ্ক- নিস্তেজ নিস্তব্ধ অরণ্য, লতাপাতা ও গুল্মরাজি। [ বিস্তারিত ]
বলেছি না, এদেশে ধর্ষকের বিচার হয়না সহযোগীদের সহযোগিতার কারণে। এখনো বেশিরভাগ নারী নষ্টপুরুষদের গতিবিধি চিনতে পারেনা বলে প্রায়শই ধোঁকা খায়। ছোটবেলা থেকে শুনে আসছি, নারী ছলনাময়ী। কিন্তু এই ধর্ষণ সংক্রান্ত প্রায় কেইসেই দেখা যায়, ছলনার আশ্রয় নিয়েই পুরুষটি নারীটিকে ফাঁদে ফেলে। খোলা মনে পথ চলে নারীটি হয় প্রতারিত। বরগুনার ঘটনাটি আরও তিনদিন আগেই পত্রিকায় পড়ি। [ বিস্তারিত ]

জীবন নাকি জীবিকাঃ

শামীম চৌধুরী ৫ মে ২০২০, মঙ্গলবার, ০১:১৭:৩৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য
পঞ্চম বারে ঘোষনা আসলো ৫ই’মে পর্যন্ত সাধারন ছুটি বাড়ানো হলো। তবে গুলশান বনানীর মতন অভিজাত এলাকা সহ ঢাকা শহরে নামী-দামী হোটেল রেস্তোরা খোলা যাবে। সাথে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।   ষষ্ঠ বারে ঘোষনা আসলো আগামী ১৬ই মে পর্যন্ত সাধারন ছুটি বাড়ানো হলো। সাথে প্রজ্ঞাপন জারী হলো ঈদ উপলক্ষে আজ থেকে সীমিত আকারে শপিংমল [ বিস্তারিত ]

আর্কাইভ