বৃষ্টি হলে চট্টগ্রাম জলে ডুব্বে তা গা সওয়া হয়ে গেছে।
বৃষ্টি হলে সালামের ফ্লাইওভারেও পানি জমবে গাড়ি দূর্ঘটনায় পড়বে তা গা সওয়া হয়ে গেছে।
রাস্তায় ঘন্টার পর ঘন্টা যানজটে মানুষের শ্রমঘন্টা নষ্ট হবে তা গা সওয়া হয়ে গেছে।
ভি আই পি আর বড় বড় কর্তাদের গাড়ি উল্টো পথে চালবে তা গা সওয়া হয়ে গেছে।
বেপরোয়া গতির যানবাহন মানুষকে পিষ্ট করে হত্যা করবে তা গা সওয়া হয়ে গেছে।
সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইন না মানার অশুভ প্রতিযোগিতা চলছে তা গা সওয়া হয়ে গেছে।
দিন রাত চব্বিশ ঘণ্টা মশার কামড় খেতে হবে তা সওয়া হয়ে গেছে।
বর্ষা এলে ডেংগুর প্রকোপ বাড়বে মানুষ আক্রান্ত হবে কিছু মরবে তা গা সওয়া হয়ে গেছে।
মশার ঔষধের নামে অকার্যকর ঔষধ ছিটানো হবে তা গা সওয়া হয়ে গেছে।
প্রশাসনের অনুমতি ছাড়া চোখের সামনে পাহাড় কাটা চলবে তা গা সওয়া হয়ে গেছে।
সবুজ প্রকৃতি বন বাদাড় প্রকাশ্যে উজাড় হয়ে যায় তা গা সওয়া হয়ে গেছে।
নদী দখল দূষণ হবে মা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী জলজ্যান্ত মেরে ফেলা হচ্ছে তা গা সওয়া হয়ে গেছে।
কিছু দূর্ণীতিপরায়ন ভূমিদস্যু টাকার জোরে দানবীর সেজেছে তা গা সওয়া হয়ে গেছে।
কতিপয় মানুষ আম জনতাকে জিম্মি করে মজুদদারী করে টাকার পাহাড় গড়ছে তা গা সওয়া হয়ে গেছে।
আমাদের জীবন যুদ্ধে জীবিকার কাছে আমরা পরাজিত হয়ে গেছি তা গা সওয়া হয়ে গেছে।
বেচে থাকার লড়াই সংগ্রামে মানুষ নিজেকে নিয়েই খুব ব্যস্ত হয়ে গেছে তাই সবকিছুই গা সওয়া হয়ে গেছে।
দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ আজ রণ-ক্লান্ত শ্রান্ত তাই গা সওয়া ছাড়া মানুষের আর কোনো গত্যন্তর নেই।
যখন আমাদের কিছুই করার থাকে না, তখন গায়েই সয়ে নিতে হয় আর কি।
আসলেই তাছাড়া আর কোনো গত্যন্তর নেই। ধন্যবাদ মন্তব্যের জন্য।
সত্যিই আজ সব অনিয়মে , কষ্টে শরীর- মন সয়ে নিয়েছে, স্বাভাবিক হয়ে গেছে সব দুর্নীতি, অকালমৃত্যু। ধন্যবাদ ভাইয়া। খুব ভালো একটি লেখা। ভালো থাকবেন সুস্থ থাকবেন
আপনার মন্তব্য এ খুব সুন্দরভাবে অপ্রিয় সত্য কথা উঠে এসেছে। ধন্যবা।
হ্যা সবকিছুই আমাদের গা সওয়া হয়ে গিয়েছে।
প্রতিবাদহীন হয়ে মেনে নিচ্ছি সব।
প্রতিবাদ করতে হলে শক্তি লাগে। আমরা শক্তিহীন মান
প্রতিবাদের ভাষা আমরা মনে হয় হারিয়ে ফেলেছি। এখন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত।
এভাবেই কাদামাটি পায়ে ডলে চলাও গা সয়া হয়ে গেছে
এখন অনেককিছুই গা সওয়া হয়ে গেছে ভবিষ্যতে আরও কিছু যোগ হবে তা নিশ্চিত।
আমিও চট্টগ্রামেরই ছেলে যদিও ঢাকায় থাকি, চট্টগ্রামের অসহায়ত্ব আমি হাড়ে হাড়ে বুঝি ভাই।
লেখাটির পয়েন্ট গুলো বেশ ছিলো, এইসব নিয়ে আরও বিস্তারিত লেখার অনুরোধ রইলো।
হ্যাঁ ভাই বেশকিছু পয়েন্ট বাদ পড়ে গেছে। ইন শা আল্লাহ ভবিষ্যতে চেষ্টা করবো বাদ যাওয়া পপয়েন্টগুলো তুলে আনতে। আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ।
হ্যাঁ ভাই বেশকিছু পয়েন্ট বাদ পড়ে গেছে। ইন শা আল্লাহ ভবিষ্যতে চেষ্টা করবো বাদ যাওয়া পপয়েন্টগুলো তুলে আনতে। আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ।