:@ :@ :@ মানব চিড়িয়ার একটি ভুল আপনি কি এক প্রকার চিড়িয়াখানার চিড়িয়া? মনে হয় কেহই সেটা নিজেকে মনে করবে না! তবে কেন নিজেদের প্রশ্ন বিদ্ধ করতে এভাবে চাইছি ? সচেতন হতে কি আমাদের মন চায় না,আমরা কি পারিনা আগামীর প্রজন্ম কে ভালো একটা কিছু শিক্ষা দিতে!! ভাবছেন ভুল তো অনেক করছি কিন্তু সকাল কিসের… [বিস্তারিত]
বিভাগ: একান্ত অনুভূতি
ছুঁয়ে দিতে গিয়েই উত্তালতায় ডুবে যাচ্ছে আনন্দাদি চুমুক দেয়ার মতোই চুমুর স্বাদ কে নেয় ওই বিষ ঠোঁটের স্পর্শ? তবুও খুঁড়ে খুঁড়ে বালুর তল থেকে তার জল-ডুবুরী হবার ইচ্ছেটাকে রোদের ডানায় ওড়াতে যাওয়া দেখে ভয় নিয়ে পালিয়ে যাওয়া নিজের থেকেই নিজের। হারিয়ে যাবার তাড়নায় বিষাদাক্রান্ত সাপের বিষ পান করতে করতে বুঝে গেছি সেই একাই আমি; কেউ… [বিস্তারিত]
আমার প্রথম সন্তান যখন গর্ভে চার মাস বয়স, তখন আমাদের স্বামী স্ত্রীকে নিয়ে ডাক্তারের চেম্বারে কিছু কাউন্সেলিং করা হল। বলা হল রক্ত পরীক্ষায় জানা গেছে আমার সন্তান সুস্থ স্বাভাবিক না হবার সম্ভাবনা। আবার সুস্থ, স্বাভাবিক হলে হতেও পারে। এ জন্য আমাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। ফাইনালি সবরকম টেস্ট শেষে যদি নিশ্চিত… [বিস্তারিত]
নদীর দু’কুলেও কুল থাকে কুলে থাকে উপচানো সবুজের ভীর মেঠো পথ, দেশোয়ারী সুর। মনেরও কি থাকে কুল, দু’কুল? মেঠো পথ? রাখালীয়া বাঁশি? প্রলাপ প্রলেপে অকারণ ওঠে মেতে অনুর্বর অনিদ্রারোগীর মনমৃত্তিকা চোখে দুঃখ-বেধা দীঘল পথে ভরা বর্ষা, ঐ-তো ঐ দারুচিনির দ্বীপ, স্বপ্নদ্বীপ; ঝর্ণাজলে ভেসে থাকা টলটলে জ্যোৎস্নাসবুজ দ্বীপ, পদব্রজে নয়, গুটিগুটি পায়ে হেঁটে হেঁটে বহুদীর্ঘ পথ… [বিস্তারিত]
বিবাহিত পুরোনো প্রেমিককে চোখের দিকে তাকালেই দুদিকের রাস্তা বন্ধ হয়ে অন্ধকার যমপুরীতে নেমে আসে¡ একবার দেখলেই প্রতারক ছুরি শরীরে তৃপ্তি নেয়¡ আলিঙ্গনের সন্ন্যাস প্রেমে রাধিকার সঙ্গম¡ মুচকি হেসে কথা র থার্মোমিটারেরসব তাপ শুষে কাতর হিম¡ ব্লেড দিয়ে কি স্মৃতির মুখ দাঁড়ি গোঁফ চোখ উপড়ে ফেলা যায়? অণ্য কোন শাড়ির ভাঁজে খোলার লুকোচুরি খেলায় ব্যস্ত স্ত্রৈণ… [বিস্তারিত]
ভূতপূর্ব এবং অভূতপূর্ব নানাবিধ বিষয় নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই।কিন্তু কয়জনই বা প্রয়োজনীয় যৌক্তিক ব্যাপারগুলো নিয়ে ভাবেন তাই হল মুখ্য বিষয়।আমরা আমাদের নানাবিধ সমস্যা নিয়ে না ভেবে ভাবি যা আমাদের অপ্রয়োজন সেসব ব্যাপারগুলো নিয়ে।প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা সম্পর্কে সুষ্ঠু বিচার বিশ্লেষণ না করা হলে জীবনে অনেক অপ্রত্যাশিত ক্ষতি সাধিত হতে পারে যার ফল অবশ্যই ভালো… [বিস্তারিত]
সময়ের হিসেবে একদম ফেলনা নয়। পাক্কা ছয় বছর পরে একত্র হয়েছিল তিন বন্ধুর বন্ধু। ২০১০ এর মার্চ এর পর ২০১৬ এর মার্চ। অতিক্রান্ত সময়ে ধানসিঁড়ির বহমান জলে কত পলি এসে ক্লান্ত হয়ে থমকে গিয়েছে, ভালোবেসে বা অনাদরে। ক্ষীণতর হয়েছে ধানসিঁড়ি, রাগ অনুরাগ অভিমান ছাপিয়ে বুকের গহীনে......... বন্ধু ভালো আছো তো ? মার্চ ২০১০ ধানসিঁড়ি নদীর… [বিস্তারিত]
আমি গর্বিত আমি বাঙালী। বাংলা আমার মায়ের মুখের ভাষা, আমার মুখের বুলি। আমার ভাষা তাই মায়েরই অংশ। এই চির সবুজ দেশ আমার ষড়ঋতুর দেশ। গাজির গান, পালা গান , রবীন্দ্র নজরুল , বাউল গান সবই আমার অস্তিত্ব। আমার দেশের মতো পৃথিবীর আর কোনো দেশে এই ষড়ঋতুর প্রকৃতির খেলা আছে কিনা সন্দেহ। ঋতুর বৈশিষ্ট আনুযায়ী বাঙালী… [বিস্তারিত]
জেগে ওঠা বুদবুদ পেছনে ফেলে ফেলে আসা বাঁক মিলায় বাঁকে ঢেউ তুলে ঢেউ জাগিয়ে নির্মিলেষ আঁখি চেয়ে থাকে নিষ্পলকে খোঁজে দারুচিনির দ্বীপ, দ্বীপে দ্বীপে; অতীতের ভবিষ্যৎ থেকে উঠে আসা ছায়া ছায়া জলরাশি বেবিলনের বাঁশী হয়ে বাজে অন্ধকারের ঘুম পিয়াসী সুনীল জলরাশি, সংক্রামক সচল স্রোতের নিশানায় খুঁজে নেবে রূপসী সবুজের তটরেখা পৌঁছে দেবে মুঠো ভরে আলোর… [বিস্তারিত]
এখন তা কল্পনাতীত...অথচ এক দিন এই চিঠি লেখাই ছিল অনেকের কাছে দৈনিক রুটিন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর হতেই মুলত স্বাধীনতা যুদ্ধের ঢামাঢোল বাজতে থাকে,সময়ের অতিক্রমে তার রূপ ভয়ংকর হতে থাকে...চার দিকে কেবল ফিসফাস পাকিদের আনাগোনা বাড়তে থাকে। ১৯৭১ সালের ২৫শে মার্চের রাতে ঢাকা শহরে বসবাসরত একটি পরিবারের এক মাত্র কন্যা নাজমার অপেক্ষা তার সহপাঠি… [বিস্তারিত]
কয়েকমাস যাবত মৌনতার বেশ জ্বর জ্বর ভাব থাকে। তো তার স্বামীর ইচ্ছা হল বৌটার চিকিৎসা করায় ।আহারে! বৌটা তার, সংসার তো আর চলে না! তো যথারীতি মৌনতার স্বামী বেচারা সময়ই পায় না, তবুও এক জুনিয়ার অফিসারকে দিয়ে পাবনাতে এক মেডিসিন ডাক্তারের সিরিয়াল নেওয়া হল। পাবনা থানাপাড়া এলাকাতে। রাতে মৌনতা তার দুই বাচ্চা আর স্বামীটাকে নিয়ে… [বিস্তারিত]
===অসম্পূর্ণা ==== যখন এখানে ভোর নামে সূর্যের আলোয় নদীর জল চিকচিক করে। সেখানে ছায়ার মতো নারী-শরীর এসে দাঁড়ায়। যে সহিষ্ণু আলোয় মিলিয়ে যায় মানুষ, তাকে রোদ-মেঘ-বৃষ্টি আদর করে নতজানু হয়ে। দু’-চারটে আলিঙ্গনের পর বিচ্ছেদ, কে মনে রাখে প্রতিটি ভোরে এখানে নদীর জল চিকচিক করে, ভেতরে ভেতরে কাঁদে! ===বেতন=== দূর থেকে নক্ষত্র এসে দাঁড়ায়, জুজু বুড়ীর… [বিস্তারিত]
একদিন আমরা পাড়ার কয়েকজন ছেলেমেয়ে একটা নতুন কিছু করার ইচ্ছা থেকেই সিদ্ধান্ত নিলাম পাড়ায় এবং এর আশপাশের এলাকায় যে কয়েকজন মুক্তিযোদ্ধা আছে তাদের সম্বর্ধনা দেব। পাড়ার উঠতি বয়সি কিছু ছেলেমেয়েদের এটা একটা উদ্যোগ। শুরু করেছিলাম আমরা । কিন্তু আমাদের এই কাজকে বড়রা সবাই যে ভাবে সাহায্য সহযোগিতা করেছিল, সাহস দিয়েছে মনেই হয় নি যে আমরা… [বিস্তারিত]
আচ্ছা, এমন কখনো হয় কি আপনাদের? যে আপনার মাথায় থাকা অক্ষর গুলো বাক্য তৈরি করতে ব্যর্থ হচ্ছে! বাক্য না তৈরি করার জন্য বিদ্রোহ করছে! ছোট বেলায় যখন পড়তাম " অ তে অজগর! অজগর টি আসছে তেড়ে! " তখনই আমার ভাবনার উদয় হইতো! অ তে আর কি হয়! কিন্তু অ এর ভাবনা শেষ না হইতেই আ… [বিস্তারিত]
সাহিত্য---- সাহিত্য সৃস্টি একটি বড় ব্যাপার। পিতা মাতার ঔরষে সন্তান জন্ম নেয় তেমনি একজন লেখকের গর্ভ থেকে জন্ম নেয় অমৃত সাহিত্য। সাহিত্য মানে ঠিক কি? দশটা বই গেঁটে নকল করে ঘোল তৈরী করা? গুরু গম্ভীর শব্দ দিয়ে ভয় দেখানো ছন্দ মাত্রা তাল কবিতার ক্ষেত্রে জানা খুব প্রয়োজন। যে কবিতা সত্যি মনকে নাড়া দেয় সে কবিতার… [বিস্তারিত]








