রূপসী সবুজ

12919067_10207727629700111_667183600_n
জেগে ওঠা বুদবুদ পেছনে ফেলে
ফেলে আসা বাঁক মিলায় বাঁকে
ঢেউ তুলে ঢেউ জাগিয়ে
নির্মিলেষ আঁখি চেয়ে থাকে নিষ্পলকে
খোঁজে দারুচিনির দ্বীপ, দ্বীপে দ্বীপে;

অতীতের ভবিষ্যৎ থেকে উঠে আসা ছায়া ছায়া জলরাশি
বেবিলনের বাঁশী হয়ে বাজে অন্ধকারের ঘুম পিয়াসী সুনীল জলরাশি,
সংক্রামক সচল স্রোতের নিশানায় খুঁজে নেবে রূপসী সবুজের তটরেখা
পৌঁছে দেবে মুঠো ভরে আলোর পরাগ,

মোট পড়েছেনঃ ৭২৮জন আজ পড়েছেনঃ ০জন

৪৩টি মন্তব্য

  1. ঠিক যেন সময়ের মতই ঢেউ,জেগে উঠে মিলিয়ে যায় ফেলে আসা বাঁকে | দারুচিনির দ্বীপ বুঝি খুব সুন্দর ? খুঁজে পেলে আমাদেরও সঙ্গী করেন |
    জলরাশির ডাক সেই নেশাতুর বাঁশির মত ,অজানায় টেনে নিয়ে যায়,যেখানে অপেক্ষায় রত আলোকিত সবুজ শহর |
    সুন্দর খুব সুন্দর ,,,

    1. আসলে ঢেউ ওঠে মিলিয়ে যাওয়ার জন্যই।
      দারুচিনি দ্বীপের সন্ধান পেলে সোনেলার সব সোনাদেরকে অবশ্যই নিয়ে যাব।
      বাঁশির ডাক উপেক্ষা করা খুব কঠিন, যাদি তা আমরা শুনতে পাই,
      সুন্দরের পরিমাণ বেশিই বেশি লাগছে।

  2. আনন্দময়ী প্রাণবতী সৃষ্টি
    অফুরন্ত শক্তি
    প্রকৃতির প্রতিকূলতা
    সমস্ত অতিক্রান্ত
    শত সহস্র ধারায়
    কোটি সহস্র ধারায়
    কালে কালে তালে তালে উচ্ছ্বসিত
    মহা প্রবাহে বাহিত।
    জীবন বিকাশে ধ্বংস করে
    সকল প্রতিকূলতাকে।

      1. সোনা তো পাইতেই আছি
        আমার মোবাইলে সোনার খনি 🙂

        দারুচিনির দ্বীপে একবার যেতে হবেই হবে……
        অতীতের ভবিষ্যৎ ! ওরে বাপরে এইডা আবার কি?

  3. নদির ঢেউ ওঠে তা মিলিয়ে যায়।
    সাগর কন্যা আমি। তাই জলরাশির ডাক আমার মুখস্ত। সে ডাকে কখনো অনেক আবেগে। ডেকে না পেয়ে ফুসে ওঠে। জোরে তেড়ে আসে বড় কোনো ঢেউ নিয়ে।
    যতোই আসুক জোরে তীরে সে মুখ থুবড়ে পড়ে। সাথে করে আমায় আঘাত।
    সত্যি দারুন।

      1. হুমম।সুন্দরবন নিয়েও একটা লিখেছি। পোষ্টের অপেক্ষায়। শুধু লেখা একটু বড় এই যা ! ঐ যে গরুর রচনার মতো খাচ কাটা খাচ কাটা খাচ কাটা। উপরে চন্দ্র বিন্দু হতো দেই নি।

  4. ভাইয়া এইটা কি বুড়িগঙ্গা?

    সময়ের স্রোতে কি আমরা সব সময় পিছনেই তাকিয়ে থাকি? থাকি না, তবে সুখ স্বৃতিগুলো খুজে বেড়ায় প্রতিনিয়ত।

  5. বাহ্‌! দ্বীপে দ্বীপে দারুচিনির দ্বীপ খুঁজে বেড়াচ্ছেন? আমিতো একটা দ্বীপেও এখন পর্যন্ত যেতে পারলাম না। অবশ্য আমার কিচেনে অনেক দারুচিনি আছে, এত খুঁজতে যাইতে হবেনা।
    অতীতের ভবিষ্যত থেকে উঠে আসা? 😮 অতীতেরও ভবিষ্যত আছে?
    সংক্রামক সচল স্রোত, আপনাকে মন্তব্য করা কঠিন হয়ে পড়ে। এত সুন্দর সব শব্দের বিপরীতে কি কি শব্দ মানাবে, তাতে কিছুটা গাট্টা খাই। নীল নীল জলরাশিতে রূপসী সবুজ সবাই খোঁজে না, নৌকা ডুবে গেলে কেউ কেউ খোঁজে।
    ছবিতো আপনার তোলা না, কোথা থাইক্কা আনলেন, লিংক চাইছিলাম তো, দিলেনই না। 🙁 একটু বেশিই সুন্দর ছবিটা,
    লেখাটিও। সংক্রামক স্রোতের ভীড়েই খুঁজে পেয়েছে আলোর পরাগ, দারুন ভাউ।

    1. দ্বীপে দ্বীপে দারুচিনির স্বপ্নদ্বীপ নিয়ে আসিতেছি, আসিতেছে।
      সবার খুঁজতে হয়না, কেউ কেউ খুঁজে হয়রান, নাজেহালও। থাক না এসব, ও আপনি বুঝবেন না!
      অতীতের শুধু ভবিষ্যত থাকে না, বর্তমান ও অতীত আছে।
      তা ঠিক ই বলেছেন, ডুবে যাওয়া নৌকার হীরে জহরত নয় ভঙ্গুর কাষ্ঠ খণ্ড খুঁজে হয়রান।
      অবশ্যই আপনাকে ছবির লিংকু দেয়া হপে।
      সংক্রামক লেখায় শুধু দারুচিনি দ্বীপ,
      মন্তব্যের উত্তর দেয়া আর কঠিন, কোথাকারভাঊ,

      1. আসিতেছে, আবার আসিতেছি। কই ভাউ স্বপ্নদ্বীপ কই? বুঝিয়ে বললে বুঝবোনা না কেনু? সব শিক্ষাদীক্ষা বাইপাস হয়ে যাচ্ছে, এ কেমুন কথা!!
        নীল আর রুপোলী আলোর মধ্যে সবুজের টান বৈপরীত্যেও কত সুন্দর লিখেছেন। আর শেষের লাইনটা মোহাবিষ্ট করেছে, মুঠো ভরে আলোর পরাগ। স্বপ্নদ্বীপ কি আরো সুন্দর? -{@

      2. আসিয়াছে স্বপ্নদ্বীপ, অহর্নিশ খুঁজে ফেরাদের জবর যন্ত্রণা আপনার বোঝার কথা না।
        আলোর পরাগ তো আপনি মুঠোয় পুরে ফেলেছেন!
        স্বপ্নদীপ সুন্দর কীনা পরীক্ষা প্রার্থনা করছি।
        ভাল বলা শুনতে দারুণ মজা।

  6. * “জেগে ওঠা বুদবুদ পেছনে ফেলে
    ফেলে আসা বাঁক মিলায় বাঁকে”

    ** প্রত্যেক জীবনেই ঐ “ডেউ” এর প্রতীয়মান অবশ্যম্ভাবি। তাই ঐ ফেলে আসা ডেউ-ই কারো কারো জীবনের আধার হয়ে অঠে।

    *** ডেউ যদি বিলিন না হয় তবে বুঝতে হবে ওটা “ডেউ-ই” ছিল না, হয়তো-বা কোনো কঠিন পদার্থ-ই ছিল।
    অনেকের অতীতকেই স্মরন করিয়ে দিবে এই লেখা!
    ভাল থাকবেন -{@

  7. অতীতের ভবিষ্যৎ! মানে কি?

    দারুচিনির দেখা পেলে জানাবেন, যাবো সেখানে। বুদবুদরা সেখানে মরে যাবেনা।

    আলো রংয়ের ভালো মিশ্রন।

    1. সে দ্বীপে তো একা যাব না, আরও কেউ কেউ যাবে,
      দেখি আপনাকে চান্স দেয়া যায় কীনা, দেবশিশুর অনুমতি লাগবে,
      এত বুইড়াদের অনুমতি পাওয়া কষ্টকর।
      আপনার মস্টর কৈ? তারে জিগায়া লন।
      রংয়ের নাচন চলিপে।

  8. ছবিটা দারুণ সুন্দর আর মোহাবিষ্ট। (y)

    দারুচিনি দ্বীপের ঠিকানাটা দিয়েন তো, বেড়াতে যাবো। বহুদিন কোথাও বেড়াতে যাইনি। 🙁

  9. দারুচিনি দ্বীপের ফেলে আসা বুদবুদ বোধ হয় এমনই সুন্দর হয়? তাকিয়ে আছি ছবিটার দিকে। মুঠো ভরে আলোর পরাগ যেন লেপ্টে দেয়া কবিতার গায়ে, ছবিতে। অসাধারন। -{@

      1. হারিয়ে গেলেন কোথায়??? আমরা সব এখন সোনেলায়! খালি আপনি, শুন্য আপু,আর নাসির ভাইয়া নাই! চলে আসেন ভাইয়া চলে আসেন! প্লিজ প্লিজ প্লিজ…..

মন্তব্য করুন