মূল লেখায় যান

গতকাল থেকে যে ভিডিও নিয়ে তোলপাড় চলছে। সে অফিসারের জন্য খারাপ লাগছে। এ ডিপার্টমেন্টে যোশএ এসে কিছু করতে নেই। ঢাকার এসি আকরাম এর কথা পুলিশ ডিপার্টমেন্টের অনেকেই হয়তো ভুলে গেছে। এসপি বাবুল। তাকেও ভুলে গেছে সবাই। পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা কাউকে এ্যারেস্ট করার হুকুম দেয়। এটা কাগজে কলম এবং পুলিশের কাজের একটা প্রক্রিয়ার মধ্যেই পড়ে।… [বিস্তারিত]

‘পড় এবং পড়’

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

ধরণীর সুরভিত সবুজ পুরুষ্টু বুকে সহস্র-যত্ন-ভালোবাসায়, ভেদভেদাহীন শর্তহীনতায়, কান পেতে পেতে শুনতে চেয়েছি হৃদ-সমুদ্দুরের স্ফুট-অস্ফুট ধ্রুপদী স্বপ্ন-গুঞ্জন; নিষেধের বাঁধা টপকেছি অফুরন্ত প্রচ্ছন্ন প্রশ্রয়-আস্কারায়; বারে বারে অনেকবার জিজ্ঞেস করেছি ‘কেমন আছ?’ উত্তর দিয়েছে শেষমেশ ইশারায়, ঈষৎ হেসে হেসে, বুঝতে পারিনি সে দেব-ভাষা; বসন্ত বাতাসের অচঞ্চল আয়না জলের কাছে সটান দাঁড়িয়েছি মুখোমুখি, নির্ভয়ে, ধীর শান্ত মহিমায়; আধ্যাত্মিকতার… [বিস্তারিত]

গতকাল কুড়িগ্রামে একজোড়া প্রেমিক প্রেমিকার লাশ পাওয়া গেছে। গলায় ওড়না প্যাঁচানো একজোড়া কিশোর প্রেমিক প্রেমিকা! বিষ্ময়কর লাগছে তাইনা? আসলেই বিষ্ময়কর। তবে তাদের মাঝের প্রেমটা বিষ্ময়কর নয়। বিষ্ময়কর হলো তাদের মৃত্যুটা। কিন্তু আমার কাছে বিস্ময়কর লেগেছে কোনটা বলব? তাদের মৃত্যু নিয়ে কারো মুখে কোনো কথা নেই। কারণ, সবার অবচেতন মনে একটাই কথা তারা আকাম করতে গিয়ে… [বিস্তারিত]

আমি এবং আমার কলিগ দুজন মিলে সিনিয়র এক কলিগের গাড়ীতে করে বাসায় ফিরবো বলে রওয়ানা হয়েছি। সেদিনটা সম্ভবত ২০১৬ সালের শেষদিক ছিলো। এটাওটা নিয়ে আলাপচারিতা একসময় রাজনৈতিক আলোচনায় গিয়ে প্রাণ পায়। সেসময়ে তৎকালীন প্রধান বিচারপতি বিভিন্ন সভা-সমাবেসে বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাই নিয়েই আলাপ জমে উঠেছে। কলিগ দুজন তাঁর ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু আবার নিজেরাই প্রশ্ন… [বিস্তারিত]

২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের পূর্ব পর্যন্ত টুইন টাওয়ার ছিল নিউইয়র্ক সিটিতে বেড়াতে আসা টুরিস্টদের অন্যতম দর্শনীয় স্থান। ১৯৭৩ সালের ৪ই এপ্রিল এটি খোলা হয়। লোয়ার ম্যানহাটনে ১১০ তলা দুটি সুউচ্চ ভবন পাশাপাশি দাঁড়িয়ে ছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কিংবা বিশ্ব বাণিজ্য কেন্দ্র নামেও এটি পরিচিত ছিল। অনেক দূর থেকে আমরা টাওয়ার দুটিকে দেখতাম একরাশ ভাললাগা নিয়ে।… [বিস্তারিত]

তিনকোণি বারান্দা

রিতু জাহানএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

আলো উপচানো, চোখ জ্বালা করা রোদ, নিরবিচ্ছিন্ন কোলাহল দীর্ঘ সোজা রাস্তা, তোমার দুয়ার বরাবর এ আমার দক্ষিণের বারান্দা। গা ঘেঁষে গাছপালার নিবিড় ভালবাসা আকাশমনি গাছের বেড়ে ওঠা দীর্ঘ বেণি ঝুলিয়ে জড়িয়ে থাকা রহস্যময় পরগাছা অফুরন্ত নির্মল হাওয়া সুপারি ফুলের মাদকতা সোনালু লতার ঢলাঢলি পাখিদের কলকাকলি ভালবাসার উদাত্ত আহ্বান এ আমার পূবের বারান্দা। নীরব, স্নীগ্ধ, আধো-আলো… [বিস্তারিত]

দেশপ্রেম

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি, সমসাময়িক১০টি মন্তব্য

সারাদিনে ফেসবুকে অনেকের দেশপ্রেম নিয়ে জ্বালাময়ী বক্তব্যে অসহ্য লেগে যায়। অথচ সামনা সামনি গড়ে দু'জন মানুষকেও পাইনা যারা প্রকৃত দেশপ্রেম নিয়ে কথা বলে। এ দেশে কিছু হবেনা, উন্নয়ন সম্ভব নয়, নিরাপত্তা নেই, বাকস্বাধীনতা নেই, অমুকের কি হবে? তমুকের জন্য সব রসাতলে গেলো এসব যারা ফেসবুকে দাঁত চিবিয়ে চিবিয়ে বলেন তারা দেশে কেন থাকেন? দেশেতো আপনাদের… [বিস্তারিত]

শহুরে আগন্তুক

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

এসেছিল সে নিশুতির চাঁদ-জ্যোৎস্নায় গহীন স্তব্ধতার গা বেয়ে বেয়ে, জোয়ারে উছল-উতল হয়ে, দু’কুল ছুঁয়ে ছুঁয়ে, ভিজতে-ভিজতে ভেজাতে-ভেজাতে; কাক-ভেজা-ভেজা হইনি তা-ও-নয়। সেবারে দ্বীপানুতে ইলিশের পিঠে চড়ে পার হয়েছি খরস্রোতা নদী, অদম্য শরীরী সবল সুস্থতায় জেগেছি অহোরাত্রির নিঘুম-ঘুম-নদীতে, ভরে উঠেছিল নদ-নদী এমনকি শাখা-প্রশাখা কানায় কানায় কল-কল-ছল-ছল সশব্দে। আগন্তুক-বেশে পুরনো ছল ছলা/কলা ঝেড়ে ফেলে বা নূতনের মত নূতন… [বিস্তারিত]

সময়ের অজানা পথে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

সময়ের পথ-পাশে কোন সরাইখানা হয়/থাকে কী না জানিনা, জানতেও পারিনি; জানা হয়ও-নি। হলে, মন্দ হতো না; একটু জিরোতাম পানভোজনে, গল্প-আড্ডায় স্বপ্ন-স্বপ্নে বেহিসেবির বেহিসেবটুকু টুকে নিতাম, না-হয় এক চিমটি সবুজ লেমনেড বা সবুজের লেমনেডে ঝালিয়ে নিতাম, চালসে জীবনের এক লহমা; ফিরে তাকাতাম কাছ বা দূর অতীতের কোন এক আকণ্ঠ নিমজ্জনে, দূর বা নিকট ভবিষ্যতের রূপোলী রূপের… [বিস্তারিত]

মুল্যবোধ।

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি১৬টি মন্তব্য

সমাজে সত্যবাদিতা ও ন্যায় শৃঙ্খলা বা সত্য সুন্দরভাবে পাশিপাশি বসবাসে যে আদবকায়দা আচার ব্যাবহার তাই মূল্যবোধ। আমরা প্রতিনিয়ত আমাদের ভিতরে থাকা আদর্শ, সততা, নৈতিকতা খুইয়ে যাচ্ছি কোন না কোন কর্মে। যেমন বাসে উঠে ভাড়া মিথ্যা বলে কম দেওয়া, ছাত্রনা তবুও ছাত্র ফলাও করে ভাড়া কম দেওয়া। বিভিন্ন স্থানে আমি অমক কিন্তু আপনি কিছুই না। যেমন… [বিস্তারিত]

ধারা

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা১৬টি মন্তব্য

চিলেকোঠার দেয়ালে লেখা অজস্র নাম জলের গভীরে বয়ে যাওয়া একটি পরিত্যক্ত বিস্মৃতি ব্রিজের ওপারে মলাটের বই হাতের উপর পরিচিতির সিলমোহর অভিজাত একটি যুগকে পেছনে ফেলে, ওয়ান ম্যান আইল্যান্ডের গা ছুঁয়ে বয়ে যায় এক হাজার দ্বীপবহনকারী সেন্ট লরেন্স নদী। থাউজেন্ড আইল্যান্ড ক্রুজে ইউএসএ। ২০ আগষ্ট, ২০১৮ ইং। ★বেশ লম্বা ট্যুর দিলাম এবার গ্রীষ্মে। আশা করি ভ্রমণকাহিনী… [বিস্তারিত]

একসময় আমাদের মোংলাতে খাবার পানির খুব কষ্ট ছিলো। বঙ্গোপসাগরের কোলঘেষে সুন্দরবনের পাশেই মোংলা শহরটা। সমুদ্রের লবন পানির সাথে তাই তাদের যুদ্ধ। খাবার পানির তীব্র সঙ্কটে মানুষের জীবন খুব অস্থির ছিলো। টিউবওয়েল বসালেও তাতে লবন উঠত। দূর গ্রাম থেকে অর্থাৎ উজানের দিকে যে সব গ্রাম আছে সেখানকার পুকুর থেকে মিঠে পানি সংগ্রহ করতে হতো। ভ্যানে করে।… [বিস্তারিত]

এ শহর আমার নয় যে শহর থাকে অরক্ষিত অনিরাপদে, দিনে রাতে মানুষের রক্ত নিয়ে খেলে হলি শকুঁনেরা ঘুরে বেড়ায় দুর্ধান্ত দাপটে। এ শহর আমার নয় যে শহরে মেধাবীরা বেকার ঘুরে বেড়ায়, অল্প বিদ্যায় অর্থ ক্ষমতার দাপটে সহজেই তারা অর্থ-বিত্তে গরীবি হটায়। এ শহর আমার নয় যে শহরে ইটের দেয়ালে আটকা পরে, নির্যাতীত শিশুর আর্তনাদ! পাষন্ড… [বিস্তারিত]

আমার মেয়ে

ইঞ্জাএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

ও আসার আগ মুহুর্তেই ব্যবসাতে বড় ধরণের প্রতারণার শিকার হই, বলতে গেলে কপর্দক শূন্য, পনেরো জনের ফ্যামিলি নিয়ে আমি অকূলপাথারে, এরপরেও কষ্ট করে ওর মাকে নিয়ে ডাক্তারের কাছে যায় প্রতি মাসে, শেষ মুহূর্তে ডাক্তার ম্যাডাম বললো, "বাচ্চার পজিশন ভালো টেকছেনা, মনে হয় সিজার করতে হবে"। আমি তখন বজ্রাহত, কি করবো বুঝতে পারছিলামনা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব… [বিস্তারিত]

সন্তান

মোঃ মজিবর রহমানএকান্ত অনুভূতি১৮টি মন্তব্য

সন্তান। সন্তান কি বাবা-মা ভাল জানেন, কিন্তু সন্তান জানেনা সেটা, কিন্তু বুঝে বাবা-মা হবার পর। পড়ি কারমাইকেল কলেজে। অবস্থান এম এ জি ওসমানী হোস্টেলে। পাইভেট, পার্কের মোড় এক বড় ভাইয়ের নিকট। ঐ মেসে থাকতেন সিনিয়র ভাই লাভলু , গ্রামের বাড়ি লালমনির হাট। সুদর্শন এক যুবক। কোন ঘাটতি ছিল না সৈন্দরয্যে। বিকেল বেলা পড়ে হোস্টেলে, সুস্থ… [বিস্তারিত]