সন্তান

সন্তান। সন্তান কি বাবা-মা ভাল জানেন, কিন্তু সন্তান জানেনা সেটা, কিন্তু বুঝে বাবা-মা হবার পর।

পড়ি কারমাইকেল কলেজে। অবস্থান এম এ জি ওসমানী হোস্টেলে। পাইভেট, পার্কের মোড় এক বড় ভাইয়ের নিকট। ঐ মেসে থাকতেন সিনিয়র ভাই লাভলু , গ্রামের বাড়ি লালমনির হাট। সুদর্শন এক যুবক। কোন ঘাটতি ছিল না সৈন্দরয্যে।

বিকেল বেলা পড়ে হোস্টেলে, সুস্থ সবল দেখে এসেছিলাম। সকালে মৃত্যু সংবাদ। রাত্রে স্ট্রক করে আধাঘন্টা পেয়েছিল মেসে অবস্থান করা অন্য ভায়েরা তাঁকে সুস্থ করার জন্য। মেডিক্যালে যেতে যেতেই সব শেষ।  কিন্তু কলেজের শিক্ষক মন্ডলী এই দুরসংবাদ তাঁর বাবা-মার নিকট কিভাবে পোছাবে ভেবে পাচ্ছিলনা।   ওনেক ভেবে চিন্তে সিরধান্ত হল যে, কয়েকজন স্যার কলেজের গাড়ীতে যাবে বেড়াতে যাওয়ার উদ্দ্যাশে, দুপুরে লাভ লু ভাইয়ের বাসায় যাবে যে স্যাররা এলাকায় বেড়াতে এসে উঠেছে। গল্প করবে এবং পৈছানোর আগ মুহূর্তে তাঁর বাবা-মা কে বলবে। যাতে লাভ লু ভাইয়ের বাবা-মার দুঃখ কষ্ট সইবার মত মানসিক অবস্থা করা যাই । কিন্তু বাস্তবে তা কি সম্ভব একমাত্র ছেলে। পৈছানোর পর এক হৃদয় বিদারক, গগন ফাটানো কান্না । মা বার বার মূর্ছা যাচ্ছিলেন। বাবা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন।

খাটিয়ার উপর নিয়ে যাওয়া এক কান্নার রোল। সেই মান্না এখন আমায় মনে করিয়ে দেয়, মানুষের মৃত্যুতে মানুষ কতটা অসহায়। কত কষ্টের।

কিন্তু ভাগ্যের লিখন কে খন্ডাবেন।  সেই সৃতি এখনও কষ্টের। এরকম হাজারও দুঃখ কষ্টের সৃতি আমাদের হৃদয়ে জমা বেধে আছে…………।

মোট পড়েছেনঃ ৯৮৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. হ্যাঁ মাহমুদ ভাই, কিন্তু বাবা-মার একমাত্র সন্তান। সেই শোক বহিবার শক্তি জেন আল্লাহ সকল বাবা-মাকে দেন। আমিন।

    1. আল্লাহ কেন মায়া দিছে আবার কেনই বা অকালে কেড়ে নিচ্ছে তিনিই ভাল জানেন।
      আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুক আমিন।

  1. প্রতিটি মুহূর্তে প্রার্থনা করি, যতো বিপদ আমাকে দাও ঈশ্বর। আমার সন্তানকে নিরাপদে রেখো। মা হবার পর জেনেছি, বুঝেছি সন্তান একজন মায়ের কাছে কী!

    ঘটনা জেনে মনটা বিষাদে ভরে গেলো মজিবর ভাই।

    1. হ্যাঁ আপু, নিজের যতই বিপদ আসুক না কেন সন্তান যেন থাকে নিরাপদে এই টা প্রত্যেক মা-বাবাররই প্রার্থনা। আমি বাসায় বলি আমার একবেলা খাবার না হলে সমস্যা নাই কিন্তু ছেলে-মেয়ে যেন কোন ক্ষতি না হই।
      ভাল থাকুন আপু।

  2. প্রতিটি মৃত্যুই কস্টদায়ক। আর যে খবরটি পৌঁছে দেয় তার অবস্থা আরও শোচনীয় হয়। এর ভুক্তভোগী আমি নিজেই। আপনি আমাদের কারমাইকেলের ছাত্র ছিলেন জেনে ভালো লাগছে।

মন্তব্য করুন